খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

ভোটার নেই, দুই ঘন্টায় দুই কেন্দ্রে ভোট পড়েছে ১৭ টি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ৭ জানুয়ারি, ২০২৪, ১১:৩৩ পূর্বাহ্ণ
ভোটার নেই, দুই ঘন্টায় দুই কেন্দ্রে ভোট পড়েছে ১৭ টি

দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষ্যে রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা হতে ভোটগ্রহণ শুরু হয়। রাজধানীর ভিকারুননিসা নূন স্কুলে দুটি ভোট কেন্দ্রে পুরুষ কেন্দ্রে ভোটারের সংখ্যা ২৮৩৭। নারী ভোটার ২৯২৭। ভোটগ্রহণ শুরুর দুই ঘণ্টার মধ্যে কেন্দ্র দুটিতে ভোট পড়েছে মোট ১৭টি।

রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত সরেজমিনে দেখা গেছে, ভিকারুননিসা নূন স্কুলের দুই কেন্দ্রের সামনেই পুলিশের সতর্ক অবস্থান।

নিরাপত্তায় নিয়োজিত দেখা যায় আনসার সদস্যদের। কিন্তু ভোটকেন্দ্রের সামনে নেই ভোটারের সারি। ভোটকেন্দ্রের ভেতরও নেই ভোটারের উপস্থিতি।

তবে বেইলি রোডের মুখে ভোটারদের জন্য অস্থায়ীভাবে স্থাপন করা হয়েছে নৌকা প্রার্থীর সহায়তা কেন্দ্র।

ঢাকা-৮ আসনে সরকার দলীয় নৌকার প্রার্থী বাহাউদ্দিন নাছিম। এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন লাঙ্গল ও সোনালী আঁশ প্রতীকসহ নয়জন প্রার্থী। ভোটকেন্দ্র দুটিতে নৌকার প্রার্থীর পোলিং এজেন্টের উপস্থিতি দেখা গেলেও অন্য প্রার্থীদের পোলিং এজেন্টের উপস্থিতি দেখা যায়নি।

সেখানে পুরুষ কেন্দ্রে এক নির্বাচনী অফিসারের সঙ্গে কথা হলে তিনি নিজের নাম প্রকাশ না করে বলেন,  নির্বাচন কমিশন থেকে নির্দেশনা রয়েছে দুই ঘণ্টা পর আমরা এর একটি আপডেট নির্বাচন কমিশনকে জানাবো৷

তবে খোঁজ নিয়ে জানা গেছে, সেখানে পুরুষ কেন্দ্রটিতে ভোটগ্রহণ শুরুর প্রথম দুই ঘণ্টায় ভোট পড়েছে মাত্র ছয়টি।

ভিকারুননিসায় নারী কেন্দ্রের প্রিজাডিং অফিসার মো. শাহিন বলেন, ভোটকেন্দ্রে পরিবেশ খুবই ভালো। ভোট গ্রহণের সব ধরনের কার্যক্রম সুষ্ঠুভাবে চলমান। তবে ভোটারের উপস্থিতি তুলনামূলক  কম। সকাল বলেই হয়তো উপস্থিতি কম। আমরা আশা করছি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে।

ভোটকেন্দ্রটিতে মোট ভোটারের সংখ্যা ২ হাজার ৯২৭।

এদিকে ভিকারুননিসা স্কুলে স্থাপিত দুটি ভোটকেন্দ্র পরিদর্শন শেষে বিদেশি পর্যবেক্ষক স্কটিশ পার্লামেন্ট মেম্বার মার্টিন ডে সাংবাদিকদের বলেন, পরিবেশ খুবই ভালো। তবে ভোটারের উপস্থিতি যথেষ্ট নয়।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি