খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

বাংলাদেশ সফরে আসছেন ব্রিটিশ রাজ পরিবারের সদস্য

ডাচেস অব এডিনবার্গ বুধবার (১১ নভেম্বর) পর্যন্ত বাংলাদেশে থাকবেন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ৫:৫১ অপরাহ্ণ
বাংলাদেশ সফরে আসছেন ব্রিটিশ রাজ পরিবারের সদস্য

সংগৃহীত ছবি

তিন দিনের সফরে সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ সফর আসছেন ব্রিটিশ রাজ পরিবারের সদস্য প্রিন্স অ্যাডওয়ার্ডের স্ত্রী ডাচেস অব এডিনবার্গ সোফি।

বাকিংহাম প্যালেস ব্রিটিশ রাজ পরিবারের এই সদস্যের সফরের তথ্য জা‌নিয়েছে।

ডাচেস অব এডিনবার্গ বুধবার (১১ নভেম্বর) পর্যন্ত বাংলাদেশে থাকবেন, যুক্তরাজ্য-বাংলাদেশ অংশীদারত্বের ব্যাপকতা তুলে ধরার সঙ্গে ব্যস্ত সময় পার করবেন। তাকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। সেই অনুযায়ী তিনি এসএসএফ’র নিরাপত্তা পাবেন।

সফরকালে তিনি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ড. জোবাইদা রহমানের সঙ্গে বৈঠক করবেন।

জাতিসংঘ শান্তিরক্ষায় বাংলাদেশের অবদান সম্পর্কে জানতে এবং শান্তি ও নিরাপত্তায় নারীর অংশগ্রহণ তুলে ধরতে তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) পরিদর্শন করবেন।

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠনে (বিকেএসপি) মহিলা হকি খেলোয়াড়সহ তরুণ ক্রীড়াবিদদের সঙ্গে সাক্ষাৎ করবেন সোফি। সেখানে নারী ও মেয়েদের জন্য সুযোগ সৃষ্টিতে খেলাধুলার ভূমিকা তুলে ধরা হবে।

ডাচেস অব এডিনবার্গ বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে তরুণদের সঙ্গে একটি অনুষ্ঠানে অংশ নেবেন। যেখানে শিক্ষা, সাংস্কৃতিক বিনিময় এবং নারীর ক্ষমতায়নের ওপর দৃষ্টি নিবদ্ধ করা হবে।

ঢাকায় তার ব্যস্ততা শেষ করার পর সোফি রোহিঙ্গা শরণার্থীদের সমর্থনকারী সংগঠনগুলোর কাজ সম্পর্কে জানতে কক্সবাজার যাবেন। তিনি বাস্তুচ্যুত নারী, মেয়ে এবং পরিবারগুলির জন্য সুরক্ষা এবং সহায়তা পরিষেবাগুলোর পাশাপাশি শরণার্থী সম্প্রদায়গুলোতে স্থিতিস্থাপকতা এবং নেতৃত্ব জোরদার করার উদ্যোগ সম্পর্কে শুনবেন বলে আশা করা হচ্ছে।

২০১৭ সালের পরে এটি তার দ্বিতীয় বাংলাদেশ সফর। তিনি যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ এবং উন্নয়ন অফিসের অনুরোধে সফর করছেন।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি