খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

সৌদির রাজধানীতে দুটি বিস্ফোরণের শব্দ

হুথিদের কয়েকটি ঘাঁটি দখল করেছে ইয়েমেনি সেনাবাহিনী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৬:৩৩ অপরাহ্ণ
সৌদির রাজধানীতে দুটি বিস্ফোরণের শব্দ

সংগৃহীত ছবি

সৌদি আরবের রাজধানী রিয়াদে জোড়া বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর আগে দেশটির সরকারের পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়। বার্তাসংস্থা এএফপির সাংবাদিক দুটি বিকট বিস্ফোরণের তথ্য জানিয়েছেন।

পরবর্তীতে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানান, ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোড়া একটি মিসাইল রিয়াদের আকাশে প্রতিহত ও ভূপাতিত করা হয়েছে।

হুথিদের লক্ষ্য করে ব্যাপক হামলা

ইয়েমেনের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় প্রদেশ তাইজে গতকাল সোমবার ২৪ ঘণ্টায় ১ হাজার ১৬৪টি হামলা চালিয়ে হুথিদের কয়েকটি ঘাঁটি দখল করেছে ইয়েমেনি সেনাবাহিনী। এসব হামলায় নিহত হয়েছেন অন্তত ৫৫৮ জন হুথি যোদ্ধা।

এছাড়া সোমবারের এসব অভিযানে হুথি গোষ্ঠীর ১৩৫টি সামরিক যানবাহনও ধ্বংস হয়েছে। ইয়েমেনের সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল মাজেদ আল নুজাইলি আজ মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় এসব তথ্য জানিয়েছেন।

এক্সবার্তায় আল-নুজাইলি বলেন, “যুদ্ধবিমান, ড্রোন, ফিল্ড আর্টিলারি, রকেট লঞ্চার এবং স্নাইপার ইউনিট ব্যবহারের মাধ্যমে পরিচালিত এসব হামলায় হুথিদের আক্রমণ চালানোর অবস্থান ও রসদ সরবরাহ ব্যবস্থাকে ব্যাহত করেছে।”

“এছাড়া দক্ষিণাঞ্চলীয় যুদ্ধক্ষেত্র এবং শাবওয়া প্রদেশে সরকারি বাহিনী হুথিদের অবস্থানের বিরুদ্ধে আক্রমণ অব্যাহত রেখেছে। এর ফলে হুথিদের চলাচল সীমিত হয়ে পড়েছে এবং তারা পুনরায় সংগঠিত হওয়া বা নতুন করে শক্তি মোতায়েন করার সুযোগ পাচ্ছে না।”

মুখপাত্র আরও জানান, পশ্চিম উপকূল এবং কৌশলগত বাব আল-মান্দেব প্রণালীর কাছে সরকারি বাহিনী হুথিদের অগ্রযাত্রা প্রতিহত করেছে। পাশাপাশি তারা হুথিদের জমায়েতস্থল ও আক্রমণ চালানোর অবস্থানগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।

“সাম্প্রতিক এই অভিযানে হুথি বাহিনীর মাঠপর্যায়ের কমান্ডারসহ মোট ৫৫৮ জন হুথি যোদ্ধা নিষ্ক্রিয় হয়েছে। সেই সঙ্গে সরকারি বাহিনী তাদের নিয়ন্ত্রিত এলাকার পরিধি আরও বাড়াচ্ছে।”

সূত্র: এএফপি

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি