খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

প্রত্যাহারের দাবি তৈমুর ও স্বতন্ত্র প্রার্থীর

ভোটের দায়িত্বে যমুনা ব্যাংকের ২২ কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩, ১০:২৭ পূর্বাহ্ণ
ভোটের দায়িত্বে যমুনা ব্যাংকের ২২ কর্মকর্তা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে যমুনা ব্যাংকের কর্মকর্তাদের প্রিজাইডিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়ে আপত্তি তুলে তাদের প্রত্যাহারের দাবি করেছেন তৃণমূল বিএনপির মহাসচিব তৈমূর আলম খন্দকার। একই অভিযোগ তুলে আপত্তি জানিয়েছেন স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূঁইয়া।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকায় নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে তৈমূর আলম খন্দকার গণমাধ্যমে বলেন, সহকারী প্রিজাইডিং অফিসারদের তালিকার মধ্যে ১৭৯ থেকে ২০০ পর্যন্ত যমুনা ব্যাংকের কর্মকর্তারা। যমুনা ব্যাংকের অন্যতম মালিক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী হলেন আমার অন্যতম প্রতিদ্বন্দ্বী। তার প্রতিষ্ঠানের কর্মচারীরা যদি প্রিজাইডিং অফিসার বা সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে নিয়োগ পান, তাহলে নির্বাচন প্রভাবিত হবে। নির্বাচন কমিশনের কাছে আমার অভিযোগ ও আবেদন, কোনো প্রার্থীর আত্মীয়-স্বজন বা তাদের কোনো কর্মচারীকে যেন নির্বাচন পরিচালনার কাজে নিয়োগ দেওয়া না হয়।

তিনি বলেন, আমি আরেকটি আবেদন করতে চাই। রূপগঞ্জের প্রায় প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান গাজী পরিবারের আওতার মধ্যে আছে। গাজী সাহেব, তার স্ত্রী, ছেলে, বেয়াইসহ আত্মীয়-স্বজন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সভাপতি পদে আছেন। প্রভাবমুক্ত নির্বাচনের স্বার্থে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে আবেদন করব, যে প্রতিষ্ঠানে কোনো প্রার্থীর নিয়ন্ত্রণ আছে, সেই প্রতিষ্ঠানের কাউকে যেন নির্বাচনের দায়িত্ব দেওয়া না হয়।

এছাড়া নির্বাচনে সেনাবাহিনীকে শুধু স্ট্রাইকিং ফোর্স হিসেবে ব্যবহার না করে ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়ার দাবি জানিয়েছেন তৈমূর আলম খন্দকার।

বৃহস্পতিবার তিনি গণমাধ্যমে বলেন, সেনাবাহিনীকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে রাখলে চলবে না। সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিতে হবে। সন্ত্রাসীরা যেন কেন্দ্রে সিল মারতে না পারে সে জন্য সেনাবাহিনীকে কেন্দ্রে অবস্থান করতে হবে। সেনাবাহিনী ডানে-বাঁয়ে ঘুরলে, পজিটিভ কোনো অ্যাকশনে না গেলে ভোটারদের লাভ হবে না। বরং সেনাবাহিনী বিতর্কিত হবে।

এদিকে বৃহস্পতিবার নারায়ণগঞ্জ-১ আসনে কেটলি প্রতীক নিয়ে নির্বাচন করা স্বতন্ত্র প্রার্থী রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান শাহজাহান ভূঁইয়া উপজেলার মুড়াপাড়া বাজার এলাকায় নির্বাচনী প্রচারণা করেন। এ সময় তিনি গণমাধ্যমকে বলেন, রূপগঞ্জে যমুনা ব্যাংকের কিছু কর্মকর্তাকে প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। নৌকা প্রতীকের প্রার্থী বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীসহ তার পরিবারের সদস্যরা যমুনা ব্যাংকের পরিচালক। তাদের কর্মচারীদের যদি প্রিজাইডিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়, তাহলে সেখানে দুর্নীতি হতে পারে বলে আশঙ্কা করছি। তাই বলতে চাই, যাতে যমুনা ব্যাংকের কোনো কর্মচারী বা কর্মকর্তাকে নির্বাচনের কাজে সম্পৃক্ত না করা হয়।

স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূঁইয়া রূপগঞ্জে যমুনা ব্যাংকের ২২ কর্মকর্তাকে নির্বাচনী দায়িত্ব পালনে বিরত রাখার জন্য সহকারী রিটার্নিং অফিসার রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে চিঠি দেন।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি