খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

বাংলাদেশ ব্যাংক পুঁজিবাজার উন্নয়নে কাজ করবেঃ গভর্নর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ৩ জানুয়ারি, ২০২৪, ৫:৩০ অপরাহ্ণ
বাংলাদেশ ব্যাংক পুঁজিবাজার উন্নয়নে কাজ করবেঃ গভর্নর

দেশের পুঁজিবাজার ও অর্থনীতির বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ‎আব্দুর রউফ তালুকদার ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী-রুবাইয়াতুল ইসলাম। পুঁজিবাজারে তারল্য বাড়ানো ও ব্যাংকগুলোকে আরও সক্রিয় করতে আহ্বান জানিয়েছেন বিএসইসি চেয়ারম্যান।

বুধবার (৩ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও বিএসইসি’র চেয়ারম্যানের এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের এক উর্ধ্বতন কর্মকর্তা অর্থসূচককে বলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও বিএসইসি চেয়ারম্যান নতুন বছরের শুভেচ্ছা বিনিময় করেছেন। পাশাপাশি কিভাবে পুঁজিবাজারে তারল্য বাড়ানো যায় সেবিষয়ে আলোচনা হয়েছে। বিএসইসি চেয়ারম্যান ব্যাংকগুলোকে আইনের মধ্যে থেকে আরও সক্রিয় হওয়ার জন্য গভর্নরের কাছে আহ্বান জানিয়েছেন।
জানা যায়, এদিন বৈঠকে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা দুটির মধ্যে দেশের পুঁজিবাজার ও অর্থনীতির বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।

পুঁজিবাজারে তারল্য বাড়াতে ব্যাংকগুলো কিভাবে অবদান রাখতে পারে সেই বিষয়ে গভর্নরের সহযোগিতা চান বিএসইসি চেয়ারম্যান।

এবিষয়ে বিএসইসির মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম অর্থসূচককে বলেন, মূলত বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও বিএসইসি চেয়ারম্যান নতুন বছরের শুভেচ্ছা বিনিময় করেছেন। অর্থনীতি ও পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি আলোচনায় উঠে এসেছে।

এ সময়ে পুঁজিবাজারে তারল্য বাড়ানোর বিষয়টিও সামনে আসে।

তিনি আরও বলেন, ব্যাংকগুলোর বিনিয়োগ কিভাবে বাড়ানো যায় তা আজকের আলোচনার মধ্যে ছিলো। অর্থাৎ ব্যাংকগুলোকে আরও সক্রিয় করার জন্য গভর্নরের কাছে আহ্বান করেছেন বিএসইসি চেয়ারম্যান। এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পুঁজিবাজারের উন্নয়নে কাজ করার বিষয়ে আশ্বস্থ করেছেন।

এদিকে সম্প্রতি বিএসইসি’র চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেছেন, পুঁজিবাজারে গভর্নেন্সের বিষয়ে ইতিমধ্যে কঠোর হওয়া শুরু করেছি। নির্বাচনের পর থেকে আরও কঠোর হবো।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি