খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

ভোলায় তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা ২০ হাজার মানুষ

ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ
জেলা প্রতিনিধি
প্রকাশিত: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ণ
ভোলায় তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা ২০ হাজার মানুষ

ছবি-সংগৃহীত

নানান অসুখে বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হওয়া যেখানে গরিব-দুঃখী ও নিম্ন আয়ের মানুষের কাছে অনেকটা স্বপ্নের মতো, সেখানে সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে তাদের দোরগোড়ায় বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসক ও প্রয়োজনীয় ওষুধ পৌঁছে দিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। তার নিজ উদ্যোগ ও অর্থায়নে পরিচালিত এ ফ্রি মেডিকেল ক্যাম্প থেকে ভোলা সদর উপজেলার প্রায় ২০ হাজারেরও বেশি মানুষ চিকিৎসা ও ওষুধ পেয়েছেন।

ভোলা সদর উপজেলার ১৩টি ইউনিয়নের অসহায়, দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের জন্য চার ধাপে পরিচালিত ফ্রি মেডিকেল ক্যাম্প শেষ হয়েছে। আয়োজকদের দাবি, তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর নিজ উদ্যোগ ও অর্থায়নে পরিচালিত এ ক্যাম্প থেকে ২০ হাজারের বেশি মানুষ বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়েছেন।

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) ভোলা জেলা শাখা ও মেডিকেল ক্যাম্প সংশ্লিষ্টরা জানায়, গত ১১ সেপ্টেম্বর ‘সবার জন্য, সুস্থ জীবন’ প্রতিপাদ্যে ভোলা সদর উপজেলার ১৩টি ইউনিয়নের অসহায়, দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়াতে এ ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু করেন তথ্যমন্ত্রী। ক্যাম্পে গাইনি, শিশু ও মেডিসিন বিভাগের রোগীদের চিকিৎসা দেওয়া হয়েছে। চতুর্থ ধাপের শেষ ক্যাম্পটি শনিবার (৩ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত অনুষ্ঠিত হয়।

জানা গেছে, প্রথম ধাপে সদর উপজেলার রাজাপুর, পূর্ব ইলিশা ও পশ্চিম ইলিশা ইউনিয়নে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। দ্বিতীয় ধাপে বাপ্তা, কাচিয়া ও ধনিয়া ইউনিয়নে, তৃতীয় ধাপে আলীনগর, দক্ষিণ দিঘলদী ও উত্তর দিঘলদী ইউনিয়নে এবং চতুর্থ ধাপে চরসামাইয়া, ভেদুরিয়া ও ভেলুমিয়া ইউনিয়নে ক্যাম্প পরিচালনা করা হয়েছে।

চরসামাইয়া ইউনিয়ন পরিষদ মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিতে আসা চার সন্তানের মা ইয়াছনুর বেগম ও তার প্রতিবেশী লাইজু  বলেন, আমাদের স্বামীরা দিনমজুর। তারা একদিন কাজ না করলে সেদিন খেতেই কষ্ট হয়। দীর্ঘদিন ধরে নানান রোগে ভুগছি, কিন্তু ভোলা-বরিশাল গিয়ে বড় ডাক্তারের (বিশেষজ্ঞ চিকিৎসক) কাছ থেকে চিকিৎসা নিতে পারি না অর্থের অভাবে। মঞ্জু মিয়ার বড় ছেলে (তথ্যমন্ত্রী) আমাদের জন্য বাড়ির কাছে বড় ডাক্তার এবং ওষুধ পাঠাইছে শুইন্না আসছি। এসে নারী ডাক্তারকে সব সমস্যার কথা বলেছি, পরে তিনি ওষুধ লিখে দিছেন। পাশের কক্ষ থেকে বিনামূল্যে ওষুধও দিয়েছে। মেলা বড় উপকার হইছে, যদি এভাবে চলতো তাহলে আর কোনো চিন্তা থাকতো না।

ভেদুরিয়া ইউনিয়নের ব্যাংকেরহাট কো-অপারেটিভ স্কুল ক্যাম্পে চিকিৎসা নিতে আসা বৃদ্ধ রফিউদ্দিন, সামসুল হক ও মোফাজ্জল বলেন, বয়সের কারণে নানা রোগেও ভুগছি। আর্থিক সামর্থ্য না থাকায় ভোলা শহরে গিয়ে ভিজিট দিয়ে বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসা নিতে পারি না, ছেলেদের স্বল্প আয়ের সংসারে ওষুধও খেতে পারি না। কিন্তু বাড়ির পাশে তথ্যমন্ত্রী মেডিকেল ক্যাম্প পাঠিয়েছে। লাঠি ভর দিয়ে ক্যাম্পে এসে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়েছি। এতে আমরা অনেক খুশি।

চরসামাইয়া ইউনিয়ন বিজেপির সদস্য সচিব মামুন মুন্সি বলেন, চরসামাইয়া ইউনিয়নের ফ্রি মেডিকেল ক্যাম্পটি ছিল গরিব-দুঃখী মানুষের কাছে স্বপ্নের মতো। দিনব্যাপী ক্যাম্পে মানুষের উপচে পড়া ভিড় ও লম্বা সারি ছিল। বিজেপি ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা স্বেচ্ছাসেবকের ভূমিকায় ছিল। চিকিৎসা ও ওষুধ নিয়ে হাসিমুখে মানুষ বাড়ি ফেরার পথে দেখেছি, আল্লাহর দরবারে দুহাত তুলে আমাদের তথ্যমন্ত্রী ও তার মরহুম বাবার জন্য দোয়া করেছেন।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি