খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

চট্টগ্রামে বিদেশি আলোকচিত্রীর ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৪

চট্টগ্রাম প্রতিনিধি::
প্রকাশিত: শুক্রবার, ৫ জানুয়ারি, ২০২৪, ৭:২৯ অপরাহ্ণ
চট্টগ্রামে বিদেশি আলোকচিত্রীর ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৪

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন এস এস খালেদ রোডে এক ইতালিয়ান আলোকচিত্রীর হাতব্যাগ ছিনতাই করে শেষ রক্ষা হয়নি। পুলিশের জালে ধরা পড়েছে পুরো ছিনতাইকারী চক্র।

পুলিশ জানায়, ছিনতাইকারী চক্রের পুরো গ্রুপকে গ্রেপ্তার করার লক্ষ্যে বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকাল থেকে রাত পর্যন্ত নগরীর চকবাজার, সিনেমা প্যালেস, পুরাতন রেল স্টেশন ও ফটিকছড়ির উত্তর ধুরুং এলাকায় অভিযান চালায় সিএমপি‘র কোতোয়ালী থানা পুলিশ।

এসময় ইতালিয়ান পর্যটকের কাছ থেকে ছিনিয়ে নেয়া টাকা উদ্ধারের পাশাপাশি চারজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় টিম কোতোয়ালী। জব্দ করা হয় ছিনতাইকাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা।

গ্রেপ্তারকৃতরা হলো, কল্পলোক আবাসিক এলাকার খালেক কোম্পানি কলোনির বাসিন্দা মো. রুবেল (২৯), মিরসরাই উপজেলার মধ্যম তালবাড়িয়া শফি খান বাড়ির নুর উদ্দিন প্রকাশ রিয়াজ (৩২), নোয়াখালীর কবির হাট আনোয়ার আলী জমদ্দার বাড়ির মো. মুমিন (৫২) ও খাগড়াছড়ির মানিকছড়ি ইকবালের বাড়ির মো. আরাফাত মিয়া (২১)।

এর আগে গত ২ জানুয়ারি রাত সাড়ে ১০টার দিকে কর্ণফুলী টাওয়ারের সামনে আলোকচিত্রী ক্রিষ্টিনা জ্যামা ক্যাপরা (৫৮) ছিনতাইয়ের শিকার হন।

আলোকচিত্রী ক্রিষ্টিনা জ্যামা জানায়, সিএনজি অটোরিকশা নিয়ে আসা ছিনতাইকারীরা তাকে ভয় দেখিয়ে সাথে থাকা ১টি কালো রঙের হাত ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ব্যাগে ইতালিয়ান ব্যাংকের ২টি ক্রেডিট কার্ড, নগদ ৩০ হাজার টাকা ও ১টি মোবাইল সেট ছিলো। এ ঘটনায় তিনি কোতোয়ালী থানায় অভিযোগ দায়ের করেন।

তদন্ত কর্মকর্তা এসআই মিজানুর রহমান চৌধুরী জানান, টিম কোতোয়ালী ঘটনাস্থলের আশেপাশের অন্তত ৫০টি সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে এবং সিসি টিভি ক্যামেরার ফুটেজ থেকে সংগৃহীত সিএনজি অটোরিকশার পিছনে ‘সিরাতাল মুস্তাকিম’ লিখা আছে এমন অটোরিকশা ১৬টি থানা এলাকার অন্তত ১শ টি গ্যারেজে খোঁজ করা হয়।

তারপর গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকাল ৫টার দিকে চকবাজার থানা এলাকা থেকে আসামি মো.রুবেলকে গ্রেপ্তার করা হয়। তার হেফাজত হতে ছিনতাইয়ের ঘটনায় ব্যবহৃত সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয় এবং ছিনতাই করা নগদ ৮ হাজার ২শ টাকা উদ্ধার করা হয়।

কোতোয়ালী থানার ওসি এস এম ওবায়েদুল হক জানান, এ ঘটনায় প্রথমে আসামি রুবেলকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে সে পলাতক অন্য আসামিদের নাম-ঠিকানা প্রকাশ করে।

তার দেওয়া তথ্যের ভিত্তিতে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নুর উদ্দিন প্রকাশ রিয়াজকে সিনেমা প্যালেস এলাকা থেকে গ্রেপ্তার করা হয় এবং তার কাছে থাকা ছিনতাইয়ের ১০ হাজার টাকা উদ্ধার করা হয়।

এরপর রাত পৌনে ৮টার দিকে মো. মুমিনকে পুরাতন রেলস্টেশন এলাকা থেকে গ্রেপ্তার করা হয় এবং তার হেফাজতে থাকা লুণ্ঠিত মোবাইল সেট উদ্ধার করা হয়।

আরেক আসামি আরাফাত মিয়াকে রাত সোয়া ২টার দিকে ফটিকছড়ির উত্তর ধুরুং এলাকা থেকে গ্রেপ্তার করা হয় এবং তার হেফাজতে থাকা লুণ্ঠিত নগদ ৩ হাজার ৮শ টাকা উদ্ধার করা হয়েছে।

অভিযানে নেতৃত্বদানকারী এডিসি (দক্ষিণ) নোবেল চাকমা এবং কোতোয়ালী জোনের এসি অতনু চক্রবর্ত্তী জানান, চার সদস্যের এই ছিনতাইকারী চক্র দীর্ঘদিন যাবৎ নগরীর বিভিন্ন এলাকায় ছিনতাই করে আসছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

তাদের একজন সিএনজি অটোরিকশা চালায় এবং অপর দুইজন অটোরিকশার পিছনের সিটে যাত্রীবেশে বসে রাতের বেলায় ঘোরাঘুরি করতে থাকে।

তারা টার্গেটকে অনুসরণ করে নির্জন জায়গায় কৌশলে ভয় দেখিয়ে পথচারী ও যাত্রীর সাথে থাকা মোবাইল ফোন, নগদ টাকা, স্বর্ণালংকার সহ বিভিন্ন জিনিসপত্র ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি