খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

রমজানে ফিলিস্তিনিদের আল আকসায় প্রবেশে বাঁধা দিবে ইসরায়েল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৪, ৪:৩৫ অপরাহ্ণ
রমজানে ফিলিস্তিনিদের আল আকসায় প্রবেশে বাঁধা দিবে ইসরায়েল

অনলাইন ডেস্কঃ

পবিত্র রমজান মাসে আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের প্রবেশ সীমাবদ্ধ করার পরিকল্পনা করেছে ইসরায়েল। সোমবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এ ঘোষণা দিয়েছে। ইসরায়েলের উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভিরের এ আহ্বানকে নেতানিয়াহু অনুমোদন দিয়েছেন। এ বিষয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় বিস্তারিত কিছু জানায়নি।

ফিলিস্তিনি প্রতিরোধগোষ্ঠী হামাস এক বিবৃতিতে রোজার মাসে ইসলামের তৃতীয় পবিত্রতম স্থানে ফিলিস্তিনিদের প্রবেশাধিকার সীমিত করার বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সমালোচনা করে বলেছে, ‘এই ঘোষণা পবিত্র মসজিদে প্রবেশের স্বাধীনতার লঙ্ঘন।’ হামাস এ বিষয়ে রবিবার জানিয়েছে, ‘ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলি সরকারের কট্টরপন্থী আচরণ ইহুদিবাদী অপরাধ এবং ধর্মীয় যুদ্ধের প্রতিফলন।’ তারা আরো জোর দিয়ে বলেছে, এই পরিকল্পনার অর্থ, রমজানে ইসরায়েল আল-আকসা মসজিদে আক্রমণ আরো বাড়াবে।

ইসরায়েলের চ্যানেল-১৩ এর আগে জানিয়েছে, দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেটের সতর্কতা সত্ত্বেও ইসরায়েলি পুলিশ এবং ফিলিস্তিনিদের মধ্যে সংঘর্ষ হবে, তাই নেতানিয়াহু রমজানের সময় আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের প্রবেশে নিষেধাজ্ঞার অনুমোদন করেছেন।

মাসে শুধু সীমিতসংখ্যক ফিলিস্তিনিকে মসজিদে প্রবেশের অনুমতি দেওয়া হবে বলে জানা গেছে। আল-আকসা এলাকাকে ‘টেম্পল মাউন্ট’ বলে মনে করেন ইহুদিরা। এলাকাটি ইহুদিদের কাছেও পবিত্র স্থান হিসেবে বিবেচিত।

ইসরায়েলের যুদ্ধ মন্ত্রিসভার সদস্য বেনি গ্যান্টজ তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে বলেছেন, ‘রমজানের সময় আল-আকসা মসজিদে বিধি-নিষেধ আরোপ করা হবে, তবে এটি কী হবে তা এখনো স্পষ্ট নয়।

’ বেন-গভির এর আগে তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এক বিবৃতিতে রমজানের সময় ফিলিস্তিনিদের আল-আকসায় প্রবেশ নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছিলেন। এদিকে ইসরায়েলি পুলিশ আল-আকসায় প্রবেশ সীমিত করছে। বিশেষ করে গত বছরের ৭ অক্টোবরের পর থেকে প্রবেশ সীমিত করেছে।

সূত্র : আনাদোলু এজেন্সি

সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা

বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৩:০১ অপরাহ্ণ
সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা

সংগৃহীত ছবি

রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। এছাড়া রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর আসামি সোহেলের স্ত্রী স্বপ্না খাতুনকে খালাস দিয়েছেন আদালত। রায়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা সন্তোষ প্রকাশ করেছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর পৌনে ১টায় বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার পর রামিসার বাবা বলেন, দেশের ইতিহাসে দ্রুততম বিচারের রায় ঘোষণা করায়, সে দিক থেকে আমি সন্তুষ্ট। হাইকোর্ট সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন। আরেকজন আসামি স্বপ্নাকে বেকসুর খালাস দিয়েছেন। মাত্র রায় ঘোষিত হলো আমি স্যারের (অ্যাটর্নি জেনারেল) সঙ্গে বসবো। রায়ের বিষয়ে বিস্তারিত জেনে পরবর্তী সময়ে আমার করণীয় ও সিদ্ধান্ত আমি আপনাদের জানাব।

আদালত সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রাখার পর্যবেক্ষণে বলেন, রামিসার হত্যা নৃশংস ও অস্বাভাবিক প্রক্রিয়ায় হয়েছে। এ ধরনের অপরাধের জন্য মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি।

রায় ঘোষণার সময় আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওসমান চৌধুরী। আসামিপক্ষে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান। এ সময় রামিসার বাবা আদালতে উপস্থিত ছিলেন।

সকাল ১০ টা ৩৬ মিনিটে এই বহুল আলোচিত মামলার রায় ঘোষণা শুরু হয়। টানা দুই ঘন্টাব্যাপী রায় ঘোষণা করা হয়।

শীর্ষ সংবাদ:
সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা গোপালগঞ্জ ঘিরে সহিংসতায় জড়িতদের গ্রেপ্তার করা হবে ‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন