খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

আনন্দমুখর পরিবেশে বই নিয়েছে চট্টগ্রামের শিক্ষার্থীরা

দিদারুল আলম, চট্টগ্রাম
প্রকাশিত: মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০২৪, ১০:০৫ পূর্বাহ্ণ
আনন্দমুখর পরিবেশে বই নিয়েছে চট্টগ্রামের শিক্ষার্থীরা

Colligiate school-cvoice24 - 1

বছরের প্রথম দিন সারাদেশের ন্যায় চট্টগ্রামেও বই উৎসবে মেতেছে শিক্ষার্থীরা। সোমবার (১ জানুয়ারি) সকাল থেকে চট্টগ্রাম মহানগরী এবং জেলার প্রতিটি উপজেলার গ্রামে গ্রামে অনুষ্ঠিত হয় বই উৎসব। স্কুলে স্কুলে শিক্ষার্থী ও অভিভাবকদের সমাগমে ছিলো মুখরিত।

এই দিন সকাল থেকে চট্টগ্রামের সব শিক্ষা প্রতিষ্ঠানে আনুষ্ঠানিকভাবে বই বিতরণ করা হয়। প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসার সকল শিক্ষার্থীর হাতে হাতে তুলে দেওয়া হয় নতুন বছরে নতুন বই।

নতুন বইয়ের গন্ধে মাতোয়ারা হয়ে ওঠে শিক্ষার্থীরা। নতুন বই হাতে শিক্ষার্থীদের বাঁধভাঙা উচ্ছ্বাস ছুঁয়ে গেছে শিক্ষক ও অভিভাবকদের মনও।

সোমবার সকাল ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে বই বিতরণে মাধ্যমে এ উৎসবের উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।

এরপর যথাক্রমে চট্টগ্রাম কলেজিয়েট স্কুলে চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, চট্টগ্রাম মুসলিম হাইস্কুল ও সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে জেলা শিক্ষা অফিসার উত্তম খীসা এবং লালখানবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিউল হক বই উৎসব উদ্বোধন করেন।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্যানুযায়ী, চট্টগ্রামের সাড়ে চার হাজারের বেশি প্রাথমিক বিদ্যালয়ে আনন্দমুখর পরিবেশে বই উৎসব অনুষ্ঠিত হচ্ছে।

চট্টগ্রামে ২ হাজার ২৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ মোট ৪ হাজার ৫৪৬টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়ে বর্তমানে ১১ লাখের বেশি ছাত্র-ছাত্রী অধ্যয়ন করছে।

এসব শিক্ষার্থীর হাতে বছরের প্রথম দিন বই তুলে দেওয়া হয়। প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের ৩টি বই, তৃতীয় থেকে ৬ষ্ঠ শ্রেণি পর্যন্ত ৬টি বই রয়েছে। চট্টগ্রামের ১১ লাখ শিক্ষার্থীকে ৪৪ লাখ ৪৮ হাজার ৫৯০টি বই দেওয়া হবে।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি