খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

বছর শেষে ভালো বার্তা দিচ্ছে শেয়ারবাজার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩, ৭:১৪ অপরাহ্ণ
বছর শেষে ভালো বার্তা দিচ্ছে শেয়ারবাজার

সারাবছর ব্যাপী রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসন, দেশে রাজেনৈতিক অস্থিরতা নানান কারণে শেয়ারবাজারে বিনিয়োগকারীদের জন্য আশা-ভরসার মাঝে হতাশার চিত্র ছিল। তবে বছরের শেষে এসে ভালো বার্তা দিচ্ছে শেয়ারবাজার। প্রতিবছর ডিসেম্বর মাস আসলেই শেয়ারবাজারে ব্যাংক সমন্বয়ের (অ্যাডজাস্টমেন্ট) চাপ দেখা যায়। যে কারণে ডিসেম্বর মাসের শেষ দুই সপ্তাহে শেয়ারবাজারে কেনার চেয়ে বিক্রির পরিমাণ বেশি থাকে। পাশাপাশি বাজার এক ধরণের মনস্তাত্ত্বিক চাপে থাকে।

এবারও এর ব্যতিক্রম হয়নি। গত বুধবার পর্যন্ত বাজার স্বাভাবিক ধারায় চলছিল। কিন্তু বৃহস্পতিবার ও রোববার হঠাৎ ব্যাংক সমন্বয়ের বড় চাপ দেখা যায়। যার কারণে ওই দুই দিন শেয়ারবাজারে বড় পতন দেখা যায়। বিশেষ করে বৃহস্পতিবার উভয় বাজারে ঢালাও পতন হয়। ওইদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক পড়ে যায় ১৫ পয়েন্টের বেশি। এর ধারাবাহিকতায় রোববারও উভয় বাজারে বড় পতন দেখা যায়। ওইদিন ডিএসইর সূচক নেমে যায় ১০ পয়েন্টের বেশি।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, বৃহস্পতিবার ও রোববার ব্যাংক সমন্বয়ের কারণে বাজারে সেল প্রেসার বেশি ছিল বিধায় বাজারে বড় পতন হয়েছে। গতকাল সোমবার বড় দিন উপলক্ষে শেয়ারবাজার বন্ধ ছিল। যে কারণে আজ মঙ্গলবার ছিল ব্যাংক সমন্বয়ের শেষ দিন। আগামীকাল থেকে ব্যাংক সমন্বয়ের কোনো বিষয় থাকবে না। কারণ আগামীকাল শেয়ার সেল করলে ডিসেম্বরের মধ্যে আর ঋণ সমন্বয় হবে না। কারণ সমন্বয়ের জন্য শেয়ার সেল করার পর দুই কর্মদিবসের প্রয়োজন হয়। আগামীকাল বুধবার শেয়ার সেল করলে দুই কর্মদিবস আর পাওয়া যাবে না।

তবে ব্যাংক সমন্বয়ের শেষ দিন আজ বাজারে সেল প্রেসার থেকে বাই প্রেসার বেশি থাকে। আজ লেনদেনের প্রথম ভাগে ডিএসইর সূচক প্রায় ১৫ পয়েন্ট বেড়ে যায়। তবে দিনের শেষ ভাগে সূচক বৃদ্ধি সোয়া ৬ পয়েন্টে স্থির হয়। এদিন বিনিয়োগকারীরা শেয়ার সেলের চেয়ে কেনায় বেশি মনোযোগি ছিল।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, যেহেতু গত কয়েকদিন বাজারে ধারাবাহিক পতন হয়েছে। গত ১১ ডিসেম্বর ডিএসইর সূচক ৬ হাজার ২৭১ পয়েন্ট ছুঁয়ে লেনদেন হয়েছিল। যদিও ওইদিন সূচক ক্লোজিং হয়েছিল ৬ হাজার ২৬৪ পয়েন্টের ওপরে। তারপর থেকে ব্যাংক সমন্বয় সামনে থাকায় সূচক ক্রমাগত নামতে থাকে। আগেরদিন রোববার সূচক ৬ হাজার ২৪০ পয়েন্টের নিচে নেমে যায়। সেখান থেকে সার্পোট নিয়ে সূচক আজ ব্যাংক সমন্বয়ের শেষ দিনেও সামনে এগিয়েছে, আগামী দিন থেকে বাজার সামনেই এগুবে।

আজ উভয় বাজারে সূচক যেমন বেড়েছে, লেনদেনও তেমনি বেড়েছে। আজ যে পরিমাণ কোম্পানির শেয়ারদর কমেছে, তার চেয়ে দেড় গুণের বেশি কোম্পানির শেয়ারদর বেড়েছে। আজ ডিএসইতে ৩৩৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। যার মধ্যে দর বেড়েছে ৯০টির, কমেছে ৬৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৯টির।

ডিসইতে আজ ৪৬০ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ৪৮ কোটি ৬৬ লাখ টাকা বেশি। আগের দিন রোববার ডিএসইতে ৪১২ কোটি ৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

আজ ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৪৫ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬৫ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৮৭ পয়েন্টে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ১৩ কোটি ৬৬ লাখ ৯১ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৫ কোটি ৮৪ লাখ ৮২ হাজার টাকার শেয়ার ও ইউনিট।

আজ সিএসইতে ২০৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫৪টির, কমেছে ৪৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১০৮টি প্রতিষ্ঠানের।

আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ১৬৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। যারর মধ্যে দর বেড়েছিল ৩২টির, কমেছিল ৬৫টির এবং অপরিবর্তিত ছিল ৭১টি প্রতিষ্ঠানের।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি