খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

বিমানের কাঁচে ফাটল, ঢাকায় ফিরে এলেন ক্যাপ্টেন তানিয়া

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ২১ জানুয়ারি, ২০২৪, ১১:৫৯ অপরাহ্ণ
বিমানের কাঁচে ফাটল, ঢাকায় ফিরে এলেন ক্যাপ্টেন তানিয়া

বিমানের কাঁচে ফাটল, দেখে ঢাকায় ফিরলেন পাইলট ক্যাপ্টেন তানিয়া। তিনি সদ্য এমপি নির্বাচিত নায়ক ফেরদৌসের স্ত্রী। সৌদি আরবের দাম্মামের উদ্দেশে রওনা হয়ে প্লেনের ককপিটের উইন্ডশিল্ডে ফাটল দেখতে পান পাইলট। তাৎক্ষণিক দিল্লির আকাশ থেকে ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেন তিনি। তার এ সিদ্ধান্তে ফ্লাইটে থাকা মোট ২৯৭ জনকে নিয়ে অক্ষতভাবে দেশে ফিরেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি প্লেন।

ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার বিকেলে (২০ জানুয়ারি)। বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজ দিয়ে পরিচালিত ওই ফ্লাইটের ক্যাপ্টেন ছিলেন তানিয়া রেজা।

বিমান বাংলাদেশ জানায়, বিমানের বিজি-৩৪৯ ফ্লাইটটি শনিবার বিকেল ৪টা ১০ মিনিটে ঢাকা থেকে সৌদি আরবের দাম্মামের উদ্দেশে রওনা হয়। পথিমধ্যে দিল্লির আকাশে থাকা অবস্থায় ফ্লাইটের ককপিটের উইন্ডশিল্ড-এ (প্লেনের সামনের অংশের কাচ) ফাটল দেখা দেয়। পাইলট তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে ঢাকায় ফিরে আসেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার বলেন, ককপিটের কাচে ফাটল দেখা দেওয়ার পর ক্যাপ্টেন প্লেনটিকে ঢাকায় ফেরানোর সিদ্ধান্ত নেন। রাতে ঢাকায় আসার পর ফ্লাইটটি গ্রাউন্ডেড করা হয়। বিমানের ইঞ্জিনিয়াররা এটি মেরামতে কাজ করছেন। পাশাপাশি তারা বোয়িংয়ের বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলছেন।

তিনি বলেন, ফ্লাইটের যাত্রী ও ক্রু সবাই নিরাপদে ছিলেন। যাত্রীদের রাতে হোটেলে রাখা হয়েছে। আজ রোববার (২১ জানুয়ারি) বেলা ১১টায় তাদের অন্য আরেকটি ফ্লাইটে দাম্মাম পাঠানো হয়েছে।

বিমান জানায়, ফ্লাইটটিতে ২৮৫ জন যাত্রী ও ১২ জন ক্রু ছিলেন।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি