খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

ফরিদপুরে দুই প্রার্থীর হয়ে আপন চাচাত ভাইদের মারামারি, আহত তিন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩, ৯:৫১ পূর্বাহ্ণ
ফরিদপুরে দুই প্রার্থীর হয়ে আপন চাচাত ভাইদের মারামারি, আহত তিন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৩ (সদর) আসনের স্বতন্ত্র প্রার্থী একে আজাদের সমর্থকদের মোটরসাইকেল বহর ঘিরে ধরে লিফলেট ছিনতাই ও প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ উঠেছে নৌকার প্রার্থী শামীম হকের সমর্থকদের বিরুদ্ধে। এদিকে, এই দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে মারামারিতে শামীম হকের দুইজন ও একে আজাদের একজন কর্মী আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আহতরা সম্পর্কে চাচাতো ভাই। 

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে ফরিদপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের রাজ্জাকের মোড়ে লিফলেট ছিনতাই ও দুপুর দেড়টার দিকে ১৪ নম্বর ওয়ার্ডের মাহমুদপুর মহল্লায় মারামারির ঘটনা ঘটে।

মাহমুদপুর এলাকার বাসিন্দাদের সূত্রে জানা গেছে, ওই এলাকার মুন্নু মাতুব্বর এ কে আজাদের সমর্থক। অন্যদিকে মুন্নুর ভাই রশিদ মোল্লা শামীম হকের সমর্থক। আদালতে শামীম হকের মনোনয়ন বৈধ বলে ঘোষিত হওয়ার খবর শুনে রশিদ মোল্লার দুই ছেলে আসাদ মোল্লা ও আইয়ুব মোল্লা আনন্দ উল্লাস করতে থাকেন। এসময় মুন্নুর দুই ছেলে রনি মোল্লা ও কাইয়ুম মোল্লার সঙ্গে তাদের কথা কাটাকাটি ও পরে মারামারি শুরু হয়।

এতে রশিদ মোল্লার দুই ছেলে আসাদ মোল্লা ও আইয়ুব মোল্লা এবং মুন্নুর ছেলে রনি মোল্লা আহত হন। আহত আসাদ মোল্লা ও আইয়ুব মোল্লাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে এবং রনি মোল্লাকে ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

কাইয়ুম মোল্লা বলেন, আমার বাবা ও আমার পরিবারের সবাই এ.কে. আজাদ চাচার সমর্থনে নির্বাচনী প্রচারণা চালাচ্ছি। আমার বাবা নান্নু মোল্লা এই সেন্টার কমিটির সভাপতি। মঙ্গলবার দুপুর ২টার দিকে আমার বড় ভাইয়ের মুদি দোকান খুলতে আমি দোকানে যাই। দোকান খুলব এমন সময়ই শামীম হকের সমর্থক আজাদ, আসাদ ও চুন্নু আমার ওপর পেছন থেকে লাঠি দিয়ে হামলা চালায়।

ওই ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুস সালাম শেখ বলেন, যাদের মধ্যে মারামারি হয়েছে তারা চাচাতো ভাই। শামীম হকের পক্ষে স্লোগান দেওয়ায় এ সংঘর্ষের সূত্রপাত হয়েছে।

এদিকে দুপুর ৩টার দিকে পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের রাজ্জাকের মোড়ে স্বতন্ত্রী প্রার্থী এ কে আজাদের নির্বাচনী প্রচারণার সময় লিফলেট ছিনতাই করেন শামীম হকের সমর্থকরা।

এ ব্যাপারে জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ নুসরাত রাসুল তানিয়া বলেন, আমরা স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদের নির্বাচনী প্রচারণার জন্য বের হয়েছিলাম। আলীপুরের রাজ্জাকের মোড়ে আমরা উপস্থিত হলে শামীম হকের সমর্থকরা প্রায় ২০-২৫টি মোটরসাইকেল নিয়ে আমাদের ঘিরে ধরে। এ সময় আমরা আলীপুরে এ কে আজাদের নির্বাচনী ক্যাম্পেইন করতে পারব না বলে চলে যেতে বলেন। এ সময় আমাদের কাছে থাকা ঈগল মার্কার লিফলেট তারা ছিনিয়ে নিয়ে চলে যায়।

১১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাকির তালুকদার  বলেন, দুপুর ৩টার সময় আমরা শামীম হকের জন্য জেলা আওয়ামী লীগের কার্যালয়ে অবস্থান করছিলাম। রাজ্জাকের মোড়ে কোনো ঘটনা ঘটেছে কি না সে সম্পর্কে আমার কিছু জানা নেই।

ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, বিষয়টি আমাদের জানা আছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি