খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

৩০ জানুয়ারি চালু হচ্ছে ১০০ শয্যার রংপুর শিশু হাসপাতাল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০২৪, ১০:৩৬ অপরাহ্ণ
৩০ জানুয়ারি চালু হচ্ছে ১০০ শয্যার রংপুর শিশু হাসপাতাল

দীর্ঘ প্রায় পাঁচ বছর পর চালু হতে যাচ্ছে ১০০ শয্যার রংপুর শিশু হাসপাতালের বর্হিবিভাগ। আগামী ৩০ জানুয়ারীর মধ্যে হাসপাতালটির বর্হিবিভাগ চালুর কথা জানিয়েছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ মোহাম্মদ ইউনুস আলী। এজন্য সকল প্রস্ততি সম্পন্ন করেছেন বলে তিনি সাংবাদিকদের জানান। এজন্য নিয়োগ দেওয়া হয়েছে জনবল। গত বছর ১৬ ফেব্রুায়ারী তৎকালিন স্বাস্থ্যমন্ত্রী এই হাসপাতালটি উদ্বোধন করেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, রংপুর শিশু হাসপাতালটি আপাতত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সাথে সংযুক্ত করে বর্হিবিভাগ খোলা হচ্ছে। এটি স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে থাকলেও বর্তমানে রংপুর মেডিকেল কলেজ থেকে পরিচালিত হবে। পূর্ণাঙ্গ কার্যক্রম চালু হলে এটি স্বাস্থ্য অধিদপ্তর অথবা সিভিল সর্জনের অধীনে পরিচালিত হবে। এজন্য দফায় দফায় রংপুর মেডিকেল কলেজের পরিচালকসহ প্রশাসনিক কর্মকর্তারা বৈঠক করেছেন। বর্হিবিভাগ চালুর জন্য পরিচ্ছন্নতাকর্মীরা তোড়জোর করে হাসপাতালটির ধোয়ামোছার কাজ করছেন। ইতোমধ্যে প্রয়োজনীয় ওষুধপত্র আনা হয়েছে। সেখানে চিকিৎসক, নার্সসহ ১০ জনের জনবল নিয়োগ দেওয়া হয়েছে।

পূর্ণাঙ্গ হাসপাতাল চালুর জন্য ৬৫৯ জনের অর্গানোগ্রাম স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো হয়েছে। এর মধ্যে চিকিৎসক, নার্সিং সুপারভাইজারসহ প্রথম শ্রেণির ১৮০ জন, নার্স, প্রশাসনিক কর্মকর্তাসহ দ্বিতীয় শ্রেণির ১১৬ জন, অফিস সহকারী, উচ্চমান সহকারী, হিসাবরক্ষক, ল্যাব ট্যাকনেশিয়ানসহ তৃতীয় শেণির ৬৩জন ও ওয়ার্ডবয়, ক্লিনার, মালিসহ চতুর্থশ্রেণির ৩০০ জন রয়েছে।
রংপুরে ১০০ শয়্যার শিশু হাসপাতাল নির্মাণের জন্য নগরীর সদর হাসপাতালের জমিবরাদ্দ নেওয়া হয়। রংপুর স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর দরপত্র আহবান করে। পরে সেখানে ১ দশমিক ৭৮ একর জমির মধ্যে শিশু হাসপাতাল নির্মাণের কার্যাদেশ দেয়া হয় ২০১৭ সালের ২১ নভেম্বর। ৩১ কোটি ৪৮ লাখ ৯২ হাজার ৮০৯ টাকা ব্যয়ে ২০১৯ সালের ১৯ নভেম্বর নির্মাণকাজ শেষ হয়।

শিশুবিশেষজ্ঞদের দাবি, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে একটি মাত্র শিশু বিভাগ দিয়ে এ অঞ্চলের চিকিৎসাপ্রত্যাশী সব শিশুকে সেবা দেয়া সম্ভব হচ্ছে না। তাই পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হলে শিশুদের জটিল সার্জারি ও সাধারণ সব ধরনের রোগের চিকিৎসা স্বল্প খরচে দেওয়া যাবে। পাশাপাশি চিকিৎসার জন্য ঢাকা অথবা পাশের দেশে যাওয়ার প্রবণতাও কমে আসবে।
রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ ইউনুস আলী জানান, রংপুর শিশু হাসপাতালেল বর্হিবিভাগ চালুর জন্য আগামী ৩০ জানুয়ারি সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে সকল প্রস্ততি শেষ হয়েছে।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডাঃ এবিএম আবু হানিফের সাথে পুনাঙ্গ শিশু হাসপাতালটি চালুর জন্য কথা হয়। তিনি বলেন,বর্তমানে এ হাসপাতালটি বর্হিবিভাগ চালুর জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সাথে সংযুক্ত করা হয়েছে। পুনাঙ্গ হাসপাতালে কার্যক্রম চালু হলে এটি স্বাস্থ অধিদপ্তর অথবা রংপুর সিভিল সার্জনের অধিনে পরিচালিত হবে।

 

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি