খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

যুক্তরাষ্ট্রে বাড়ির ভেতরে গুলি করে একই পরিবারের ৭ জনকে খুন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০২৪, ১০:৩৮ পূর্বাহ্ণ
যুক্তরাষ্ট্রে বাড়ির ভেতরে গুলি করে একই পরিবারের ৭ জনকে খুন

যুক্তরাষ্ট্রে গুলি করে মানুষ হত্যা যেন সাধারণ বিষয়ে পরিণত হয়েছে। প্রাযই বিভিন্ন শপিংমলে বা গ্যাস স্টেশনে গুলি করে হত্যা করা সংক্রান্ত সংবাদ গণমাধ্যমে উঠে আসছে। তবে এবার যেন সে মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রে বাড়ির ভেতর থেকে গুলিবিদ্ধ ৭ মরদেহ উদ্ধার করা হয়েছে। দেশটির ইলিনয় অঙ্গরাজ্যে পৃথক দুটি বাড়ির ভেতর থেকে ওই সাতজনের মরদেহ উদ্ধার করা হয়।

এই ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীর খোঁজ করছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মঙ্গলবার (২৩ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

মার্কিন পুলিশ বলছে, ইলিনয়েতে দুটি বাড়িতে গুলিবিদ্ধ হয়ে সাতজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে এবং সন্দেহভাজন বন্দুকধারীর খোঁজ চলছে। পুলিশ জানিয়েছে, তারা জোলিয়েট শহরে হামলার সাথে জড়িত থাকার জন্য ২৩ বছর বয়সী রোমিও ন্যান্সকে খুঁজছে।

জোলিয়েটের পুলিশ প্রধান বিল ইভান্স বলেছেন, সন্দেহভাজন ব্যক্তি নিহতদের চিনতেন, যাদের (যুক্তরাষ্ট্রের স্থানীয় সময়) সোমবার বিকেলে রাস্তার দুইপাশের দুটি বাড়িতে পাওয়া গেছে। পুলিশ বলেছে, সন্দেহভাজন রোমিও ন্যান্সকে ‘সশস্ত্র এবং বিপজ্জনক হিসাবে বিবেচনা করা উচিত’।

তদন্তকারীরা বলেছেন, তিনি একটি লাল টয়োটা ক্যামরি চালাচ্ছেন বলে বিশ্বাস করা হচ্ছে। এছাড়া শিকাগো থেকে ৪০ মাইল (৬৪ কিলোমিটার) দক্ষিণ-পশ্চিমে হওয়া এই হামলার বিষয়ে কারও কোনও তথ্য জানা থাকলে তাদের সাথে যোগাযোগ করার আহ্বান জানিয়েছেন তদন্তকারীরা।

জোলিয়েট পুলিশ বিভাগ এক বিবৃতিতে বলেছে, ‘তদন্ত চলছে এবং এরই অংশ হিসেবে আমরা আমাদের এলাকার আইন প্রয়োগকারী অংশীদারদের সাথে কাজ করছি।’

জোলিয়েটের পুলিশ প্রধান বিল ইভান্স এক সংবাদ ব্রিফিংয়ে বলেছেন, সোমবার স্থানীয় সময় ১২টার পর পুলিশকে জানানো হয়- বেশ কয়েকজনকে গুলি করে হত্যা করা হয়েছে। পরে ওয়েস্ট একর রোডের ওই ঘটনাস্থলে পৌঁছানোর পর পুলিশ অফিসাররা সাতটি মৃতদেহ খুঁজে পান।

নিহতরা একই পরিবারের সদস্য বলে ধারণা করা হচ্ছে। হামলার উদ্দেশ্য তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি বলে জানিয়েছে বিবিসি।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি