খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

দলিল লেখকদের সাত দফা দাবিতে রংপুরে বিক্ষোভ মিছিল

দলিল প্রতি ন্যূনতম ৫ হাজার টাকা সম্মানী ভাতা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৫:২০ অপরাহ্ণ
দলিল লেখকদের সাত দফা দাবিতে রংপুরে বিক্ষোভ মিছিল

ছবি-সংগৃহীত

দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত না করা, দলিল প্রতি ন্যূনতম ৫ হাজার টাকা সম্মানী ভাতা বাস্তবায়ন এবং দলিল লেখক কাউন্সিল গঠনের অনুমতিসহ সাত দফা দাবি জানিয়েছে বাংলাদেশ দলিল লেখক সমিতি।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রংপুরে আয়োজিত এক কর্মসূচিতে দলিল লেখক সমিতির নেতারা এসব দাবি জানান। এ সময় আধুনিকায়নের সঙ্গে দলিল লেখকদের পেশাগত অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করারও দাবি তারা তুলে ধরেন।

এর আগে কর্মসূচির অংশ হিসেবে একটি বিক্ষোভ মিছিল রংপুর সদর সাব রেজিস্ট্রি অফিস থেকে শুরু করে শহর প্রদক্ষিণ করে। পরে প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে দলিল লেখক সমিতির জেলা সভাপতি কাজী মো. ওবায়দুল হক, সদর সভাপতি মো. সরোয়ার আজাদ, জেলা সাধারণ সম্পাদক শাহীনুর ইবনে শিলু, সাংগঠনিক সম্পাদক নাসিরুল ইসলাম ও দপ্তর সম্পাদক মো. মোরশেদুল আজিম দুরন্ত বক্তব্য রাখেন।

এ ছাড়া উপস্থিত ছিলেন সমিতির রোকনুজ্জামান রোকন, মোজাহিদুল রাব্বি, পীরগঞ্জের সাধারণ সম্পাদক তৈবুর রহমান উত্তাল, আলামিন সরকার মানিক,  তুকলেফুল রহমানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সমাবেশে জেলা দলিল লেখক সমিতির সভাপতি কাজী মো. ওবায়দুল হক বলেন, দলিল লেখকরা পক্ষগণের সরবরাহ করা প্রয়োজনীয় কাগজপত্রের ভিত্তিতে দলিল লেখা ও মুসাবিদার কাজ করে থাকেন। তাই কোনো অনিয়মের ঘটনায় প্রকৃত দায় নির্ধারণ না করে পেশাগত দায়িত্ব পালনকারী দলিল লেখকদের আসামি করা থেকে বিরত থাকতে হবে।

দলিল লেখক সমিতি নেতৃবৃন্দ বলেন, রেজিস্ট্রেশন পদ্ধতির আধুনিকায়নের প্রয়োজন রয়েছে। তবে এর নামে দীর্ঘদিন ধরে এ পেশার সঙ্গে যুক্ত দলিল লেখকদের পেশাচ্যুত করা যাবে না। আধুনিকায়নের সঙ্গে দলিল লেখকদের পেশাগত অধিকার ও নিরাপত্তাও নিশ্চিত করতে হবে।

দলিল লেখকদের সাত দফা দাবির মধ্যে রয়েছে- দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত না করা, সাবেক আইনমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী দলিল প্রতি ন্যূনতম ৫ হাজার টাকা সম্মানী ভাতা বাস্তবায়ন, লাইসেন্সপ্রাপ্ত দলিল লেখক ছাড়া অন্য কাউকে দলিল লেখা বা মুসাবিদার সুযোগ না দেওয়া এবং এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা।

এ ছাড়া থানা ও জেলা কার্যালয়ে সরকারি খরচে দলিল লেখকদের বসার স্থান ও নামাজের স্থান নির্মাণ, পক্ষগণের সরবরাহ করা কাগজপত্রের ভিত্তিতে দলিল প্রস্তুত করার কারণে পেশাগত দায়িত্ব পালনরত দলিল লেখককে আসামি না করা, দলিল লেখক সমিতির থানা ও জেলা কমিটির সুপারিশ ছাড়া অনভিজ্ঞ ব্যক্তিদের দলিল লেখার লাইসেন্স না দেওয়া এবং দলিল লেখক কাউন্সিল গঠনের অনুমতির দাবি জানানো হয়।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি