খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

বঙ্গবন্ধু টানেলে ফের দুর্ঘটনা, নৌবাহিনীর সদস্যসহ আহত ৭

চট্টগ্রাম প্রতিনিধি::
প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জানুয়ারি, ২০২৪, ৮:৩৪ অপরাহ্ণ
বঙ্গবন্ধু টানেলে ফের দুর্ঘটনা, নৌবাহিনীর সদস্যসহ আহত ৭

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে আবারও দুর্ঘটনা ঘটলো। এবার অ্যাপ্রোচ সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনে ধাক্কা লেগে কক্সবাজার থেকে আসা একটি মাইক্রোবাস উল্টে নিরাপত্তার দায়িত্বে থাকা এক নৌ-সদস্যসহ ৭ জন আহত হয়েছেন। এদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর। মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে টানেলের আনোয়ারা প্রান্তের অ্যাপ্রোচ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন নিরাপত্তাকর্মী ও নৌবাহিনীর সদস্য গাজী মাহবুবুর রহমান রনি, মাইক্রোবাস চালক রুবেল, যাত্রী আলী মর্তুজা, রাশেদুল ইসলাম, ফারহানা, মুন্না ও কান্তি। রনিকে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল এবং বাকিদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘন কুয়াশায় মাইক্রো চালক গাড়িটি সড়ক বিভাজনের ওপর নির্মিত ট্রাফিক বক্সে তুলে দেয়। ট্রাফিক বক্সে আঘাত লেগে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। পরে টানেল কর্তৃপক্ষ মাইক্রোটি সরিয়ে নেয়।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. উপমা বলেন, দুই যুবককে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনেছিলো স্থানীয় লোকজন। তাদের অবস্থা আশংকাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আনোয়ারা থানার ওসি (তদন্ত) মহিউদ্দিন আহমেদ বলেন, ‘টানেলের আনোয়ার প্রান্তে তিন রাস্তার মুখে প্রবেশ পথে বেপরোয়া গতির একটি মাইক্রোবাস ওখানে নিরাপত্তার দায়িত্বে থাকা সিকিউরিটি বক্সে ধাক্কা দিয়ে সড়ক বিভাজনের সঙ্গে লেগে উল্টে যায়। এতে নিরাপত্তার দায়িত্বে থাকা নৌবাহিনীর সদস্য রনি এবং মাইক্রোবাসের ৬ জন আহত হন। এদের মধ্যে রনি ও মাইক্রো চালকসহ ৩ জন গুরুতর আহত হয়েছেন। নৌবাহিনী ও সদস্যকে সিএমএইচ একং বাকিদের চমেকে পাঠানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘যতটুক জেনেছি মাইক্রোবাসটি কক্সবাজার থেকে এসে টানেলের দিকে যাচ্ছে। মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি