চট্টগ্রামে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানা এলাকা থেকে ৭শ ইয়াবাসহ মো. শাহে আলম ওরফে শাহ আলম (৪০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২২ জানুয়ারি) সকাল ১০টার দিকে কোতোয়ালি থানাধীন নতুন রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত শাহ আলম ভোলা জেলার বোরহানউদ্দিন থানাধীন উত্তর বাটামারা গ্রামের প্রয়াত মো. ছাদেকের ছেলে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম ওবায়দুল হক বলেন, সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে নতুন রেলওয়ে স্টেশন সংলগ্ন ৭ নম্বর বাস কাউন্টারের সামনে থেকে শাহ আলম নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে ৭শ ইয়াবা জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।
গ্রেপ্তার মো. শাহে আলমকে বিকেলে আদালতে পাঠানো হয় বলে জানান তিনি।






আপনার মতামত লিখুন