খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

রেজওয়ানা চৌধুরী: ভূমি কর্মকর্তা থেকে ভূমি বিলাসী

শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ১৫ জানুয়ারি, ২০২৪, ৬:২৪ অপরাহ্ণ
রেজওয়ানা চৌধুরী: ভূমি কর্মকর্তা থেকে ভূমি বিলাসী

ভূমি কর্মকর্তা মানেই ভূমির দেখভাল করবেন এটা চিরাচরিত। এসিল্যান্ড উপাধী নিয়ে তারা সরকারের পক্ষে ভূমির রক্ষক। তবে ভূমির তদারক করতে গিয়ে কেউ কেউ ভূমির মায়ায় নিজেকে জড়িয়ে ফেলেন। তারা হয়ে যান ভূমি বিলাসী। এই সংখ্যা হাতে গোণা কয়েকজন হলেও একবোরে ফুরিয়ে যায়নি। তার প্রমাণ রেজওয়ানা চৌধুরী।

চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলা ভূমি কর্মকর্তা তথা এসিল্যান্ড তিনি। সফল কর্মজীবি নারী হিসেবে ইতিমধ্যেই অর্জন করেছেন সুখ্যাতি। তার অপর নাম প্রকৃতিপ্রেমি।

শাহরাস্তিতে ভূমি কর্মকর্তা হিসেবে গত বছরের ২ মে যোগদানের পর প্রধানমন্ত্রীর নির্দেশনায় অবাদী জমিগুলোতে ফসল ফলানোর নিমিত্তে নিজের অফিস চত্বরের চারদিকে গড়ে তুলছেন নিজস্ব কৃষি খামার। যোগদানের পর থেকে শাহরাস্তি উপজেলার সাহপুর এলাকায় অবস্থিত সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় সৌন্দর্য বর্ধনের কাজ শুরু করেন। বিশেষ করে শীত মৌসুম শুরু হওয়ার সাথে সাথে তিনি অফিস আঙ্গিনায় খালি পড়ে থাকা জমিতে শাক সবজি চাষ শুরু করেন। রেজওয়ানা চৌধুরীর হাত ধরে লাল শাক, পালং শাক, সরিষা, লাউ, কুমড়া, মুলা, ঢেঁড়স, বেগুন, ফুল কপি, বাঁধা কপি, পেপেসহ তার বাগানে বিভিন্ন রকমের শাক সবজি শোভা পাচ্ছে।

অফিসের মূল ফটক দিয়ে প্রবেশ করলেই দেখা মিলবে মনোমুগ্ধকর ফুলের বাগান। অপরুপ সৌন্দর্যে মুগ্ধ হচ্ছেন সেবা গ্রহীতারা। কাজের ফাঁকে সুযোগ পেলেই বাগানে ছুটে যান রেজওয়ানা চৌধুরী। নিজ হাতে পরিচর্যা করেন বাগানের। সকাল থেকে রাত পর্যন্ত সাধারণ মানুষ সুযোগ পেলেই ঘুরতে আসেন এখানে। অনেকেই সেলফি তুলে মনের স্বাদ পূরণ করেন।

এছাড়াও সেবা গ্রহীতা নারীদের জন্য নামাজের সুব্যবস্থা করেছেন। ভূমি অফিসে জনগনের ভোগান্তি কমাতে নিয়েছেন নানা উদ্যোগ। কেউ যাতে হয়রানির শিকার না হয় সেই দিক বিবেচনা করে যথা সময়েই মামলা নিষ্পত্তি, খারিজ ও মিস কেইস সম্পন্ন করা হয়।

রাজস্ব আদায়ে রেজওয়ানা চৌধুরী দেখিয়েছেন বিশাল সাফল্য প্রায় ৯৫ ভাগ রাজস্ব আদায় করতে পেরেছেন তিনি। শুধু শাক সবজি ও ফুলই নয় প্রাণীদের জন্যও রয়েছে দুর্বলতা। আদর করে পোষ মানিয়েছে একটি বিড়াল ছানা, নাম রেখেছেন শুশী। রেজওয়ানা চৌধুরী অফিসে প্রবেশের সাথে সাথে ছুটে আসে সে। কখনো চেয়ারে আবার কখনো কোলে উঠে বায়না ধরতে দেখা যায়। এছাড়াও কর্তব্য পরায়ণ পরিশ্রমী রেজওয়ানা চৌধুরী দিনরাত মোবাইল কোর্টের মাধ্যমে ছুটে যান উপজেলার বিভিন্ন এলাকায়। অফিসে এবং বাহিরে সমানতালে দক্ষতা দেখিয়ে ইতোমধ্যে জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি।

ভূমি অফিসে সেবাগ্রহীতারা ভূমি অফিসের সৌন্দর্য নিয়ে প্রতিবেদকে জানায়, এটি যেন একটি খামার বাড়ি! শাক সবজি ও ফুলে ভরে উঠেছে চারপাশ। যে কেউ এখানে আসলেই যেন মনপ্রাণ ভরে উঠে। জরুরী কাজে আসা লোকজন নিজের কাজ সারার আগেই প্রাকৃতিক সৌন্দর্য্যে মুখরিত হয়ে উঠেন। নিজের ক্লান্তি কিছুটা দূর করে প্রয়োজনীয় কাজ সেরে বাড়ি ফিরেন। একটি প্রশাসনিক কার্যালয়ের আঙ্গিনা প্রাকৃতিক সৌন্দর্য্যে কতটা দৃষ্টি নন্দন হয়ে উঠতে পারে তা দুনয়নে না দেখলে বিশ্বাস করা যায় না। তেমনি নিজের মায়া মমতা ও ভালোবাসা দিয়ে অফিস আঙ্গিনা সাজিয়েছেন শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা চৌধুরী।

একজন প্রশাসনিক কর্মকর্তার এমন উদ্যোগে সেবা গ্রহীতা ও সাধারণ মানুষের মাঝে ব্যপক উৎসাহ যুগিয়েছে।

কর্মদক্ষ শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা চৌধুরী জানান, প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে অফিস আঙ্গিনা সাজিয়েছি। তা দেখে অনেকেই উদ্বুদ্ধ হয়ে নিজেকে তৈরি করবেন বলে আশাবাদী তিনি।

তিনি আরও জানান, প্রতিটি মানুষ যদি তাদের অনাবাদি জমি কাজে লাগিয়ে বিভিন্ন ফসলাদি উৎপাদন করেন তাহলে দেশ উপকৃত হবে। মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করা গেলে আমাদের দেশে অভাব দূর হবে। তাই প্রত্যেকের উচিত তাদের অনাবাদি জমি গুলোকে কাজে লাগানো।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি