খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

সংশয়ে নারীর সংকল্প যেন টলে না যায়

সিদরাতুল মুনতাহা
প্রকাশিত: রবিবার, ১০ মার্চ, ২০২৪, ৯:২৮ অপরাহ্ণ
সংশয়ে নারীর সংকল্প যেন টলে না যায়

‘সংশয়ে সংকল্প সদা টলে

পাছে লোকে কিছু বলে’

পঙক্তিটি নারীজাগরণের কবি কামিনী রায়ের লেখাতে জন্ম নিয়েছিলো। বাক-স্বাধীনতা থাকলেও কথা বলার সাহসিকতার অভাবে ভুগে বেশিরভাগ নারীই, মন যা চায় সেটা করতে এখনো দ্বিধাদ্বন্দে থাকে তারা, তথাকথিত সম্মানের ভয়ে সমাজ নামক দেয়ালের মধ্যে চেপে থাকি আমরা। এভাবেই আমাদের অঙ্কুরিত সাহসী চিন্তা থাকলেও সেগুলো সমাজ-রাষ্ট্রের নিয়মের জাঁতাকলে পিষ্ট হয়ে মরে যায় প্রতিনিয়ত।
‘লোকে কি বলবে’ এই তথাকথিত মান্ধাতার আমলের দৃষ্টিভঙ্গি থেকে আমাদের নারীসমাজ কতটা বের হতে পেরেছে এই প্রশ্নটি থেকেই যায়। দৃঢ় সংকল্প বা সাহসী চিন্তা করতেও এই মধ্যযুগীয় মানসিকতা আজকের নারীদের বাধাপ্রাপ্ত করেই চলেছে। কিংবা সাহসী চিন্তা করতে পারলেও সেটার বাস্তবিক রূপ দিতে এখনো সংশয়ে ভুগছে বেশিরভাগ নারী।
আজ সমগ্র বিশ্ব যখন নারীর অধিকার নিয়ে আন্দোলন, নারীর সর্বস্তরে অংশগ্রহণ নিশ্চিতকরণ, নারী-পুরুষের সমতা নিয়ে নানান পদক্ষেপ গ্রহণ, আইন পাস ও বাস্তবায়নের জন্য লড়ে যাচ্ছে, সেখানে নারীর অগ্রগতিতে অন্যতম প্রতিবন্ধকতা হিসেবে নারীই দাঁড়িয়ে রয়েছে। নারী হয়েই অন্য নারীকে উপেক্ষা, হিংসা কিংবা ছোট করা থেকে বিরত নেই অনেক নারী। কয়েকটি বিষয় উদাহরণস্বরূপ উল্লেখ না করলেই নয়, স্কুলের সহপাঠীদের মধ্যে দেখা যায়, একজন মেয়ে সহপাঠী অন্য মেয়ে সহপাঠীর প্রতি লেখাপড়ায় ততটা সাহায্যপূর্ণ মনোভাব পোষণ করে না যতটা একজন ছেলে সহপাঠীর আচরণে প্রকাশ পায়। এছাড়াও শিক্ষার্থীদের অভিভাবক মায়েদের মধ্যেও যেন মৌন  প্রতিযোগিতা লেগেই থাকে।
অভিভাবক মায়েদের এই প্রতিযোগিতামূলক মনোভাব সন্তানদের উপর নেতিবাচক প্রভাব ফেলে । এছাড়াও কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বাড়তে থাকলেও সেখানে নারীর সাথে নারীর ই প্রতিযোগিতা দেখা যায় বেশি। নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠার চেষ্টার থেকে বেশি নারীর দ্বারা নারীকেই পিছিয়ে দেয়ার চেষ্টা টাই বেশি পরিলক্ষিত হয় বর্তমান বিশ্বে।
বাংলাদেশ প্রেক্ষাপটে লক্ষ্য করা যায়, গত কয়েকবছরে নারীর ক্ষমতায়ন এবং সর্বস্তরে নারীর অংশগ্রহণে মাইলফলক অর্জন করেছে বাংলাদেশ। নারী শিক্ষার প্রসার ও নারীর ক্ষমতায়নে বিশ্বাসী বর্তমান সরকার সমাজ ও রাষ্ট্রে নারীর অবস্থানে ব্যাপক পরিবর্তন ঘটাতে সক্ষম হয়েছেন। কিন্তু প্রত্যন্ত অঞ্চল ও হতদরিদ্র পরিবারের নারীদের মধ্যে সংশয় স্মবলিত মানসিকতা এখনো পরিবর্তন হয় নি। কর্মক্ষেত্রে অংশগ্রহণ করার সাহসী মনোভাব তাদের মধ্যে উন্নীত হয়নি এখনো।
নারীরা ই পারে নারীদের সর্বস্তরে অংশগ্রহণে উজ্জীবিত ও উৎসাহিত করতে। তাই এবারের নারী দিবসে প্রত্যাশা  এটাই থাকবে যে, নারী ই যেন নারীর অগ্রগতিতে অন্তরায় না হয়ে উঠে বরং মানসিকভাবে পিছিয়ে থাকা সংশয় সম্বলিত নারীদের সর্বস্তরে অংশগ্রহণ নিশ্চিত করতে নারীরা ই যেন এগিয়ে আসে।

লেখকঃ সিদরাতুল মুনতাহা, শিক্ষার্থী, সমাজবিজ্ঞান বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি