খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

ইয়ামালের পায়ে বল দেবে না পিএসজি!

টানা ১১ ম্যাচ জিতে চলতি মৌসুমে এখন পর্যন্ত দুর্দান্ত ফর্মে
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ণ
ইয়ামালের পায়ে বল দেবে না পিএসজি!

ছবি-সংগৃহীত

হেভিওয়েট চ্যাম্পিয়নস লিগ ম্যাচে মঙ্গলবার পিএসজির মুখোমুখি হবে বার্সেলোনা। সব প্রতিযোগিতা মিলে টানা ১১ ম্যাচ জিতে চলতি মৌসুমে এখন পর্যন্ত দুর্দান্ত ফর্মে তারা। এই দলকে থামাতে হলে ভালোর চেয়েও ভালো কিছু করতে হবে ফরাসি ক্লাবকে। কোচ লুইস এনরিকে জানেন সেই উপায়, লামিন ইয়ামালকে থামাতে হবে।

গত বছর পিএসজি ২-১ গোলে বার্সেলোনাকে হারিয়েছিল। সেই ম্যাচে তাদের লেফট ব্যাক নুনো মেন্দেসের সঙ্গে ইয়ামালের লড়াই ছিল দেখার মতো। কিন্তু পর্তুগালের আন্তর্জাতিকত ফুটবলার ইনজুরির কারণে এই ম্যাচে খেলতে পারবেন না। ইয়ামালের লড়াই হবে এবার লুকাস দিনের সঙ্গে। তবে এনরিকের মতে, বার্সা উইঙ্গারের শক্তি মোকাবিলায় দলগত প্রচেষ্টা হবে গুরুত্বপূর্ণ ব্যাপার।

ম্যাচের আগের সংবাদ সম্মেলনে এনরিকে বললেন, ‘ইয়ামালকে থামানোর সেরা উপায় হলো বার্সেলোনার কাছ থেকে বল দূরে রাখা। সে যদি বল না পায়, সবকিছু ঠাণ্ডা থাকবে। এটাই হবে আদর্শ, কিন্তু আমরা জানি সেটা হচ্ছে না। কারণ বার্সেলোনা ও লামিন ইয়ামালের বিপক্ষে খেলা কঠিন।’

তিনি আরও বলেন, ‘তাদের মানের দলকে প্রতিহত করার উপায় হলো সতর্ক থাকা এবং দলগত খেলা। কিন্তু এটা শুধু লামিন নয়, রাফিনিয়া, পেদ্রি… আরও অনেক সেরা খেলোয়াড় আছে।’

১১ ম্যাচ জয়ের পথে বার্সার জার্সিতে ৯ গোল ও ১০ অ্যাসিস্টে দুর্দান্ত ফর্মে আছেন ইয়ামাল। ১৫ বছর বয়সে মাঠে নামার পর থেকে প্রায়শই লিওনেল মেসির সঙ্গে তাকে তুলনা করা হয়। তিনিও একই পজিশন ও একই ১০ নম্বর জার্সিতে খেলেন। কিন্তু বার্সায় মেসির কোচ হিসেবে থাকা এনরিকে এমন তুলনায় আপত্তি জানালেন।

তিনি বলেন, ‘আমি মনে করি লামিন লামিন হতে চায় এবং সে খুব ভালো করছে। খেলার সবদিক থেকে সে উন্নতি করছে। কিন্তু সর্বকালের সেরা খেলোয়াড়ের সঙ্গে যদি তাকে তুলনা করেন, তাহলে একজনই বিজয়ী হবে। সম্ভবত আমরা এনিয়ে  ভবিষ্যতে কথা বলতে পারি। কিন্তু ঠিক এখন মেসির সঙ্গে তাকে তুলনা করা ভালো ব্যাপার নয়।’

এফএইচএম

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি