খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

চট্টগ্রামের ১২৪ প্রার্থীর মধ্যে জামানত হারালেন ৯৭ জন

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ৯ জানুয়ারি, ২০২৪, ৫:২২ অপরাহ্ণ
চট্টগ্রামের ১২৪ প্রার্থীর মধ্যে জামানত হারালেন ৯৭ জন

দ্বাদশ সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬টি আসনে বেসরকারি ফলাফলে ১২৪ প্রার্থীর মধ্যে ৯৭ জনই জামানত হারিয়েছেন। এর মধ্যে আছেন ছয়টি রাজনৈতিক দলের দলীয় প্রধান ও শীর্ষ নেতারা।

নির্বাচনি ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, আওয়ামী লীগের নৌকা প্রতীকের ১২ জন, স্বতন্ত্র ৩ জন ও জাতীয় পার্টির একজন গত বরিবারের নির্বাচনে জয়লাভ করেছেন।
পরাজিতদের মধ্যে মাত্র ১১ স্বতন্ত্র প্রার্থী জামানত রক্ষা করতে পেরেছেন। ৯৭ জন প্রার্থীরা কাস্ট হওয়া ভোটের ৮ ভাগের এক ভাগ পাননি। ফলে তারা কমিশনে জমা করা জামানত ফিরে পাবেন না।

চট্টগ্রামে জামানত বাজেয়াপ্ত হওয়া প্রার্থীদের মধ্যে ছোট দলের বড় নেতা আছেন ছয়জন। এর মধ্যে চট্টগ্রাম-২ আসনে তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারী ও বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দিন আহমদ, চট্টগ্রাম-৮ আসনে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের চেয়ারম্যান এস এম আবুল কালাম আজাদ ও জাতীয় পার্টির সোলায়মান শেঠেরও জামানতও বাজেয়াপ্ত হয়েছে। শেঠকে আসনটি ছেড়ে দিয়েছিল আওয়ামী লীগ।

চট্টগ্রাম-১২ আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান এম এ মতিনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। চট্টগ্রাম-৫ আসনে প্রগতিশীল গণতান্ত্রিক ফোরামের চেয়ারম্যান নাজিম উদ্দিন এবং চট্টগ্রাম-১০ ও ১১ আসনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মহাসচিব আবুল বাশার মুহাম্মদ জয়নুল আবেদিনের জামানতও বাজেয়াপ্ত হয়েছে। যদিও নাজিম তৃণমূল বিএনপি থেকে নির্বাচন করেছেন।

চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে নৌকা প্রতীকে জয়ী মাহবুব উর রহমান রুহেল ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. গিয়াস উদ্দীন ছাড়া আরও কোনো প্রার্থী নির্ধারিত ভোটের বেশি পাননি। বাকি ৫ প্রার্থীর জামানত বাতিল হয়েছে।

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে নৌকা প্রতীকে বিজয়ী প্রার্থী খাদিজাতুল আনোয়ার সনি এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী হোসাইন মো. আবু তৈয়ব ছাড়া বাকি ৭ প্রার্থী জামানত হারিয়েছেন।

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে নৌকা প্রতীকে বিজয়ী মাহফুজুর রহমান ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. জামাল উদ্দিন চৌধুরী ছাড়া বাকি ৫ প্রার্থীর জামানত বাতিল হয়েছে।

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে নৌকা প্রতীকে বিজয়ী এসএম আল মামুন ছাড়া বাকি ৬ প্রার্থীর জামানত বাতিল হয়েছে।

চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে বিজয়ী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এবং স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ শাহজাহান চৌধুরী ছাড়া বাকি ৫ প্রার্থীর জামানত বাতিল হয়েছে।

চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে নৌকা প্রতীকে বিজয়ী এ বি এম ফজলে করিম চৌধুরী ছাড়া বাকি ৪ প্রার্থীর জামানত বাতিল হয়েছে।

চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে নৌকা প্রতীকে বিজয়ী ড. মোহাম্মদ হাছান মাহমুদ ছাড়া বাকি ৫ প্রার্থীর জামানত বাতিল হয়েছে।

চট্টগ্রাম-৮ (বোয়ালখালী–চান্দগাঁও) আসনে কেটলি প্রতীকে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী আবদুচ ছালাম এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুলকপি প্রতীকের অপর স্বতন্ত্র প্রার্থী বিজয় কুমার চৌধুরী ছাড়া অপর ৮ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।

চট্টগ্রাম-৯ (কোতোয়ালী–বাকলিয়া) আসনে নৌকা প্রতীকে বিজয়ী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী ছাড়া বাকি ৬ প্রার্থী জামানত হারিয়েছেন।

চট্টগ্রাম-১০ (ডবলমুরিং–পাহাড়তলী) আসনে নৌকা প্রতীকে বিজয়ী মো. মহিউদ্দিন বাচ্চু এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মনজুর আলম ছাড়া বাকি ৮ প্রার্থী জামানত হারিয়েছেন।

চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে নৌকা প্রতীকে বিজয়ী এম আবদুল লতিফ এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র জিয়াউল হক সুমন ছাড়া বাকি ৫ প্রার্থী জামানত হারিয়েছেন।

চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে নৌকা প্রতীকে বিজয়ী মোতাহেরুল ইসলাম চৌধুরী এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরী ছাড়া বাকি ৭ প্রার্থী জামানত হারিয়েছেন।

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে নৌকা প্রতীকে বিজয়ী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ছাড়া অবশিষ্ট ৬ প্রার্থী জামানত হারিয়েছেন।

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসনে নৌকা প্রতীকে বিজয়ী মো. নজরুল ইসলাম চৌধুরী এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আবদুল জব্বার চৌধুরী ছাড়া অবশিষ্ট ৬ প্রার্থী জামানত হারিয়েছেন।

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে ঈগল প্রতীকে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী আব্দুল মোতালেব এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নৌকার প্রার্থী আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী ছাড়া অবশিষ্ট ৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।

চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে ঈগল প্রতীকে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমান এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অপর স্বতন্ত্র প্রার্থী আবদুল্লাহ কবির লিটন ছাড়া অবশিষ্ট ৭ প্রার্থীর জামানত বাতিল হয়েছে।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি