খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

ভোটাধিকার প্রয়োগ মতামত প্রকাশের গণতান্ত্রিক অধিকার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩, ১০:১৩ পূর্বাহ্ণ
ভোটাধিকার প্রয়োগ মতামত প্রকাশের গণতান্ত্রিক অধিকার

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, আমরা গত নির্বাচনে যে ইশতেহার দিয়েছিলাম সেটা অনুযায়ী এই সরকার তার কাজে কতটুকু সফল হতে পেরেছে, মানুষ কতটুকু সন্তুষ্ট তার ওপর নির্ভর করে জনগণ ভোট দেবে। ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে মানুষ তাদের মতামত প্রকাশ করবে এটাইতো গণতান্ত্রিক প্রক্রিয়া।

শুক্রবার (২৪ নভেম্বর) দুপুর ১টার দিকে নড়াইলের লোহাগড়ার নারানদিয়ায় নির্মাণাধীন রেলওয়ে স্টেশন পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রেলমন্ত্রী বলেন, সামনে নির্বাচন। আমাদের দল নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে। এরপর জনগণের কাছে এই ইশতেহার নিয়ে সামনে যাওয়া হবে। আগামী পাঁচ বছর যদি জনগণ ভোটাধিকারের মাধ্যমে আমাদের সরকার গঠন করার সুযোগ দেয় তাহলে আমরা ইশতেহার অনুযায়ী এই কাজগুলো করব। তখন পাঁচ বছর পরে জনগণ নির্ধারণ করবে, তারা (সরকার) কথাগুলো দিয়েছিল পাঁচ বছরে তার কতটুকু অর্জন ও বাস্তবায়ন করতে পেরেছে কি পারেনি। সেই জিনিসটা তখন মূল্যায়ন করবে।

নির্বাচনকে সামনে রেখে প্রকল্পের কাজগুলো দ্রুত করা হচ্ছে কি না এমন প্রশ্নের জবাবে নুরুল ইসলাম সুজন বলেন, নির্বাচন তো চলমান। পাঁচ বছর পরে নির্বাচন হবে। কিন্তু এ প্রকল্পের কাজ তো আগামী জুন মাসে শেষ হবে। এটার সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। যেহেতু পরবর্তী সরকার না আসা পর্যন্ত আমরা তো দায়িত্বে আছি। কাজেই আমাদের দায়িত্বের মধ্যেই এই কাজটি দেখতে আসা।

ঢাকা-যশোর রেলওয়ের অগ্রগতি নিয়ে মন্ত্রী বলেন, ঢাকা থেকে ভাঙ্গা অংশটি ইতিমধ্যে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন। বাণিজ্যিকভাবে সেটি আমরা চালাচ্ছি। ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত কাজের অগ্রগতি দেখার জন্য মূলত আজকে এখানে আসা। আশা করছি আগামী জুন মাসে আমাদের প্রকল্পের যে সময়, সে সময়ের মধ্যে এটি সম্পন্ন হবে। বরং দুয়েক মাস আগেও হতে পারে। কাজের যে অগ্রগতি দেখেছি, আমরা সন্তুষ্ট।

এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক কামরুল হাসান, ভাঙ্গা-যশোর রেল সংযোগ প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. শামসুল আলম শামসসহ অনেকে।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি