খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

ক্লিনিকের বিল পরিশোধের জন্য ৪০ হাজার টাকায় সদ্যোভুমিষ্ট শিশু বিক্রি

রংপুর প্রতিনিধি
প্রকাশিত: রবিবার, ২১ জানুয়ারি, ২০২৪, ৬:২৭ অপরাহ্ণ
ক্লিনিকের বিল পরিশোধের জন্য ৪০ হাজার টাকায় সদ্যোভুমিষ্ট শিশু বিক্রি

ক্লিনিকের বিল পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় মাত্র ৪০ হাজার টাকার বিনিময়ে সদ্যোভুমিষ্ট এক শিশুকে (ছেলে) বিক্রি করে দিয়েছে ক্লিনিক মালিক। এঘটনায় শিশুটির মা থানায় অভিযোগ করলে পুলিশ শিশুটির বাবা ক্লিনিক মালিকসহ তিনজনকে গ্রেফতার করে। পরে শিশুটিকে উদ্ধার করে তার মায়ের কাছে ফিরিয়ে দেয়।

রোববার বিকেলে নগরীর সেন্ট্রালরোস্থ গোয়েন্দা পুলিশ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান, রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মোঃ আবু- মারুফ হোসেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, নগরীর বুড়ারঘাট এলাকায় লাবনী আক্তার প্রসব বেদনা নিয়ে গত ১৩ জানুয়ারী বাসটার্মিনাল এলাকার হলিক্রিসেন্ট নামে একটি হাসপাতালে ভর্তি হয়। ওই দিন রাতে সিজারের মাধ্যমে লাবনী একটি ছেলে সন্তানের জন্ম দেয়।

ক্লিনিকের বিল পরিশোধে ব্যর্থ হওয়ায় ১৭ জানুয়ারী সকালে মা লাবনীর অগোচরে ক্লিনিকের মালিক এমএস রহমান রনি তার পরিচিত নিঃসন্তান দম্পত্তি জেরিনা আক্তার বিথী ও রুবেল হোসেন রতনের কাছে স্বামী ওয়াসিম আকরামের সহয়তায় মাত্র ৪০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেয়।
এঘটনায় লাবনী আক্তার রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায় মামলা দায়ের করলে রোববার দুপুরে নগরীর পীরজাবাদ এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে।

ঘচনার সাথে জড়িত থাকার অভিযোগে ক্লিনিকের মালিক এমএস রহমান রনি (পল্লী চিকিৎসক), রুবেল হোসেন ও লাবনীর স্বামী ওয়াসিম আকরামকে গ্রেফতার করে।

লাবনী আক্তার জানান, ক্লিনিকের মালিক এমএস রহমান রনি তাদের পরিচিত হওয়ায় সেখানে গিয়ে ভর্তি হয়েছেন। হাসপাতালের বিল পরিশোধের জন্য তার স্বামী নিজের কিডনি দিতে চেছিলেন তার পরেও ক্লিনিক মালিকের মন গলাতে পারেন নাই। তার সে তার নবজাত সন্তানকে ক্লিনিকের মালিক এমএস রহমান রনির চাপের মুখে ওই দম্পত্তির কাছে বিক্রির সহায়তা করেছে। তার কোন দোষ নেই বলে জানান লাবনি। এঘটনায় মানবপাচার আইনে তিনজনকে আসামী করে একটি মামলা মামলা করেছে পুলিশ। শিশুটি উদ্ধারের পর অসুস্থ হয়ে পড়লে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি