খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

৫ ঘন্টার ব্যবধানে সীতাকুন্ডে ২ খুন, টাঙ্গাইলে ৩ জন গুলিবিদ্ধ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩, ১১:৪০ পূর্বাহ্ণ
৫ ঘন্টার ব্যবধানে সীতাকুন্ডে ২ খুন, টাঙ্গাইলে ৩ জন গুলিবিদ্ধ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় মাত্র পাঁচ ঘণ্টার ব্যবধানে স্থানীয় বিএনপি নেতাসহ দুজনকে খুন করা হয়েছে। পুলিশের দাবি, বিএনপি নেতাকে পূর্বশত্রুতার জেরে খুন করা হয়েছে। তবে ব্যবসায়ী খুনের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি পুলিশ।

রোববার (২৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে নুরুল মোস্তফা বজল (৫০) নামের একজনকে হাতের কব্জি কেটে ও গুলি করে হত্যা করা হয়। তিনি সীতাকুণ্ড থানাধীন ২ নম্বর বারৈয়াঢালা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি এবং ওই এলাকার পশ্চিম লালনগর গ্রামের মুজিবুল হকের ছেলে। তার ছোট ভাই ইসমাইল হোসেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি।

এ ঘটনার পাঁচ ঘণ্টা পর রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বার আউলিয়া এলাকায় আলমগীর (৩৫) নামে এক সবজি বিক্রেতাকে ছুরিকাঘাতে খুন করেন দুষ্কৃতকারীরা। তবে এই খুনের কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, বারৈয়াঢালা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি নুরুর মোস্তফা বজলের সঙ্গে লালনগর গ্রামের চিহ্নিত ডাকাত একাধিক মামলার আসামি তৌহিদুল ইসলামের পূর্বশত্রুতা ছিল। রোববার বিকেলে বজলকে সামনে পেয়ে তার মাথায় ও হাতে কুপিয়ে জখম করে। একপর্যায়ে হাতের কব্জি বিচ্ছিন্ন করে ফেলে। এরপর গুলি করে তার মৃত্যু নিশ্চিত করে।

পরে স্থানীয় লোকজন বজলকে উদ্ধার করে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

অন্যদিকে রাতে বাসায় ফেরার পথে সবজি বিক্রেতা আলমগীরকে বার আউলিয়া এলাকায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা পেছন থেকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশেক বলেন, রাত সাড়ে ১০টার দিকে ছুরিকাঘাতে আহত আলমগীরকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জোড়া খুনের বিষয়ে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন বলেন, বিকেলে পূর্বশত্রুতার জেরে বজল নামের একজন খুন হন। রাতে আলমগীর নামের এক সবজি বিক্রেতাকে ছুরিকাঘাতে খুন করা হয়। আলমগীরের খুনের রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

এদিকে টাঙ্গাইলে নৌকার নির্বাচনী মিছিলে গুলির ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর তিনজন। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুলিবিদ্ধরা হলেন বাঘিল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন (৩০), কর্মী এমদাদুল (৩২) ও মো. সিয়াম (১৮)।

আহতদের ঢামেকে নিয়ে আসা মো. তারেক বলেন, টাঙ্গাইল সদরের জুগলি হাটখোলা এলাকা নির্বাচনী সভায় নৌকার সমর্থিত কর্মীদের ওপরে স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা হামলায় করে। এতে তিনজন গুলিবিদ্ধ হন। পরে তাদের উদ্ধার করে প্রথমে টাঙ্গাইল সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

এর আগে রোববার (২৪ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, গুলিবিদ্ধ তিনজনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। চিকিৎসক জানিয়েছেন তাদের সবার অবস্থা আশঙ্কামুক্ত।

২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে টাঙ্গাইল-৫ আসনে এমপি নির্বাচিত হন ছানোয়ার হোসেন। তবে এবার তাকে সরিয়ে ওই আসনে মামুনুর রশিদকে নৌকার মাঝি করেছে আওয়ামী লীগ। ফলে এবার ঈগল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন ছানোয়ার।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি