খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

গাজীপুরে ভোটকেন্দ্র-স্কুলে আগুন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ৬ জানুয়ারি, ২০২৪, ১০:২৩ পূর্বাহ্ণ
গাজীপুরে ভোটকেন্দ্র-স্কুলে আগুন

নির্বাচন নিয়ে শংকা ক্রমশঃ বাড়ছেই। গতকাল দিন থেকেই নানা ধরনের নাশকতার খবর পাওয়া যাচ্ছে। এর সাথে যুক্ত হয়েছে গতকাল ট্রেনে আগুন দেয়া। রাতে বসুন্ধরায় আগুন লাগলে সেটা আরও বাড়তে থাকে। একই ধারাাবাহিকতায় গাজীপুর মহানগরের ওয়্যারলেস গেট এলাকায় টিঅ্যান্ডটি আদর্শ উচ্চ বিদ্যালয়ে এবং পূর্ব চান্দনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

শুক্রবার (৫ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে দুর্বৃত্তরা টিঅ্যান্ডটি আদর্শ উচ্চ বিদ্যালয়ে অগ্নিসংযোগ করেছে বলে জানান প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো. ওসমান আলী।

আগুনে টিঅ্যান্ডটি হাইস্কুলের শ্রেণি ও অফিসকক্ষসহ ৯টি কক্ষ ও কক্ষে থাকা কম্পিউটার-টিভি ছাড়াও বইপত্রসহ বিভিন্ন মালামাল এবং পূর্ব চান্দনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলমারিতে থাকা বইপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে গেছে। পূর্ব চান্দনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে।

টিঅ্যান্ডটি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওসমান জানান, রাত ২টা ৪০ মিনিটে বিদ্যালয়ের নাইট গার্ড মো. আফাজ উদ্দিন স্কুলে অগ্নিকাণ্ডের খবর জানান। পরে তিনি স্থানীয় ফায়ার স্টেশনসহ এলাকার লোকজনকে খবর দিয়ে স্কুলে গিয়ে আগুন দেখতে পান। মুহূর্তে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং একে একে বিদ্যালয়ের ৯টি কক্ষে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে ৯টি কক্ষ, কক্ষে থাকা ৪টি কম্পিউটার, ৫টি ট্যাব, একটি ৫৬ ইঞ্চি স্মার্ট টেলিভিশন, ৪টা আলমারি, ১৫টি ওয়াল ক্যাবিনেটসহ বিভিন্ন জরুরি কাগজপত্র ও মূল্যবান মালামাল পুড়ে গেছে।

গত জাতীয় সংসদ ও সিটি কর্পোরেশন নির্বাচনে এখানে ভোটকেন্দ্র থাকলেও এবারের জাতীয় সংসদ নির্বাচনে এখানে ভোটকেন্দ্র স্থাপন করা হয়নি। এমপিওভুক্ত এ বিদ্যালয়টিতে প্রায় সাতশ’র মতো শিক্ষার্থী ও ২০ জন শিক্ষক রয়েছেন। এমতাবস্থায় কীভাবে এখানে শিক্ষা কার্যক্রম চালাবেন এ নিয়ে ভেঙে পড়েছেন প্রধান শিক্ষক ওসমান আলী।

গার্ড আফাজ উদ্দিন জানান, তিনি ওই স্কুলেরই একটি কক্ষে ঘুমিয়ে ছিলেন। ২টা ৩৫মিনিটের দিকে তিনি কিছু একটা শব্দ পেয়ে ঘুম ভেঙে গেলে স্কুলের পূর্বদিকের একটি শ্রেণিকক্ষে আগুন ও অজ্ঞাত কয়েকজনকে দৌড়ে পালিয়ে যেতে দেখতে পান। পরে আগুন দ্রুত নিয়ন্ত্রণের বাইরেও চলে যায়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক মো. আব্দুল্লাহ আল-আরেফিন এলাকাবাসীর বরাত দিয়ে বলেন, একইরাত সোয়া ১টার দিকে দুর্বৃত্তরা গাজীপুর মহানগরের পূর্ব চান্দনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অফিস কক্ষের একটি জানালা দিয়ে ভেতরে থাকা আলমারিতে পেট্রোল ও আগুন ছুড়ে পালিয়ে গেছে। আগুন দ্রুত আলমারিতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার স্টেশন ও গাজীপুর-চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের কর্মীরা গিয়ে আগুন নেভান। আগুনে এ স্কুলের আলমারিতে থাকা বইপত্র ও প্রয়োজনীয় কিছু কাগজপত্র পুড়ে গেছে। এখানে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নেভানো হয়েছে।

গাজীপুর-চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার রুহুল আমিন মোল্লা বলেন, ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীদের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় টিঅ্যান্ডটি হাইস্কুলের আগুন এবং এক ঘণ্টার চেষ্টায় পূর্ব চান্দনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আগুন নেভানো হয়েছে। প্রাথমিকভাবে দুটি স্কুলেই দাহ্যপদার্থ ঢেলে অগ্নিসংযোগের আলামত পাওয়া গেছে। তবে এসব ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি