খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

সিরাজগঞ্জে খিরা শসার চাষাবাদে বাম্পার ফলন

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ৮:৩৭ অপরাহ্ণ
সিরাজগঞ্জে খিরা শসার চাষাবাদে বাম্পার ফলন

সিরাজগঞ্জের যমুনার চরাঞ্চলসহ বিভিন্ন স্থানে এবার আগাম মৌসূমী খিরা ও শসা চাষাবাদের বাম্পার ফলন হয়েছে। পবিত্র মাহে রমজানে হাট-বাজারে এ ক্ষিরা শসার দাম ভালো থাকায় কৃষকের মুখেহাসি ফুটেছে। কৃষাণ-কৃষাণীরা এ ক্ষিরা শসা তোলায় এখন ব্যস্ত সময় পার করছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সিরাজগঞ্জের চরাঞ্চলসহ জেলার ৯টি উপজেলার বিভিন্ন স্থানে সাড়ে ৭০০ হেক্টর জমিতে এ ক্ষিরা শসার চাষাবাদ করেছে কৃষকেরা।

ইতিমধ্যেই স্থানীয় হাট-বাজারে এই ক্ষিরা শসা উঠছে এবং পাইকারী ও খুচরা বিক্রেতার ভিড় জমে উঠেছে।

পবিত্র রমজান মাসে এ ক্ষিরা শসার চাহিদা বেশি হওয়ায় জেলার বিভিন্ন স্থানে ক্ষিরা শসার আড়ৎও গড়ে উঠছে। বিশেষ করে তাড়াশ, উল্লাপাড়া ও শাহজাদপুর উপজেলার অনেক স্থানে এসব আড়ৎ ক্ষিরা ও শসার স্তুপ গড়ে উঠেছে।

এ ক্ষিরা শসা রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে সরবরাহ করছে ব্যবসায়ীরা। পাইকারী প্রতি মণ ক্ষিরা শসা গড়ে ১১০০ থেকে সাড়ে ১২০০ টাকায় বিক্রি হচ্ছে। আর এ ক্ষিরা শসা হাট-বাজারে খুচরা মূল্য ৪৫ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। স্বল্প খরচে এ চাষাবাদে দাম ভালো পাওয়ায় এখন কৃষকের মুখে হাসি ফুটেছে।

সিরাজগঞ্জের কামারখন্দ, তাড়াশ, কাজিপুর, উল্লাপাড়া, চৌহালী, শাহজাদপুর, বেলকুচি, রায়গঞ্জ ও সিরাজগঞ্জ সদর উপজেলার বিভিন্ন স্থানে এই ক্ষিরা ও শসা চাষাবাদ করা হয়েছে।

তবে যমুনা নদীর তীরবর্তী ৫টি উপজেলার চরাঞ্চলে এই ক্ষিরা ও শসা চাষাবাদে বাম্পার ফলন হয়েছে।

স্থানীয় কৃষকেরা জানান, প্রতি বিঘা জমিতে ক্ষীরা ও শসা চাষ করতে প্রায় ১৮ থেকে ২০ হাজার টাকা খরচ হয়। আর এক বিঘা জমি থেকে উৎপাদিত ক্ষীরা বিক্রি হয় ৩৩ থেকে ৩৫ হাজার টাকায়। এ আবাদে পোকা-মাকড়ের আক্রমণ কম। এজন্য কৃষকেরা এ লাভজনক ক্ষিরা শসা চাষাবাদে বেশি আগ্রহী।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, জেলার বিভিন্ন স্থানে প্রতি বছরের ন্যায় এবারো আগাম ক্ষিরা ও শসা চাষাবাদ করা হয়েছে।
এ বিষয়ে জেলা কৃষি বিভাগের উপ-পরিচালক বাবলু কুমার সূত্রধর বলেন, এবার শীত মৌসুমে জেলায় সাড়ে ৭০০ হেক্টর জমিতে আগাম ক্ষিরা ও শসা চাষাবাদ হয়েছে।

সংশ্লিষ্ট উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তারা স্থানীয় কৃষকদের এই চাষাবাদে পরামর্শ দিয়ে সহযোগীতা করছেন। এ কারণে ক্ষিরা শসা চাষাবাদে এবার বাম্পার ফলন হয়েছে। হাট-বাজারে এখন দাম ভালো থাকায় কৃষকের মুখে হাসি ফুটেছে বলে তিনি উল্লেখ করেন।

দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৫:৪২ অপরাহ্ণ
দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল

ওয়াটা কেমিক্যালস লিমিটেড

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ওয়াটা কেমিক্যালস লিমিটেড। এদিন কোম্পানিটির শেয়ারদর ১০ শতাংশ বেড়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, দরবৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৯ দশমিক ৯৪ শতাংশ। তৃতীয় স্থানে থাকা মেঘনা কনডেন্সড মিল্কের শেয়ারদর বেড়েছে ৯ দশমিক ৮১ শতাংশ।

এছাড়া, ইসলামী ব্যাংক বাংলাদেশ, নাভানা সিএনজি, অগ্রণী ইন্স্যুরেন্স, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ শিপিং করপোরেশন, রিপাবলিক ইন্স্যুরেন্স ও এসকে ট্রিমস দরবৃদ্ধির শীর্ষ দশে স্থান পেয়েছে।

শীর্ষ সংবাদ:
দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ ওসমান ফারুক : স্পিকার লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মাসিউটিক্যালস সিলেট সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা গোপালগঞ্জ ঘিরে সহিংসতায় জড়িতদের গ্রেপ্তার করা হবে ‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং