খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

পুরাণ ঢাকার সাকরাইন উৎসব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ১৩ জানুয়ারি, ২০২৪, ৮:৩৩ অপরাহ্ণ
পুরাণ ঢাকার সাকরাইন উৎসব

ঐতিহ্যবাহী সাকরাইন উপলক্ষে উৎসবমুখর আয়োজনে চলছে পুরান ঢাকায়। পৌষসংক্রান্তি উপলক্ষে আয়োজিত উৎসবটি পুরান ঢাকার ঐতিহ্যের প্রতীক।

প্রতি বছর পৌষের শেষ দিনে উৎসবটি পালন করে পুরান ঢাকাবাসী। ১৪ জানুয়ারি দিনভর ঘুড়ি ওড়ানোর পাশাপাশি সন্ধ্যায় আতশবাজি ও রংবেরঙের ফানুসে ছেয়ে যায় বুড়িগঙ্গা তীরবর্তী শহরের আকাশ।

সাকরাইন উৎসবকে কেন্দ্র করে পুরান ঢাকার শাঁখারিবাজার, লক্ষ্মীবাজার, নয়াবাজার, তাঁতীবাজার, গেণ্ডারিয়া, ধূপখোলা ও সুত্রাপুর এলাকায় ঘুড়ি, নাটাই ও সুতা বেচাকেনার ধুম পড়েছে। অন্যান্যবারের মতো এবারও চলছে বেচাকেনার উৎসব।

শাঁখারিবাজারের ঘুড়ি বিক্রেতা সোমেন জানান, গত বছরের তুলনায় এবারের বেচাকেনা ভালো হচ্ছে। আশেপাশের অনেকে চাহিদা অনুযায়ী ঘুড়ি কিনে নিয়ে যাচ্ছে।

ঘুড়ি কিনতে এসে পুরান ঢাকার স্থানীয় বাসিন্দা হাজী জাফর শেখ বলেন, বাড়ির ছাদে পারিবারিকভাবে সবাই সাকরাইন উৎসব করব। ছোট বড় মিলিয়ে ৫০টা ঘুড়ি কিনেছি।

পুরান ঢাকার বাসিন্দা কবির হোসেন বলেন, সাকরাইনের মূল আনন্দ হলো ঘুড়ি ওড়ানো। সুতা দিয়ে অন্যের ঘুড়ি কেটে ফেলার মধ্যেই আসল মজা। যৌবনে আমরা বেশি মজা করেছি। এখন নাতিরা করে। নাতিকে ৩০টা ঘুড়ি কিনে দিয়েছি। এখনও শৈশবের সোনালি ছবি দেখতে পাই।

দিনব্যাপী ঘুড়ি ওড়ানো শেষে পুরান ঢাকার অলিতে-গলিতে, বাসাবাড়ির ছাদে আয়োজন হয় ডিজে পার্টি, নাইট পার্টির। গানের তালে তালে মেতে ওঠে তরুণ-তরুণীরা। এই প্রস্ততিও দেখা গেছে বেশির ভাগ বাড়ির ছাদে। একদিন আগেই মঞ্চ সাজিয়ে সাউন্ড বক্স নিয়ে প্রস্তুত তারা।

তবে গান বাজনার বিষয়টিকে অপসংস্কৃতি বলে মনে করেন স্থানীয় অনেকে। স্থানীয় এক বাসিন্দা জানান, জন্মের পর থেকে বেড়ে ওঠা পুরান ঢাকায়। আমরা আগেও ঘুড়ি উৎস (সাকরাইন) করতাম। তখন ডিজে পার্টি, নাইট পার্টির আয়োজন ছিল না। এখন ডিজে পার্টির নামে মদপান প্রাধান্য পেয়েছে।

সাকরাইন উৎসবে স্থানীয়ভাবে নিরাপত্তা ও সতর্কতা জোরদার করা হয়েছে বলে জানান ৪৪ নং ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান ইমন। তিনি বলেন, মহল্লায় সবাইকে সুশৃঙ্খলভাবে উৎসব পালন করার জন্য বলা হয়েছে। নিরাপত্তাও জোরদার করা হয়েছে।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি