খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

৩ মার্চ হতে পারে বৃষ্টি জানালো আবহাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: সোমবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৪, ৬:৫৭ অপরাহ্ণ
৩ মার্চ হতে পারে বৃষ্টি জানালো আবহাওয়া অফিস

সারা দেশে আগামী কয়েক দিনে আর বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী মাসের শুরুর দিকে দেশের কিছু স্থানে বৃষ্টি হতে পারে। এমন আভাস দিয়েছেন আবহাওয়াবিদেরা।

গত কয়েক দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস ছিল। দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিও হয়েছে। আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, আপাতত আর বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আগামী ৩ মার্চ দেশের কিছু জায়গায় বৃষ্টি হতে পারে।

আজ সোমবার সকাল থেকেই রাজধানীর আকাশে রোদ দেখা গেছে। গতকাল রোববার রাজধানী ও আশপাশের এলাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত হয়নি। আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময়ে আর্দ্রতা ছিল ৭৩ শতাংশ।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ সকাল সাতটা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। উত্তর ও উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।

ফাল্গুনের প্রায় মাঝামাঝি সময়ে এসে মাঝেমধ্যেই রাতের তাপমাত্রা বেড়ে যাচ্ছে, আবার কখনো কখনো তা কমে যাচ্ছে। এ প্রসঙ্গে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, একদিকে শীতের প্রভাব বিদায় নিচ্ছে, অন্যদিকে গ্রীষ্ম আসি আসি করছে। এমন সময়ে কখনো কখনো শীতের প্রভাব জোরালো হয়ে উঠছে। তখন উত্তরের হিমেল হাওয়া জোরালো হয়ে তাপমাত্রা কমে যাচ্ছে। আবার কখনো গ্রীষ্মের প্রভাব জোরালো হয়ে তাপমাত্রা বেড়ে যাচ্ছে।

গতকাল আবহাওয়া অধিদপ্তর থেকে দেওয়া ৭২ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, আজ সন্ধ্যা ৬টা থেকে সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। একইভাবে আগামীকাল মঙ্গলবারও আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এদিন সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মাসিউটিক্যালস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৪:১৩ অপরাহ্ণ
লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মাসিউটিক্যালস

স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি। এদিন কোম্পানিটির ৩৪ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা শাহজিবাজার পাওয়ার কোম্পানির ৩০ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। তৃতীয় স্থানে থাকা রানার অটোমোবাইলসের লেনদেন হয়েছে ২৫ কোটি ৯৫ লাখ টাকার।

এছাড়া, প্রাইম ব্যাংক, বারাকা পতেঙ্গা পাওয়ার, ডোরিন পাওয়ার, ইন্ট্রাকো, এনভয় টেক্সটাইলস, সামিট অ্যালায়েন্স পোর্ট ও বেক্সিমকো লেনদেনের শীর্ষ দশে স্থান পেয়েছে।

শীর্ষ সংবাদ:
লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মাসিউটিক্যালস সিলেট সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা গোপালগঞ্জ ঘিরে সহিংসতায় জড়িতদের গ্রেপ্তার করা হবে ‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’