খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

হেগসেথকে অভিশংসনের উদ্যোগ আটকে দিলেন রিপাবলিকানরা

ক্ষমতার অপব্যবহারসহ ৮টি নির্দিষ্ট ধারার ভিত্তিতে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৯:৩৫ পূর্বাহ্ণ
হেগসেথকে অভিশংসনের উদ্যোগ আটকে দিলেন রিপাবলিকানরা

ছবি-সংগৃহীত

মার্কিন পার্লামেন্ট কংগ্রেসের অনুমোদন না নিয়ে ইরানে সামরিক অভিযানের নির্দেশ দেওয়া এবং বিভিন্নভাবে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে অভিশংসনের আওতায় আনতে যে উদ্যোগ নিয়েছিলেন বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির জনপ্রতিনিধিরা, তা আটকে দিয়েছেন সরকারি দল রিপাবলিকান এমপিরা।

ইরান যুদ্ধ, ক্ষমতার অপব্যবহারসহ ৮টি নির্দিষ্ট ধারার ভিত্তিতে গত ৯ নভেম্বর (সোমবার) প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে অভিশংসনের আওতায় আনতে চেয়ে প্রস্তাব উত্থাপন করেছিলেন প্রতিনিধি পরিষদ হাউস অব রিপ্রেজেন্টেটিভসের সদস্য এবং দক্ষিণপূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য কেন্টাকির প্রতিনিধি থমাস ম্যাসি।

মঙ্গলবার প্রতিনিধি পরিষদে ২১১ বনাম ২০৪ ভোটে একটি প্রস্তাব গৃহীত হয়, যার মাধ্যমে অভিশংসনের আটটি অভিযোগ রিপাবলিকান-নিয়ন্ত্রিত বিচার বিষয়ক কমিটির (জুডিশিয়ারি কমিটি) কাছে পাঠানো হয়েছে। অভিশংসন প্রস্তাবের উদ্যোক্তা, মার্কিন প্রতিনিধি টমাস ম্যাসি সতর্ক করে বলেছিলেন যে, এই পদক্ষেপের অর্থ হলো অভিশংসন প্রক্রিয়াটি কার্যত বাতিল হয়ে যাওয়া।

এবারের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভস বা প্রতিনিধি পরিষদ এবং উচ্চকক্ষ সিনেটে ডেমোক্রেটিক পার্টি বিশাল জয় পেয়েছেন; কিন্তু যেহেতু ২০২৭ সালের জানুয়ারিতে শপথ নেবেন বিরোধী ডেমোক্রেটিক পার্টির এমপিরা, তাই ততদিন পর্যন্ত কংগ্রেসের নিয়ন্ত্রণ রিপাবলিকান পার্টির হাতেই থাকছে। হেগসেথকে অভিশংসনের উদ্যোগ আটকাতে রিপাবলিকান পার্টি এই ক্ষমতাকেই ব্যবহার করেছে।

দক্ষিণপূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য কেন্টাকির রিপাবলিকান প্রতিনিধি থমাস ম্যাসি কেনটাকির রিপাবলিকান প্রতিনিধি ম্যাসি—যিনি পরবর্তী কংগ্রেসে থাকছেন না—আশা করেছিলেন যে, হেগসেথের নীতিতে অসন্তুষ্ট এবং ইরান যুদ্ধের অজনপ্রিয়তা নিয়ে উদ্বিগ্ন রিপাবলিকানরা তার পক্ষে ভোট দেবেন। কিন্তু অন্য কোনো রিপাবলিকান তার সঙ্গে যোগ দেননি।

এই ভোটাভুটির কয়েক ঘণ্টা আগেই হেগসেথ তাকে অভিশংসনের প্রচেষ্টাকে ‘প্রহসন’ বলে অভিহিত করেন। তিনি মার্কিন সামরিক বাহিনীর প্রধান হিসেবে নিজের কর্মকাণ্ডের পক্ষে জোরালো সাফাই গান, যা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা অর্জন করে।

ডেমোক্র্যাটরা এই অভিশংসন প্রচেষ্টার প্রতি জোরালো সমর্থন জানিয়েছিলেন। তবে ক্যালিফোর্নিয়ার সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি সহ ১১ জন ডেমোক্র্যাট সদস্য ভোটদানে বিরত ছিলেন।

যদি তাদের মধ্যে আটজনও ভোট দিতেন, তবে এই পদ্ধতিগত প্রস্তাবটি নাকচ হয়ে যেত এবং প্রতিনিধি পরিষদে পূর্ণাঙ্গ অভিশংসন ভোটের পথ প্রশস্ত হতো। কেন ন্যান্সি পেলোসি ভোট দেননি, সে বিষয়ে মন্তব্যের অনুরোধে তার কার্যালয় থেকে তাৎক্ষণিক কোনো সাড়া পাওয়া যায়নি।

এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এই ফলাফলে সন্তোষ প্রকাশ করে বলেছেন, “হেগসেথকে অভিশংসনের প্রচেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে!”

এই অভিশংসন ঘটনাটি যে ট্রাম্প ও হেগসেথের মধ্যকার সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করেছে, তার ইঙ্গিত দিয়ে ট্রাম্প যোগ করেন, “ভেনেজুয়েলা ও অন্যান্য বিষয়ে হেগসেথের কর্মকাণ্ড “একজন মহান আমেরিকান দেশপ্রেমিককে অভিযোগ থেকে খালাস পাওয়ার সুযোগ করে দিয়েছে।”

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম এবং এখন পর্যন্ত মাত্র একবার প্রতিরক্ষামন্ত্রীকে অভিশংসনের মুখে পড়তে হয়েছে। বিপুল পরিমাণ ঘুষ গ্রহণের অভিযোগ ১৮৭৬ সালে তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী উইলিয়াম বেলকন্যাপকে অভিশংসিত করেছিল কংগ্রেস এবং পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন তিনি।

থমাস ম্যাসির প্রস্তাব যদি কংগ্রেসে গৃহীত হতো— তাহলে ঠিক ১৫০ বছর পর ফের কোনো প্রতিরক্ষামন্ত্রীর অভিশংসন দেখতো যুক্তরাষ্ট্র।

সূত্র : রয়টার্স

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি