খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

টানা তিনবছর শীর্ষস্থানে ইউসিবি স্টক ব্রোকারেজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩, ৯:৩৯ পূর্বাহ্ণ
টানা তিনবছর শীর্ষস্থানে ইউসিবি স্টক ব্রোকারেজ

২০১৩ সালে ১৯ জুন যাত্রা শুরু করে ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেড। প্রতিষ্ঠার লগ্ন থেকেই কোম্পানিটি ব্যতিক্রমী সাফল্য অর্জন করেছে। যাত্রা শুরুর প্রথম বছরে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ২৫০ স্টক ব্রোকারের মধ্যে ১০২তম র‍্যাংকিং থেকে মাত্র ৮ বছরের ব্যবধানে ২০২১ সালে কোম্পানিটি র‍্যাংকিংয়ে ১ম অবস্থান অর্জন করে। এরই ধারাবাহিকতায় ২০২২ ও ২৩ সালে কোম্পানিটি ডিএসই স্টক ব্রোকারদের মধ্যে র‍্যাংকিংয়ে ১ম হয়ে তার শক্ত অবস্থান ধরে রেখেছে ।

এমন সাফল্য ধরে রেখেই প্রতিষ্ঠার ১০ বছরে পদার্পণ করেছে ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেড। এই উপলক্ষে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্বোধন করেন।

সূচনালগ্ন থেকেই প্রতিষ্ঠানটি দক্ষতার সাথে গ্রাহকবান্ধব ব্রোকারেজ সেবা প্রদান করে আসছে। এরই ধারাবাহিকতায়, ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেড দেশজুড়ে ২৬টি বিস্তৃত পরিষেবা আউটলেটসহ র‍্যাংকিংয়ে বাংলাদেশের শীর্ষ স্টক ব্রোকারেজ লিমিটেড হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

দেশের অন্যতম বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ২০১৩ সালে ১৯ জুন যাত্রা শুরু করে ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেড। প্রতিষ্ঠার লগ্ন থেকেই কোম্পানিটি ব্যতিক্রমী সাফল্য অর্জন করেছে। যাত্রা শুরুর প্রথম বছরে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ২৫০ স্টক ব্রোকারের মধ্যে ১০২তম র‍্যাংকিং থেকে মাত্র ৮ বছরের ব্যবধানে ২০২১ সালে কোম্পানিটি র‍্যাংকিংয়ে ১ম অবস্থান অর্জন করে। এরই ধারাবাহিকতায় ২০২২ ও ২৩ সালে কোম্পানিটি ডিএসই স্টক ব্রোকারদের মধ্যে র‍্যাংকিংয়ে ১ম হয়ে তার শক্ত অবস্থান ধরে রেখেছে ।

প্রতিষ্ঠানটির বর্তমান পরিচালনা পর্ষদ এবং এমডি ও সিইও তাদের দূরদর্শী নেতৃত্বে বিনিয়োগকারীদের প্রত্যাশা অনুযায়ী সবচেয়ে বিশ্বস্ত ব্রোকারেজ পরিষেবা প্রদানকারী এক অনন্য প্রতিষ্ঠান হিসেবে খ্যাতি অর্জন করেছে । প্রতিষ্ঠানটি তার স্বপ্নপূরণ ও প্রতিষ্ঠার ১০ বছর পূর্তিকে স্মরণীয় করে রাখার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালনের মাধ্যমে সকল গ্রাহক, পৃষ্ঠপোষক, নীতিনির্ধারক, কর্মকর্তা- কর্মচারী, উন্নয়ন সহযোগী ও শুভানুধ্যায়ীদের জানাচ্ছে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি