খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে বৃত্তি পেলেন ৯২৫ শিক্ষার্থী

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ২২ জানুয়ারি, ২০২৪, ৯:২২ অপরাহ্ণ
চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে বৃত্তি পেলেন ৯২৫ শিক্ষার্থী

২০২৩ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ৯২৫ জনকে বৃত্তি দিয়েছে চট্টগ্রাম শিক্ষাবোর্ড। এর মধ্যে মেধাবৃত্তি পেয়েছেন ৯১ জন। এছাড়া সাধারণ বৃত্তি পেয়েছেন ৮৩৪ জন। মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাসিক ৮২৫ টাকা এবং বছরে এককালীন ১ হাজার ৮শ টাকা দেওয়া হবে। আর সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা মাসে ৩৭৫ টাকা এবং বছরে এককালীন ৭৫০ টাকা পাবেন।

রবিবার (২১ জানুয়ারি) চট্টগ্রাম শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে সচিব প্রফেসর নারায়ন চন্দ্র নাথ এর সই করা এ তালিকা প্রকাশ করা হয়।

জানা যায়, মেধাবৃত্তি প্রাপ্ত ৯১ জনের মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ৪৫ জন, ব্যবসায় শিক্ষার ২৩ জন এবং মানবিক থেকে ২৩ জন শিক্ষার্থী রয়েছেন। সাধারণ বৃত্তিপ্রাপ্ত ৮৩৪ জনের মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ৪১৭ জন, ব্যবসায় শিক্ষা থেকে ২০৯ জন এবং মানবিক বিভাগ থেকে ২০৮ জন শিক্ষার্থী রয়েছেন। বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ছাত্র ও ছাত্রীর সংখ্যা সমান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা বিনা বেতনে অধ্যয়নের সুযোগ পাবে। সরকার অনুমোদিত কোনো শিক্ষা প্রতিষ্ঠান বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের কাছ থেকে কোনো মাসিক বেতন দাবি করলে ওই শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

বৃত্তির মেয়াদ ২০২৩ সালের জুলাই মাস থেকে কোর্সের মেয়াদকালীন সময় পর্যন্ত। এর মধ্যে মেডিক্যালে অধ্যয়নরতদের পাঁচ বছর, কারিগরি ও কৃষি কোর্স, এলএলবি সম্মান কোর্স এবং ডিগ্রি অনার্স কোর্সে অধ্যয়নরতদের চার বছর, ডিগ্রি পাস কোর্সে অধ্যয়নরতদের ৩ বছর বৃত্তি প্রদান করা হবে।

চট্টগ্রাম শিক্ষাবোর্ড সচিব প্রফেসর নারায়ন চন্দ্র নাথ বলেন, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের তালিকাভুক্ত শিক্ষার্থীদের প্রতিবছর সরকারের পক্ষ থেকে বৃত্তি প্রদান করা হয়। এবছরও চট্টগ্রাম শিক্ষাবোর্ডে ৯২৫ জনকে বৃত্তি দেওয়া হয়েছে। এর মধ্যে মেধাবৃত্তি পেয়েছেন ৯১ জন। এছাড়া সাধারণ বৃত্তি পেয়েছে ৮৩৪ জন।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি