খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

নৌকায় ভোট দিন, মেঘনায় উন্নয়ন হবেঃ সেলিমা আহমাদ

সাইফুল ইসলাম, কুমিল্লা
প্রকাশিত: মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০২৪, ১০:০৫ অপরাহ্ণ
নৌকায় ভোট দিন, মেঘনায় উন্নয়ন হবেঃ সেলিমা আহমাদ
কুমিল্লা-২ আসনে নৌকার মনোনীত প্রার্থী সেলিমা আহমাদ মেরী বলেছেন, মেঘনা উপজেলা গঠন আওয়ামী লীগের অবদান। তাই আওয়ামী লীগই পারবে এই উপজেলার প্রকৃত উন্নয়ন ঘটাতে। আর এজন্য আপনাদেরকে অবশ্যই নৌকা মার্কায় ভোট দিতে হবে। আওয়ামী লীগের অন্য কোন মার্কা নেই। তার মার্কা শুধুই নৌকা। মুক্তিযুদ্ধের পক্ষের মার্কা নৌকা।
বাংলাদেশের সাথে সাথে মেঘনা উপজেলাও এগিয়ে যাবে, সাথে এগিয়ে যাবে এই এলাকার জনগণ। মেঘনার জনগণের মধ্যে প্রচুর সম্ভাবনা রয়েছে। তারা পরিশ্রম করতে জানে। কুমিল্লার উন্নয়নে মেঘনার জনগণ বিশাল ভূমিকা রাখতে সক্ষম।
আমরা মেঘনা উপজেলার শিক্ষারমান উন্নত করবো। কারিগরি শিক্ষার প্রসার ঘটানো হবে, যাতে করে ছেলে মেয়েরা বেকার বসে না থাকে। শিশুদের সুষ্ঠু বিকাশের জন্য প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ করা হবে।
পুরুষ ও নারী ভোটের মূল্য সমান কিন্তু উন্নয়নের ক্ষেত্রে নারীরা পিছিয়ে। মেঘনার নারীরা যাতে ঘরে আয় করতে পারেন, সেই ব্যবস্থা করা হবে। আমি বাংলদেশের অনেক জায়গায় নারীদের উন্নয়নে কাজ করেছি। এটা আমার জন্য নতুন কিছু নয়। আমি এই উপজেলায়ও এটা বাস্তবায়ন করবো। এই এলাকার চিকিৎসার ব্যবস্থা ততটা উন্নত নয়। আমরা এখানকার হাসপাতাল এবং এগুলোর চিকিৎসা ব্যবস্থা নিয়েও কাজ করবো। আর আমাদের এই কাজের মাধ্যমেই গ্রাম হবে শহর, আসছে আলোর প্রহর। আলো এসেছে, আলো আসবে।
আজ মঙ্গলবার কুমিল্লার মেঘনার মানিকার চর এল এল মডেল হাইস্কুল মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় বক্তৃতাকালে এসব কথা বলেন তিনি।
জনসভায় উপস্থিত ছিলেন মোহাম্মদ রুহুল আমিন (সভাপতি, কুমিল্লা (উ:) জেলা আওয়ামী), শেখ আঃ আউয়াল (সহ সভাপতি,কুমিল্লা জেলা (উ:) আওয়ামী), আব্দুল্লাহ আল বাকী শামীম (আহ্বায়ক, মেঘনা উপজেলা যুবলীগ), আব্দুল বাতেন (প্যানেল চেয়ারম্যান, মানিকারচর ইউনিয়ন পরিষদ), হালিমা আক্তার (আহবায়ক,মেঘনা উপজেলা মহিলা আওয়ামী লীগ), সেলিম মুন্সি (সভাপতি, মেঘনা উপজেলা কৃষক লীগ), গাজী মো: আলী হোসেন (আহ্বায়ক, মেঘনা উপজেলা,স্বেচ্ছাসেবক লীগ), মহসীন সোহাগ (সভাপতি, মেঘনা উপজেলা ছাত্রলীগ), চন্দনপুর, মানিকার চর, বড়কান্দা, ভাঙরখোলা, লুটের চর, গোবিন্দপুর, রাধানগর, চালিভাঙ্গা এর চেয়ারম্যানবৃন্দ এবং থানা আওয়াজী লীগ নেতৃবন্দ।
এছাড়াও জনসভায় স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে মিছিলে মিছিলে স্কুল মাঠটি জনসমুদ্রে রুপ নেয়।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি