খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

মুনাফালোভীদের কারণেই বৈষম্য তৈরি হচ্ছে- প্রফেসর ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩, ১১:১৯ অপরাহ্ণ
মুনাফালোভীদের কারণেই বৈষম্য তৈরি হচ্ছে- প্রফেসর ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরিটাস অধ্যাপক প্রফেসর ড. ওয়াহিদ উদ্দীন মাহমুদ বলেছেন, সত্যিকারের উদ্যোক্তোদের কারনে অর্থনৈতিক বৈষম্য তৈরি হয় না, তৈরি হয় অতি মুনাফা লোভী ও অনৈতিক সুবিধা ভোগীদের মাধ্যমে যারা নীতি নির্ধারকমহলের আনূকূল্যে অনৈতিক সুবিধা গ্রহণ করে অবৈধ সম্পদ অর্জন করেছে। অতি পুজি বাদের ফলে দেশে অর্থনৈতিক বৈষম্য তৈরী হয়েছে।

তিনি গত ১৭ ডিসেম্বর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মোঃ সবুর খান সম্পাদিত ’সংগ্রামী উদ্যোক্তাদের সাহসী পথচলাা’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন মেঘনা গ্রæপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মোঃ মোস্তফা কামাল, আইবিসিসিআিই এর প্রেসিডেন্ট এবং নিটোল নিলয় গ্রæপের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমেদ, এলিট গ্রæপ অব ইন্ডাস্টিজের পরিচালক শাইয়ান সিরাজ, এক্সক্লুসিভ ক্যান লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ নাসির, বারডেমের প্রফেসর ইমিরিটাস প্রফেসর ড. হাজেরা মাহতাব, আরপি সাহা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মনীন্দ্র কুমার রায় প্রমুখ ।
ডি আইইউ ইন্ডাস্ট্রিয়াল এন্ড ইনোভেশন সেন্টারের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বইটির উপর আলোকপাত করেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাষ্টি মফিদুল হক। অনুষ্ঠানে বইটির সম্পাদক ও বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মোঃ সবুর খান তার প্রতিক্রিয়া বক্ত করেন। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনভির্সিটির উপাচার্য অধ্যাপক ড. এম লুঃফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রকাশনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেণ বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রি এনোভেশন সেন্টারের পরিচালক আবু তাহের খান। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের এইচ আর ডি আই এর সহকারি পরিচালক সামিহা খান।

অনুষ্ঠানে প্রফেসর ড. ওয়াহিদ উদ্দীন মাহমুদ আরো বলেন, দেশে শিক্ষিত বেকারের সংখ্যা ৩৫%। তবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে একটু ব্যতিক্রমী বলেই মনে হয়। এটি উদ্যোক্তা তৈরির মাধ্যমে বেকারত্ব কমানোর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। হাজারো প্রতিবন্ধকতা পেরিয়ে ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ উদ্যোক্তাদের সমষ্টিক প্রয়াসেই আজ বাংলাদেশ উন্নয়নের এ পর্যায়ে এসে উপনীত হয়েছে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।

তিনি আরো বলেন, আমাদের দেশের রাজননৈতিক স্খলনের পাশাপাশি ব্যবসা বাণিজ্যেও স্খলন হয়েছে। তিনি ব্যবসায়ীদের মুনাফা অর্জনের পাশাপাশি সমাজের কল্যাণে কাজ করার মাধ্যমে ’সোশ্যাল কন্ট্রাক্ট’ এ যুক্ত হওয়ার আহবান জানান। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, জীবন চলার পথে দুটি গুরুত্বপূর্ণ বিষয়ের একটি হচ্ছে পেশা নির্বাচন এবং সেক্ষত্রে তিনি অর্থের প্রাচুর্য্যতা কম থাকলেও নিজের ভালোলাগা ও পছন্দকে গুরুত্ব দিয়ে পেশা নির্বাচন করার আহ্বান জানান। আর জীবনের দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি হলো বিয়ে, যার মধ্য দিয়ে সঙ্গীকে নিয়ে সারাজীবন একসাথে কাটাতে হবে। ফলে এখানেও যথেষ্ট সতর্কতা অবলম্বনের প্রয়োজন রয়েছে।

অনুষ্ঠানে ড. মোঃ সবুর খান বলেন, প্রচুর পরিমাণ উদ্যোক্তা তৈরি করা ছাড়া একটি দেশের টেকসই অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়। কারণ উদ্যোক্তারা নিজের জীবনের পরিবর্তনের পাশাপাশি পরিবার, সমাজ ও রাষ্ট্রের পরির্তন সাধন করেন এবং বিপুল পরিমাণ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেন। এভাবে দেশের উন্নয়ন ত্বরান্বিত হয়। তাই তরুণ প্রজন্মকে উদ্যোক্তা হতে উদ্বুদ্ধ করার জন্য ’সংগ্রামী উদ্যোক্তাদের সাহসী পথচলা’ ’ নামের এই গ্রন্থটি সম্পাদনা করেছেন বলে জানান ড.মোঃ সবুর খান। এসময় তিনি আরো বলেন, ইন্ডাস্ট্রি-একাডেমিয়ার সেতুবন্ধন তৈরিতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং সে লক্ষেই ড্যাফোডিল ইন্টারন্যাশনার ইউনিভার্সিটি দেশের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে উদ্যোক্তা তৈরীতে কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়টি গবেষণায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম হয়েছে এবং টেকসই উন্নয়নে সকল পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে। আগামীতে পেটেন্টে বাংলাদেশে সেরা হওয়ার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়টি কাজ করে যাচ্ছে।

উল্লেখ্য, ড. মোঃ সবুর খান ২০১৪ সালে ‘উদ্যোক্তা উন্নয়ন নির্দশিকা’ শীর্ষক প্রথম বই লেখেন। এরপর দ্বিতীয় বই লেখেন ২০১৬ সালে ‘এ জার্নি টুওয়ার্ডস এন্ট্রাপ্রেনারশিপ’ নামে। এর এক বছর পর তিনি তৃতীয় বই লিখলেন ‘উদ্যোক্তা উন্নয়ন ও ব্যবসায় নির্দেশনা’ শিরোনামে। এবছর জানুয়ারীতে লেখেন ” পথিকৃৎ উদ্যোক্তাদের সংগ্রামী জীবন” আর আজ প্রকাশিত হলো ’সংগ্রামী উদ্যোক্তাদের সাহসী পথচলাা’ বইটি।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি