খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

চট্টগ্রাম ১১ আসনের একটি ভোটকেন্দ্রে আগুন

চট্টগ্রাম প্রতিনিধি::
প্রকাশিত: শনিবার, ৬ জানুয়ারি, ২০২৪, ৩:০৭ অপরাহ্ণ
চট্টগ্রাম ১১ আসনের একটি ভোটকেন্দ্রে আগুন

চট্টগ্রাম-১১ আসনের বন্দর থানার ধুপপুল এলাকার নিশ্চিন্তাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগুন লাগার ঘটনা ঘটেছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ওই আসনের একটি ভোটকেন্দ্র এটি। প্রাথমিক বিদ্যালয়টি চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের ৭০ নম্বর ভোটকেন্দ্র। এ কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ২৯২ জন। এর মধ্যে ১ হাজার ৬২৫ জন পুরুষ ভোটার ও ১ হাজার ৬৬৭ জন মহিলা ভোটার।

শনিবার (৬ জানুয়ারি) ভোর ৫টার দিকে বিদ্যালয়ের তিনতলা ভবনের নিচতলায় প্রধান শিক্ষকের রুমে এ আগুন লাগার ঘটনা ঘটে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে তদন্ত সাপেক্ষে পরে জানানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আগুনের খবর পেয়ে ভোর ৫টা ১০ মিনিটে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পোঁছে। সকাল ৬টার দিকে আগুন নির্বাপন করতে সক্ষম হয়। আগুনে প্রধান শিক্ষকের রুমে থাকা নতুন বইসহ আনুমানিক ৫০ হাজার টাকার জিনিসপত্র পুড়ে যায়। তবে আগুনে ভোটের সামগ্রীর কোনোরকম ক্ষয়ক্ষতি হয়নি।

এ বিষয়ে বন্দর ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. শামীম বলেন, ‘আগুন লাগার কারণ সম্পর্কে এখনও আমরা নিশ্চিত হতে পারিনি। তদন্ত সাপেক্ষে বিস্তারিত পরে জানা যাবে। এ আগুনে আনুমানিক ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং ১ লাখ টাকার জিনিসপত্র উদ্ধার করতে সক্ষম হয়েছি।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যেহেতু এটা ভোটকেন্দ্র অনেক কিছুই হতে পারে। অসম্ভব কিছু না। কিন্তু আমার সেরকম কিছুর আলামত পাইনি। ধারণা করছি শর্ট সার্কিট থেকেও আগুন লাগতে পারে। তাই ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত করে বের করতে হবে।’

এমন ঘটনা এখানে আগে কখনো ঘটেনি জানিয়ে স্কুলটির প্রধান শিক্ষক শুভ্রা রাণী দে বলেন, ‘আমার অফিস রুমের জানালা ভেঙ্গে কেউ হয়ত কিছু একটা দিয়ে আগুন লাগাতে পারে। আর আমাদের স্কুল ভবনটা পুরাতন তাই জানালাগুলোতে ফাটল ছিল। আমি ঠিক জানি না। কখনো এমন ঘটনা ঘটেনি। এখন উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মামলা করার জন্য থানায় আসছি।’

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি