খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

চট্টগ্রাম রেলস্টেশন থেকে ৫ ছিনতাইকারী গ্রেপ্তার

চট্টগ্রাম প্রতিনিধি::
প্রকাশিত: শনিবার, ২৭ জানুয়ারি, ২০২৪, ৮:০০ পূর্বাহ্ণ
চট্টগ্রাম রেলস্টেশন থেকে ৫ ছিনতাইকারী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার পুরাতন রেলওয়ে স্টেশন এলাকা থেকে ৫ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশিয় তৈরি এলজি বন্দুক, ২ রাউন্ড কার্তুজ ও ৪টি স্টিলের তৈরি টিপ ছোরা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে গ্রামীণমাঠ গণশৌচাগারের পাশ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, মো. সজীব প্রকাশ পিচ্চি সজীব (২৫), মো. আল আমিন (২৩), মো. ইলিয়াছ (৩০), সুব্রত দাশ (২৪) ও মো. আল আমিন (৩১)।

পুলিশ জানায়, কোতোয়ালী থানাধর পুরাতন রেলওয়ে স্টেশন সংলগ্ন গ্রামীণমাঠ গণশৌচাগারের পাশে আড়ালে খালি জায়গায় কয়েকজন ছিনতাইকারী ছিনতাই করার জন্য অবস্থান করছে-এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৫ জনকে গ্রেপ্তার করা হয়। এসময় পালিয়ে যায় আরও ৭ থেকে ৮ জন।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম ওবায়েদুল হক জানিয়েছেন, আসামিরা রিয়াজউদ্দিন বাজারের ব্যবসায়িক প্রতিষ্ঠান ও ব্যাবসায়ীসহ পথচারীদের র্টাগেট করে ছিনতাই ও ডাকাতি করার পরিকল্পনা করছিলো। তারা সবাই দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত রেকি করে ভোররাতে স্টেশনের ট্রেন যাত্রী, বাস যাত্রী ও পথচারীদেরকে ছোরার ভয় দেখিয়ে ছিনতাই করে।

তিনি আরও বলেন, গ্রেপ্তার ৫ আসামিদের বিরুদ্ধে নগরের বিভিন্ন থানায় বিভিন্ন অপরাধে হওয়া মোট ২৫টি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি