খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

বৈষম্য দূর করতে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে কাজ করবঃ দীপু মনি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ১৩ জানুয়ারি, ২০২৪, ৭:৩৫ পূর্বাহ্ণ
বৈষম্য দূর করতে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে কাজ করবঃ দীপু মনি

বঙ্গবন্ধু যে কল্যাণ রাষ্ট্র করতে চেয়েছিলেন, বঙ্গবন্ধুকন্যা যে বৈষম্য দূর করতে চেয়েছিলেন, এটা সেই মন্ত্রণালয়। সেই কাজটি অতীতের ধারাবাহিকতা ও নতুন নতুন পদক্ষেপ নিয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কাজ করা হবে জানিয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি এমপি।

তিনি চাঁদপুরবাসীর উদ্দেশ্যে বলেন, আপনারা আমাকে ভোট দিয়ে সারা জীবনের ঋণী করেছেন। একবার নয়, ৪ বার নির্বাচিত করেছেন। শুধু ভোট দিয়ে নয়, এই ভোট ছিল আমার প্রতি আপনাদের আস্থা, ভালোবাসা, স্নেহ, দোয়া  এবং আশীর্বাদ। আমার সর্বোচ্চটা দিয়ে আপনাদের এই ঋণ শোধ করার চেষ্টা করব।

সাবেক শিক্ষামন্ত্রী বলেন, আপনারা আমাকে দায়িত্ব দিয়েছেন আপনাদের জনপ্রতিনিধি হিসেবে। আর সফল রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার মন্ত্রী সভায় তৃতীয়বার মন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে – এটি আমার জন্য সৌভাগ্য। এইজন্য আমি তার প্রতি কৃতজ্ঞ এবং আপনাদের প্রতিও কৃতজ্ঞ। কারণ আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন।

ওয়ামী লীগের নতুন সরকারের সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, দেশে দারিদ্রের হার ৫ দশমিক ৬ – এ নেমে এসেছে। সেটাকে শূন্যের কোটায় আনার সর্বোচ্চ চেষ্টা করব।

বিএনপি প্রসঙ্গে দীপু মনি বলেন, যারা নাশকতা করে, যারা দেশ বিরোধী, যারা ধ্বংসাত্মক কার্যকলাপ করে তাদের কোনো দল নেই। এগুলো যারা করে তাদেরকে রাজনৈতিক দল বলা ঠিক না।

মন্ত্রী বলেন, নতুন মন্ত্রণালয়ে যাব রোববার। তারপর বুঝব নতুন কী কী চ্যালেঞ্জ আছে। এটা খুব বড় সেক্টর। বঙ্গবন্ধু যে কল্যাণ রাষ্ট্র করতে চেয়েছিলেন, বঙ্গবন্ধুকন্যা যে বৈষম্য দূর করতে চেয়েছিলেন, এটা সেই মন্ত্রণালয়। সেই কাজটি অতীতের ধারাবাহিকতা ও নতুন নতুন পদক্ষেপ নিয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কাজ করা হবে।

তিনি চাঁদপুরবাসীর উদ্দেশ্যে বলেন, আপনারা আমাকে ভোট দিয়ে সারা জীবনের ঋণী করেছেন। একবার নয়, ৪ বার নির্বাচিত করেছেন। শুধু ভোট দিয়ে নয়, এই ভোট ছিল আমার প্রতি আপনাদের আস্থা, ভালোবাসা, স্নেহ, দোয়া  এবং আশীর্বাদ। আমার সর্বোচ্চটা দিয়ে আপনাদের এই ঋণ শোধ করার চেষ্টা করব।

সাবেক শিক্ষামন্ত্রী বলেন, আপনারা আমাকে দায়িত্ব দিয়েছেন আপনাদের জনপ্রতিনিধি হিসেবে। আর সফল রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার মন্ত্রী সভায় তৃতীয়বার মন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে – এটি আমার জন্য সৌভাগ্য। এইজন্য আমি তার প্রতি কৃতজ্ঞ এবং আপনাদের প্রতিও কৃতজ্ঞ। কারণ আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন।

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জেআর ওয়াদুদ টিপু, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, অ্যাড. মজিবুর রহমান ভূইয়া, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারীসহ পৌর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি