খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

২৬ আসনে জাতীয় পার্টিকে ছাড় দিবে আওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩, ১১:০০ অপরাহ্ণ
২৬ আসনে জাতীয় পার্টিকে ছাড় দিবে আওয়ামী লীগ

দফায় দফায় বৈঠকের পর এবার জাতীয় পার্টির সঙ্গেও আসন সংক্রান্ত সমঝোতায় পৌঁছেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ‌‌‌। দলটির সূত্রগুলো বলছে, জাতীয় পার্টিকে ২৬টি আসনে ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। ওই সব আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী না থাকলেও স্বতন্ত্র প্রার্থীরা থাকবেন বলে জানা গেছে।

বর্তমান একাদশ জাতীয় সংসদে জাতীয় পার্টির ২৩ জন এমপি রয়েছেন। এদের মধ্যে চারজনকে দলটি মনোনয়ন দেয়নি। আসন চারটি হলো লালমনিরহাট-৩, রংপুর-১, পিরোজপুর-৩ ও ময়মনসিংহ-৪।

আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, বর্তমান সংসদের ১৯ এমপির আসনের পাশাপাশি নতুন করে আরও সাতটি আসনে জাপার সমর্থনে দলীয় প্রার্থী সরিয়ে নেবে আওয়ামী লীগ।

শুক্রবার রাতে জাতীয় সংসদ ভবন এলাকার এমপি হোস্টেলে এক সংসদীয় কমিটির সভাপতি ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে আসন ছাড়ের বিষয়টি চূড়ান্ত হয় বলে জানা গেছে। এতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলটির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। অন্যদিকে জাতীয় পার্টির প্রতিনিধি দলে দলটির কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ ও মহাসচিব মুজিবুল হক চুন্নু উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ গণমাধ্যমকে বলেন, সবার সঙ্গে আমাদের আলোচনা চূড়ান্ত। জাতীয় পার্টি আমাদের সঙ্গে একাধিক বৈঠক করেছে। তারা বিভিন্ন বিষয়ে পরিষ্কার হওয়ার চেষ্টা করেছে। আমরা পরিষ্কার করতে সক্ষম হয়েছি।

আওয়ামী লীগসহ ২৮ রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করছে। এর মধ্যে ১৪ দলীয় জোটের রয়েছে ৬টি দল। যার মধ্যে তিনটি দলকে সাতটি আসনে ছাড় দিয়েছে আওয়ামী লীগ। জাতীয় পার্টিকে ছাড় দেবে ২৬টির মতো। বাকী ২০টি দলের বিষয়েও চিন্তা ভাবনা আওয়ামী লীগ করছে বলে জানা গেছে।

একাদশ সংসদে ঢাকা-৪ ও ৬ আসনে জাপার এমপি রয়েছেন। এবারও এ দুটো আসন ছাড় দেবে আওয়ামী লীগ। নতুন করে যুক্ত হতে পারে ঢাকা-১৮ এ আসনে জাপার প্রার্থী দলীয় চেয়ারম্যান জিএম কাদেরের স্ত্রী ও প্রেসিডিয়াম সদস্য শেরিফা কাদের। এছাড়া দলটি ঢাকা-১৭ আসনও দাবি করেছে। নবম সংসদে আসনটির এমপি ছিলেন দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদ।

সূত্র আরও জানায়, জোটের শরিক, জাপাসহ আসন ছাড় পাওয়া অন্য দলগুলো নৌকার প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে না হলেও সব আসনেই স্বতন্ত্র প্রার্থীর সঙ্গে ভোটের লড়াই করতে হবে। এসব দলগুলো স্বতন্ত্রর সঙ্গেও লড়াই করতে রাজি নয়। তারা আওয়ামী লীগের সঙ্গে দফায় দফায় বৈঠক করে সমন্বয় করা আসনগুলোতে স্বতন্ত্র প্রত্যাহারের অনুরোধ করে চলেছেন। স্বতন্ত্র প্রত্যাহারে আওয়ামী লীগ কোনো দলের সঙ্গেই আপস করতে রাজি নয়। দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিষ্কার জানিয়ে দিয়েছেন স্বতন্ত্র কোনো প্রার্থী বসিয়ে দেওয়ার কারো কোনো অনুরোধ তিনি রাখতে পারবেন না। কারণ, নিজের দলের অনেকেরও স্বতন্ত্র তুলে দেওয়ার বিশেষ অনুরোধ তার কাছে ছিল। তাদের অনুরোধও রাখতে পারেননি তিনি।

এদিকে শনিবার (১৬ ডিসেম্বর) দুপুরে বনানীতে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু এক সংবাদ সম্মেলনে জানান, আওয়ামী লীগের সঙ্গে জোট মহাজোটের কোনো সুযোগ নেই। তবে বিভিন্ন ইস্যুতে আলোচনা অব্যাহত আছে। আজও বৈঠক হবে। ভবিষ্যতেও মাঝে-মধ্যে প্রয়োজন হলে আমরা বসতে পারি।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি