খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি

মুক্তির দাবিতে আলটিমেটাম সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল
জেলা প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৮:০৫ অপরাহ্ণ
টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি

ছবি-সংগৃহীত

টাঙ্গাইলের সখীপুরে গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা চার সাংবাদিকের মুক্তির দাবিতে আলটিমেটাম দিয়েছে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ। আগামী ১৯ নভেম্বরের মধ্যে তাদের নিঃশর্ত মুক্তি নিশ্চিত করা না হলে দেশব্যাপী বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির চেয়ারম্যান মো. খায়রুল আলম রফিক।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে টাঙ্গাইল জেলা কারাগারে গিয়ে কারাবন্দি চার সাংবাদিকের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এ সময় তাদের শারীরিক ও মানসিক অবস্থার খোঁজখবর নেন এবং আইনি পরিস্থিতি সম্পর্কে অবগত হন।

কারাবন্দি চার সাংবাদিক হলেন এনটিভি অনলাইনের সখীপুর-কালিহাতী উপজেলা প্রতিনিধি আব্দুর রাজ্জাক সুজন, তার সহকারী সানিম মিয়া, দৈনিক মানবকণ্ঠের সখীপুর প্রতিনিধি মোর্শেদ খান এবং স্থানীয় সাপ্তাহিক সখীপুর বার্তার অনলাইন ইনচার্জ শেখ মনির।

এ সময় উপস্থিত ছিলেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র আইনজীবী আতাউর রহমান আজাদ, টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের সভাপতি মামুনুর রশীদ, সাধারণ সম্পাদক শামীম আল মামুন, সখীপুর প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার, সাবেক সাধারণ সম্পাদক  মামুন হায়দার, সহসভাপতি এম সাইফুল ইসলাম সাফলু, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম নাহিদ, অর্থ সম্পাদক ইসমাইল হোসেনসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা।

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের কেন্দ্রীয় ইউনিটের পরিচালক মোহাম্মদ আলী আবির, পরিচালক সিয়াম রশীদ ও মো. বিল্লাল হোসেন মানিক, কেন্দ্রীয় কমিটির সদস্য মো. সজিব হাসান ও রফিকুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

কারাগারে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের উদ্দেশে বক্তব্য দেন খায়রুল আলম রফিক। তিনি বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের কারণে কোনো ধরনের হয়রানি বা অন্যায়ভাবে গ্রেপ্তার গ্রহণযোগ্য নয়। গ্রেপ্তার চার সাংবাদিকের আইনি সহায়তা, নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি জানান তিনি।

পরে প্রতিনিধি দলটি স্থানীয় সাংবাদিক নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেয়। সভায় সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা, হয়রানি, মামলা, গ্রেপ্তার ও নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ গড়ে তোলার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি কারাবন্দি চার সাংবাদিকের মুক্তি ও তাদের আইনি সহায়তা নিশ্চিত করতে পরবর্তী কর্মসূচি নিয়েও মতবিনিময় করা হয়।

এর আগে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের চেয়ারম্যান মো. খায়রুল আলম রফিকের নেতৃত্বে প্রতিনিধি দলটি টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করে। এ সময় গ্রেপ্তার চার সাংবাদিকের বিষয়ে সুস্পষ্ট ও নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়। পাশাপাশি সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হাসানকে প্রত্যাহারের দাবিও জানান সংগঠনের নেতারা।

প্রতিনিধি দলের পক্ষ থেকে জানানো হয়, আগামী ১৯ নভেম্বরের মধ্যে গ্রেপ্তার চার সাংবাদিকের নিঃশর্ত মুক্তি নিশ্চিত করা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এ আন্দোলনে টাঙ্গাইলের সাংবাদিকদের পাশাপাশি সারা দেশের সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের কেন্দ্রীয় ও বিভিন্ন জেলা-উপজেলা ইউনিটের নেতাকর্মীদের সম্পৃক্ত করে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের নেতারা বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের স্বাধীনতা, নিরাপত্তা ও মর্যাদা রক্ষা করা রাষ্ট্র ও সংশ্লিষ্ট সবার দায়িত্ব। দেশের যে কোনো প্রান্তে সাংবাদিকদের অন্যায়ভাবে হয়রানি, নির্যাতন ও নিপীড়নের ঘটনা ঘটলে সংগঠনটি তাদের পাশে দাঁড়াবে। ন্যায়বিচার প্রতিষ্ঠায় প্রয়োজনীয় আইনি ও সাংগঠনিক উদ্যোগও গ্রহণ করা হবে।

সাংবাদিক ঐক্যই শক্তি। সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় আমরা ঐক্যবদ্ধ। সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি