খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

নির্বাচন বর্জন করায় ফুলেল শুভেচ্ছা ও লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ১০ জানুয়ারি, ২০২৪, ৯:১৬ অপরাহ্ণ
নির্বাচন বর্জন করায় ফুলেল শুভেচ্ছা ও লিফলেট বিতরণ

ফেনীতে ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন জনগণ বর্জন করায় জনগণকে ধন্যবাদ জানিয়ে লিফলেট বিতরণ করেছে জেলা বিএনপি। বুধবার (১০ জানুয়ারি) কর্মসূচির অংশ হিসেবে সকালে ফেনীতে ফুলেল শুভেচছা ও লিফলেট বিতরণ করেন জেলা বিএনপি নেতাকর্মীরা।

বুধবার সকালে শহরের রামপুর, তাকিয়া রোড, ইসলামপুর রোডসহ বিভিন্ন পাড়া-মহল্লায় ভোটারদের মাঝে ধন্যবাদ জ্ঞাপনের বার্তা সম্বলিত লিফলেট ও ফুল বিতরণ করেন বিএনপি নেতাকর্মীরা। লিফলেট বিতরণ কর্মসূচিতে নেতৃত্ব দেন ফেনী জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক প্রফেসর এম এ খালেক, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল।

ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বলেন, আওয়ামী লীগ ও নির্বাচন কমিশন যে প্রহসনের নির্বাচন করেছে জনগণ তা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। আমরা নির্বাচনের আগে থেকেই জনগণকে এ ডামি নির্বাচন বর্জন করার আহ্বান জানিয়ে আসছি। জনগণ আমাদের আহ্বানে সাড়া দিয়েছে। সেজন্য জনগণ ও সাধারণ ভোটারদের ধন্যবাদ জানিয়ে আজ লিফলেট বিতরণ করা হয়েছে।
তিনি আরও বলেন, এ সরকার আগেও অবৈধ ছিল এখনও অবৈধভাবেই টিকে থাকতে চাচ্ছে। নির্বাচনে ২শতাংশ মানুষও ভোটাধিকার প্রয়োগ করেনি। বিশ্ব দরবারে এ নির্বাচন কোন গ্রহণযোগ্যতা পায়নি। জনগণ এ সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না। শেখ হাসিনা উত্তর কোরিয়া স্টাইলে ক্ষমতায় টিকে থাকার স্বপ্ন দেখছে। তার এ স্বপ্ন কোনোভাবেই সফল হবে না।

এসময় নেতারা বলেন, বাংলাদেশের জনগণের কাছে ভোট একটি রাজনৈতিক উৎসবের মতো । অথচ কথিত একটি জাতীয় নির্বাচনে ২১টি কেন্দ্রে একটি ভোটও পড়েনি । ইতিহাসের নজিরবিহীন ভোটার শূণ্য ৭ জানুয়ারি প্রকৃত অর্থে কোনো নির্বাচনই ছিলো না। চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত দেশে গণতন্ত্র, মানবাধিকার এবং বারো কোটি মানুষের লুন্ঠিত ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার চলমান আন্দোলন অব্যাহত থাকবে।
লিফলেট বিতরণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এয়াকুব নবী, আনোয়ার হোসেন পাটোয়ারী, ফেনী সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক তপন কর, সদস্য সচিব আমান উদ্দিন কায়সার, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক খুরশিদ আলম, সদস্য সচিব মেজবাহ উদ্দিন ভূঁইয়া, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি ভিপি বেলাল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল, ছাত্রদল সভাপতি সালাউদ্দিন মামুন, সাধারণ সম্পাদক মোরশেদ আলম, সহ-সম্পাদক জাকির হোসেন রিয়াদ, যুগ্ম সম্পাদক জুয়েল পাটোয়ারী, নজরুল ইসলাম দুলালসহ দলীয় নেতাকর্মীরা।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি