খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

সকালে আতঙ্ক থাকলেও দিনশেষে স্বস্তি পুঁজিবাজারে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ২১ জানুয়ারি, ২০২৪, ৭:৪৩ অপরাহ্ণ
সকালে আতঙ্ক থাকলেও দিনশেষে স্বস্তি পুঁজিবাজারে

ফ্লোরপ্রাইস প্রত্যাহার করায় আজ সকালে পুঁজিবাজারে কেনাবেচা শুরু হয় আতঙ্কের মধ্যেই। বিশেষ করে মার্জিন ঋণ নিয়ে যারা এতদিন ফ্লোরপ্রাইসে আটকে ছিলেন তারা আজ সেল করতে চাইবেন এটা অনুমিত ছিল। একই সাথে দরপতনে আতঙ্কিত হয়ে আরও কিছু বিনিয়োগকারী পেনিক সেল দিবেন এটাও ধারণায় ছিল বাজার সংশ্লিষ্টদের।

যার কারণে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড একচেঞ্জ কমিশনের চেয়ারম্যান গণমাধ্যমের কাছে বাজার বিষয়ে ভালো বার্তা দিয়েছেন। এছাড়া সিইও ফোরাম সকালে বসেছিল তাদের করণীয় নিয়ে। বিনিয়োগকারীদের রক্ষায় এসব পদক্ষেপ ভালো কাজ দিয়েছে। এছাড়া বড় বিনিয়োগকারীরা সক্রিয় হয়েছে পুঁজিবাজারে। ফলে  সকালে আতঙ্ক থাকলেও দিনশেষে স্বস্তি ফিরে আসে পুঁজিবাজারে। সকালে ২১৫ পয়েন্ট নেগেটিভ সূচক দিয়ে শুরু হলেও দিন শেষ হয় ১০০ এর নিচে নেগেটিভ সূচক দিয়ে।

ফ্লোর প্রাইস প্রত্যাহারের প্রথম কর্মদিসব আজ রোববার (২১ জানুয়ারী) শেয়ারবাজারে স্বরণকালের ধস দেখা গিয়েছিল। লেনদেনের শুরুতে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ২১৫ পয়েন্ট উধাও হয়ে যায়। এই সময়ে বিনিয়োগকারীদের মধ্যে বড় আতঙ্ক ছড়িয়ে পড়ে। মার্জিন ঋণ নেওয়া বিনিয়োগকারীরা এই সময়ে মুষড়ে পড়েন।

তবে বেলা যতোই বাড়ছিল, সুচকের পতন ততো নেমে আসছিল। এই সময়ে বড় ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা কিছুটা সক্রিয় হয়ে উঠে। ফলে বাজারে সেল প্রেসারের বিপরীতে বাই প্রেসার বাড়তে থাকে। পাশাপাশি সূচকের পতনের পরিমাণও কমতে থাকে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, লেনদেন শুরুর ৫ মিনিটের মধ্যে ফ্লোর প্রাইস থেকে ফেরা প্রায় সব কোম্পানির শেয়ারে বড় ধস নামে। এই সময়ে ফ্লোর প্রাইস থেকে ফেরা কোম্পানির সিংহভাগ শেয়ার ক্রেতাশুন্য হয়ে পড়ে।

অন্যদিকে, ফ্লোর প্রাইস থেকে ফেরা কোম্পানির ধসের চাপে ফ্লোরের ওপরে থাকা কোম্পানির শেয়ারেও পতনের বড় ধাক্কা দেখা যায়। এই সময়ে লেনদেন হয় ৩২২টি কোম্পানির শেয়ার। যার মধ্যে ৩২০টির দামই পড়ে যায়। মাত্র দুটি কোম্পানির শেয়ার আগের দিনের চেয়ে সামান্য ওপরে লেনদেন হয়।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, ফ্লোর প্রাইসে ফেরা কোম্পানির শেয়ারদর আগামী এক-দুদিনও চাপে থাকেতে পারে। তবে সূচক পতনের পরিমাণ তেমন বড় কিছু হবে না।

তাঁরা বলছেন, বড় বিনিয়োগকারী ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অনুরোধেই নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি ফ্লোর প্রাইস প্রত্যাহার করেছে। এখন বড় বিনিয়োগকারী ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী নিজেরাই বাজারে স্থিতিশীলতা ফেরাতে চাপের মুখে থাকবে। তাদের বাজার ঠিক রাখতে আরও সক্রিয় হতে হবে।

এছাড়া, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা এতোদিন দেশি-বিদেশি বিনিয়োগ আনার ক্ষেত্রেও নির্লিপ্ত ছিলেন। এখন তারা তাদের অবস্থান ঠিক রাখার জন্য দেশি-বিদেশি বিনিয়োগ আনতে বেশি তৎপর হবেন-এমনটাই দাবি করেছেন বাজার সংশ্লিষ্টরা।

রোববারের বাজার বিশ্লেষণ

আজ দিনশেষে ডিএসইর প্রধানসূচক ডিএসইএক্স ৯৬.৫০ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৪০ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৪.১২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৭৪.১৬ পয়েন্টে। তবে ডিএস৩০ সূচক বেড়েছে। এটি ৭.৪৭ পয়েন্টবেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৩৭.১৮ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৮৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫৪টির, কমেছে ২৯৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ১২ কোটি ৭৪ লাখ ৮ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ১৩ কোটি ৫৪ লাখ ২৫ হাজার টাকার শেয়ার ও ইউনিট।

আজ সিএসইতে ২১৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪১টির, কমেছে ১৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টি প্রতিষ্ঠানের।

আগের দিন সিএসইতে ২০১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার মধ্যে দর বেড়েছিল ৬৫টির, কমেছিল ৬০টির এবং অপরিবর্তিত ছিল ৭৬টি প্রতিষ্ঠানের।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি