খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

যুক্তরাষ্ট্রে নির্বাচনে ১৩ প্রবাসী বাংলাদেশি জয়ী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩, ৯:৪৬ পূর্বাহ্ণ
যুক্তরাষ্ট্রে নির্বাচনে ১৩ প্রবাসী বাংলাদেশি জয়ী

যুক্তরাষ্ট্রে স্থানীয় সরকার পর্যায়ের সিটি কাউন্সিল ও স্টেট পার্লামেন্ট নির্বাচনে ১৩ প্রবাসী বাংলাদেশি জয়ী হয়েছেন। সম্প্রতি দেশটির বিভিন্ন সিটি ও স্টেটে অনুষ্ঠিত এ নির্বাচনে সিনেটর, কাউন্সিলর অ্যাট লার্জ ও কাউন্সিলর পদে লড়েন তারা।

বিজয়ীরা হলেন— ভার্জিনিয়া স্টেট পার্লামেন্টের সিনেটর পদে সাদ্দাম সেলিম, ফিলাডেলফিয়া সিটির কাউন্সিল অ্যাট লার্জ পদে নীনা আহমেদ, নিউ ইয়র্ক সিটি কাউন্সিলর পদে শাহানা হানিফ, মিলবোর্ন সিটি কাউন্সিলর পদে নুরুল হাসান ও সালাহউদ্দিন মিয়া।

এছাড়া হাডসন সিটিতে বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর পদে শেরশাহ মিজান, দেওয়ান সারওয়ার, রনী ইসলাম এবং সুপারভাইজার পদে আব্দুস মিয়া জয় পেয়েছেন। অপরদিকে মিশিগান স্টেটের হ্যামট্রমিক সিটির প্রো-টেম মেয়র হিসেবে কামরুল হাসান এবং কাউন্সিলর পদে জয় পেয়েছেন মোহতাসিন সাদমান।

পেনসিলভেনিয়া স্টেটের হ্যাটফিল্ড টাউনশিপে কমিশনার পদে জয়ী হয়েছেন শহিদুল ইসলাম পার্থ এবং ল্যান্সডেল বরো কাউন্সিলওম্যান হয়েছেন রাফিয়া রাজ্জাক।

প্রবাসীদের পক্ষ থেকে বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন মুক্তিযোদ্ধা লাবলু আনসার, জর্জিয়া স্টেট সিনেটর শেখ রহমান, কানেকটিকাট স্টেটের সিনেটর মাসুদুর রহমান, স্টেট রিপ্রেজেন্টেটিভ আবুল খান এবং মিলবোর্ন সিটির মেয়র মাহবুবুল আলম তৈয়ব।

এছাড়া নীনা আহমেদকে অভিনন্দন জানিয়েছে ‘বাংলাদেশি আমেরিকান কমিউনিটি ফোরাম অব পেনসিলভে

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি