খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

১০ ডিসেম্বর থেকে ‘রাজকুমার’-এর শুটিং শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩, ১০:১৮ অপরাহ্ণ
১০ ডিসেম্বর থেকে ‘রাজকুমার’-এর শুটিং শুরু

দীর্ঘদিনের আলোচনার পর অবশেষে আলোর মুখ দেখছে ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানের পরবর্তী সিনেমা ‘রাজকুমার’। প্রযোজক আরশাদ আদনান জানিয়েছেন, আগামী ১০ ডিসেম্বর থেকে ‘রাজকুমার’-এর শুটিং শুরু হবে পাবনায়। 

কেন ১০ তারিখ বেছে নেওয়া সেটাও জানিয়েছেন আরশাদ। এদিন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের জন্মদিন। তাই বাবার জন্মদিন উপলক্ষ্যেই ১০ তারিখে রাজকুমার সিনেমার শুটিং শুরু করতে চান প্রযোজক ছেলে।

আরশাদ আদনান বলেন, ‘১০ ডিসেম্বর থেকে শুটিং শুরু হবে। এদিন আমার বাবা মহামান্য রাষ্ট্রতির জন্মদিন। তার প্রতি সম্মান জানিয়ে এই দিনটিকেই আমরা শুটিং শুরুর দিন হিসেবে নির্ধারণ করেছি।’

প্রযোজকের কথার সঙ্গে সুর মিলিয়ে একই কথা বললেন পরিচালক হিমেল আশরাফ। জানালেন, পাবনাতে শুরু হবে রাজকুমারের শুটিং। সেটা আগামী ১০ ডিসেম্বর। শেষ হবে আমেরিকায়। আপাতত শুটিং শুরুর প্রস্তুতি চলছে।

হিমেল আশরাফ বলেন, ‘কিছুদিন আগে আমেরিকা গিয়েছিলাম। কোর্টনি কফি মোটামুটি বাংলা শিখে নিজেকে প্রস্তুত করেছেন। তিনি ঢাকায় আসবেন। কিন্তু কবে আসবেন এটি এখনও চূড়ান্ত হয়নি। আরও যারা অভিনয় করবেন শুটিংয়ের আগে নাম জানানো হবে।’

২০২২ সালের শুরুর দিকে ‘রাজকুমার’ সিনেমার ঘোষণা দিয়েছিলেন শাকিব খান। এরপর পরিচালক হিমেল আশরাফকে নিয়ে তৈরি হয় ‘প্রিয়তমা’, মুক্তি পাওয়ার পর ব্লকবাস্টার হিটও হয় সিনেমাটি। প্রিয়তমার পর অনন্য মামুনের ‘দরদ’ সিনেমার শুটিং কাজও শেষ করলেন ঢালিউড সুপারস্টার। এবার রাজকুমারে হাত দেওয়ার পালা। আগামী মাস থেকেই এই সিনেমার শুটিংয়েও ব্যস্ত হয়ে পড়বেন তিনি।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি