খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

বাংলাদেশে অ্যাপোলো হাসপাতাল চালু করবে জেএমআই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০২৪, ১১:৩৬ অপরাহ্ণ
বাংলাদেশে অ্যাপোলো হাসপাতাল চালু করবে জেএমআই

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান জেএমআই স্পেশালাইজড হসপিটাল লিমিটেড বাংলাদেশে অ্যাপোলো ক্লিনিক নামে একটি ক্লিনিক প্রতিষ্ঠা করতে যাচ্ছে। আলোচিত ক্লিনিকটি ভারতের অ্যাপোলো হেলথ অ্যান্ড লাইফস্টাইলের কারিগরি সহযোগিতায় পরিচালিত হবে।

এলক্ষ্যে জেএমআই স্পেশালাইজড হসপিটাল লিমিটেড আজ মঙ্গলবার (২৩ জানুয়ারি) অ্যাপোলো হেলথ অ্যান্ড লাইফস্টাইলের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে। ভারতের হায়দ্রাবাদে অবস্থিত অ্যাপোলো হেলথ  কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

চুক্তি অনুযায়ী, অ্যাপোলো হেলথ অ্যান্ড লাইফস্টাইল লিমিটেডের ট্রেডমার্ক, লোগো এবং নামের পাশাপাশি বাংলাদেশে অ্যাপোলো ক্লিনিক নামে একটি ক্লিনিক প্রতিষ্ঠা করবে জেএমআই স্পেশালাইজড হসপিটাল। হসপিটাল পরিচালনার জন্য প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতা শেয়ার করবে ভারতের অ্যাপোলো ক্লিনিক।

আজ বিকেল ৪টায় জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের ১৪১তম বোর্ড সভায় অ্যাপোলো হেলথের সাথে জেএমআই স্পেশালাইজড হসপিটালের চুক্তিটি অনুমোদন পেয়েছে।

এর আগে ২০২৩ সালের ৬ আগস্ট জেএমআই স্পেশালাইজড হসপিটাল লিমিটেড নামে একটি সাবসিডিয়ারি কোম্পানি গঠন করে। কোম্পানিটির অনুমোদিত মূলধন ৫০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ২০ কোটি টাকা।

সাবসিডিয়ারি প্রতিষ্ঠানটিতে জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিংয়ের ৬৫ শতাংশ শেয়ার রয়েছে।

নানা ধরনের চিকিৎসা সরঞ্জাম উৎপাদনকারী প্রতিষ্ঠান জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং ২০২২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানিটির পরিশোধিত মূলধন ১২৫ কোটি ২৯ লাখ টাকা। এর শেয়ার সংখ্যা ১২ কোটি ৫২ লাখ। এর মধ্যে কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকদের কাছে আছে ৩২.৩২ শতাংশ শেয়ার। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা ধারণ করছে ৩৭.৮১ শতাংশ শেয়ার। আর বাকী ২৯.৮৭ শতাংশ শেয়ার আছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে কোম্পানিটির শেয়ারের মূল্য ছিল ৭৬ টাকা ৮০ পয়সা।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি