খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

হুথিতের চূড়ান্ত পতন দেখতে চায় ইয়েমেন সরকার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ১২:২২ অপরাহ্ণ
হুথিতের চূড়ান্ত পতন দেখতে চায় ইয়েমেন সরকার

ইরানের মদতপুষ্ট হুথি গোষ্ঠীর চূড়ান্ত পতন দেখতে চায় দেশটির প্রেসিডেন্সিয়াল কাউন্সিল সরকার। আন্তর্জাতিকভাবে স্বীকৃতিপ্রাপ্ত সেই সরকারের পররাষ্ট্রমন্ত্রী আফরাহ আল-জৌবা এ তথ্য জানিয়েছেন।

সম্প্রতি লন্ডনভিত্তিক আরবি দৈনিক আশরাখ আল-আওসাতকে দেওয়া এক সাক্ষাৎকারে ইয়েমেনের চালমান সংঘাত সম্পর্কে আফরাহ আল-জৌবা বলেছেন, “আমরা শান্তিকে পরিত্যাগ করিনি, তবে শান্তির সেই বিভ্রমকে ত্যাগ করেছি যা রাষ্ট্রবিরোধীদের হাতে অস্ত্র রাখার অনুমতি দেয়। বর্তমানে আমাদের মূল লক্ষ্য হলো ইয়েমেনে হুথি বিদ্রোহীদের চূড়ান্ত পতন ঘটানো এবং সমগ্র ইয়েমেনে রাষ্ট্রীয় কর্তৃত্ব প্রতিষ্ঠা করা। রাষ্ট্রের ওপর ইয়েমেনি জনগণের অধিকার কোনো সশস্ত্র গোষ্ঠীর মর্জির ওপর নির্ভর করে স্থগিত থাকতে পারে না।”

ইয়েমেনে বর্তমানে সরকারি বাহিনী এবং হুথি বিদ্রোহীদের মধ্যে যে সংঘাত চলছে, তার সূত্রপাত ২০১৪ সালে। সে বছর ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হয়, তারপর মাত্র এক বছরের মধ্যে  ২০১৫ সালে ইরানের মদতপুষ্ট সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হুথি রাজধানী সানা দখল করে। হুথিরা রাজধানী দখলের পর ইয়েমেনের তৎকালীন প্রেসিডেন্ট আবদরাব্বুই মনসুর হাদি সৌদিতে পালিয়ে যান। তার নেতৃত্বাধীন সরকারকে ফিরিয়ে এনে ক্ষমতায় বসাতে ওই বছর থেকেই ইয়েমেনে সামরিক অভিযান শুরু করে ইয়েমেন-সৌদি সেনাবাহিনী।

বর্তমানে সানা-সহ ইয়েমেনের পুরো উত্তরাঞ্চল নিয়ন্ত্রণ করছে ইরানের মদতপুষ্ট হুথি গোষ্ঠী এবং দেশটির দক্ষিণাঞ্চল সৌদি সমর্থিত প্রেসিডেন্সিয়াল কাউন্সিল সরকারের অধীনে আছে।

২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় সৌদি আরবের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি করেছিল হুথিরা। তারপর প্রায় চার বছর স্থিতিশীল থাকলেও গত ১৩ জুলাই ইয়েমেনের রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনি বাহিনীর হামলার পর ফের উত্তেজনা বাড়তে শুরু করে দু’পক্ষের মধ্যে। গত কয়েক সপ্তাহে সেই উত্তেজনা চরম রূপ নিয়েছে এবং চলমান সংঘাতে ইতোমধ্যে হুথিরা ইয়েমেনের ভূখণ্ডে অবস্থিত কৌশলগত আন্তর্জাতিক বাণিজ্য জলপথ বাব এল-মান্দেব প্রণালি দখল করেছে। লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে সংযুক্তকারী ৫০ কিলোমিটার দীর্ঘ এই প্রণালি দিয়ে বিশ্বের মোট জ্বালানির ১২ শতাংশ পরিবহন করা হয়।

আশরাক আল-আসওয়াথকে দেওয়া সাক্ষাৎকারে ইয়েমেনের পরররাষ্ট্রমন্ত্রী বলেন, বাব আল-মান্দেবে দেশি-বিদেশি জাহাজের মুক্ত চলাচলের (ফ্রি নেভিগেশন) ব্যাপারটি রাষ্ট্র পুনরুদ্ধারের সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট।

আফরাহ আল-জৌব বলেন, “বাব আল-মান্দেব প্রণালীর নিরাপত্তা (ইয়েমেনের) উপকূল থেকেই শুরু হয়; আর যতক্ষণ পর্যন্ত স্থলভাগতে এইপ্রণালীর জন্য হুমকির উৎস হিসেবে ব্যবহার করা হবে, ততক্ষণ সমুদ্রে জাহাজ সুরক্ষা নিশ্চিত করার ব্যাপারটি অসম্পূর্ণ থেকে যাবে।”

ইয়েমেনে হুথিদের উত্থানের প্রায় শুরু থেকেই প্রেসিডেন্সিয়াল কাউন্সিল সরকারের পাশে আছে সৌদি আরব। সাক্ষাৎকারে আফরাহ আল-জৌবা সৌদি আরবের রাজনৈতিক, সামরিক ও অর্থনৈতিক সহায়তার প্রশংসা করেন এবং জোর দিয়ে বলেন, “এই পর্যায়ের সাফল্য ইয়েমেনের কতগুলো শহর পুনরুদ্ধার করা হলো তার ওপর ভিত্তি করে নয়, বরং কতজন নাগরিক তাদের নিরাপত্তা ফিরে পেলেন এবং কতটি পরিবার তাদের বাড়িঘরে ফিরতে পারল—তার ওপর ভিত্তি করেই পরিমাপ করা হবে।”

সূত্র : আরব নিউজ

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি