খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

জ্যান্ত মানুষগুলোর সংখ্যা হওয়া বন্ধ হোক

আব্দুল কাদির ফেরদৌস
প্রকাশিত: সোমবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৪, ৯:৫৮ অপরাহ্ণ
জ্যান্ত মানুষগুলোর সংখ্যা হওয়া বন্ধ হোক

ব্রাহ্মণবাড়িয়ার শাহ আলমের কথাই ধরা যাক। ৫০ বছর বয়সী এই ব্যক্তি দীর্ঘ ১৪ বছর ধরে ইতালিপ্রবাসী। স্ত্রী-সন্তান নিয়ে সেখানেই পেতেছেন সংসার। মায়ের মৃত্যুর সংবাদ পেয়ে তড়িঘড়ি করে গত বৃহস্পতিবার তিনি দেশে আসেন। উদ্দেশ্য শেষবারের মতো মৃত মায়ের মুখ দেখা ও জানাজায় অংশ নেওয়া। ঢাকায় বিমানবন্দরে তাঁকে নিতে আসেন ভগ্নিপতি ও ভাগনে। সকালে তাঁরা মাইক্রোবাসে করে রওনা দেন বাড়ির পথে। আলমের মন পড়েছিল মায়ের কাছে। দুজনের দ্রুত সাক্ষাৎ ঘটিয়ে দিতে ঢাকা-সিলেট মহাসড়ক ধরে গাড়ি ছুটছিল সময়ের সঙ্গে পাল্লা দিয়ে। তারপর সব শেষ। বেলা সাড়ে ১১টার দিকে নরসিংদীর শিবপুর উপজেলার ঘাসিরদিয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় মাইক্রোবাসটির। এতে ঘটনাস্থলেই আলম প্রাণ হারান। হাসপাতালে নেওয়ার পর তাঁর ভগ্নিপতি সেলিম মিয়ারও মৃত্যু হয়। আহত হন তাঁর ভাগনে ও মাইক্রোবাসের চালক।

একই দিনে দেশের বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় আরও অন্তত ১২ জন নিহত এবং অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। দুঃখজনক হলেও সত্যি যে এটা কোনো বিশেষ দিন নয়। প্রায় প্রতিদিনই এমন বা এর চেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) জানিয়েছে, ২০২৩ সালে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৫ হাজার ২৪ জন। পুলিশের তথ্য অনুযায়ী সংখ্যাটি ৪ হাজার ৪৭৫ জন। এসব হলো সরকারি হিসাব। অন্যদিকে নিরাপদ সড়ক নিয়ে কাজ করা বেসরকারি সংগঠন রোড সেফটি ফাউন্ডেশন ৬ হাজার ৫২৪ জন এবং বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি ৭ হাজার ৯০২ মৃত্যুর তথ্য দিয়েছে। অর্থাৎ সবচেয়ে কম সংখ্যাটি বিবেচনায় নিলেও দেখা যাচ্ছে, দিনে গড়ে ১২ জনের বেশি মানুষ সড়কে প্রাণ হারাচ্ছেন। বিভিন্ন সংস্থার পরিসংখ্যানে জায়গা পাওয়া এই সংখ্যাগুলো কিন্তু শুধু কোনো সংখ্যা নয়, প্রত্যেকে ছিলেন জলজ্যান্ত মানুষ। ছিলেন কারও মা-বাবা, সন্তান, ভাই-বোন কিংবা স্বামী-স্ত্রী। স্বজনদের ঘিরে তাঁদেরও ছিল হাজারো স্বপ্ন, যা আজ বিলীন। এখন ঠাঁই পেয়েছেন প্রিয়জনদের দীর্ঘশ্বাস আর সড়ক দুর্ঘটনা সংশ্লিষ্ট তথ্যে।

অথচ চাইলেই কিন্তু এসব মৃত্যু পুরোপুরি না হোক, আংশিক এড়ানো যেত। স্বজন হারানোর কান্না কমানো যেত। এ জন্য সড়ক-মহাসড়কে গাড়ি চালানোর যে নিয়ম ও চালকদের যোগ্যতা বেঁধে দেওয়া আছে, তা উন্নত বিশ্বের কোনো দেশ থেকে আমাদের দেশে কম নয়। কিন্তু কথায় বলে-কাজীর গরু কেতাবে আছে, গোয়ালে নেই! বজ্র আঁটুনির মতো আইন হলেও বাস্তবায়নের গেরো ফসকাই থেকে গেছে। এ নিয়ে বিশেষজ্ঞরা পত্রপত্রিকায় কলামের পর কলাম লিখছেন, টকশোতে ঘণ্টার পর ঘণ্টা কথা বলছেন। মাঝেমধ্যে কর্তৃপক্ষ ঢাকঢোল পিটিয়ে মাঠে নামছে এবং সড়কে জরিমানা করে পরিস্থিতির সাময়িক উন্নতি করছে। কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না। চালকেরা ইচ্ছায় হোক বা অনিচ্ছায়, এখনো গন্তব্যে পৌঁছাতে বেপরোয়াভাবে গাড়ি চালান। সেই সঙ্গে আছে অদক্ষতা। বিশেষ করে অল্প বয়সী কিশোর-তরুণেরা এখন যেভাবে ব্যাটারিচালিত ইজিবাইক নিয়ে রাস্তা দাপিয়ে বেড়াচ্ছে তা রীতিমতো ভীতিকর।

এসব অনিয়ম রোধ করার জন্য যে পদ্ধতি রয়েছে, তাতে টাকার বিনিময়ে সহজেই পার পাওয়া যায়। সরষের এই ভূত দূর করা না গেলে উপকার মিলবে না।
তবে সড়ক দুর্ঘটনার সবচেয়ে বড় কারণ হিসেবে এখন দেখা দিয়েছে মোটরসাইকেল। বিআরটিএ যে হিসাব দিয়েছে তাতে দেখা গেছে, গত বছর দুর্ঘটনার শিকার ৭ হাজার ৮৩৭টি যানবাহনের মধ্যে সবচেয়ে বেশি ছিল মোটরসাইকেল। এর সংখ্যা ১ হাজার ৭৪৭টি। দুই চাকার এই দ্রুতগতির বাহন নিয়ে যারা দুর্ঘটনার শিকার হচ্ছেন তাঁদের মধ্যে বড় একটি অংশ কিশোর। প্রাপ্তবয়স্ক হয়ে লাইসেন্স পাওয়ার আগেই তারা হাতে মোটরসাইকেল পেয়ে যাচ্ছে। এ ক্ষেত্রে অভিভাবকদের অসচেতনতা অনেকাংশে দায়ী। যার ফলে জীবন শুরু করার আগেই অকালে ঝরে যাচ্ছে। এই মৃত্যু রোধ করার জন্য পরিবারকে সবার আগে সচেতন হতে হবে। সেই সঙ্গে বিভিন্ন মাধ্যমে প্রচার বাড়াতে হবে। অর্থাৎ সবাই মিলে নিজের দায়িত্বটুকু যথাযথভাবে পালন করলেই সড়ক দুর্ঘটনার মতো মানব সৃষ্ট এই দুর্যোগ থেকে অনেকাংশে রক্ষা পাওয়া সম্ভব হবে।

লেখক: সংবাদকর্মী

[মতামত কলামে প্রকাশিত লেখা লেখকের নিজস্ব। এতে স্বদেশ বাংলার সম্পাদকীয় নীতিমালা বা বিধানের প্রতিফলন নাও থাকতে ‍পারে। স্বদেশ বাংলা মতামত কলামে প্রকাশিত লেখার দায় বহন করে না।]

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি