খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

রংপুরে সড়ক দুর্ঘটনায় পরিবার পেল ২ কোটি টাকার সহায়তা

পরিবারকে স্বাবলম্বী গড়ে তুলতে এ অর্থ প্রদান করা হয়েছে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪৮ অপরাহ্ণ
রংপুরে সড়ক দুর্ঘটনায় পরিবার পেল ২ কোটি টাকার সহায়তা

ছবি-সংগৃহীত

রংপুরে সড়ক দুর্ঘটনায় আহত ও নিহত ৬৪ জনের পরিবার পেল ২ কোটি ১৬ লাখ টাকার সরকারি আর্থিক সহায়তা। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসন কার্যালয়ের সভাকক্ষে এ আর্থিক সহায়তা প্রদান করেন জেলা প্রশাসক ইসরাত জাহান।

এতে রংপুর জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩০ জনের পরিবারকে ৫ লাখ টাকা করে মোট দেড় কোটি, গুরুতর আহত ১৮ জনকে ১ লাখ টাকা করে মোট ১৮ লাখ টাকা এবং সড়ক দুর্ঘটনায় আহত হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি এমন ১৬ জন ভুক্তভোগীকে ৩ লাখ করে মোট ৪৮ লাখ টাকা বিতরণ করা হয়।

বিআরটিএ রংপুর অফিসের সহকারী পরিচালক শফিকুল আলম সরকার বলেন, সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতদের পরিবারের করা আর্থিক সহায়তার আবেদনের প্রেক্ষিতে বিআরটিএ নিয়মিত আর্থিক সহায়তার চেক বিতরণ করছে। যাদের আজ আর্থিক সহায়তা প্রদান করা হলো তাদের বেশিরভাগই পরিবারের প্রধান উপার্জনকারীই সড়ক দুর্ঘটনার শিকার। অনেকেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বা শরীরের কোনো অঙ্গ হারিয়ে শয্যাশায়ী হয়ে পড়েছেন। তাদের পরিবারের এখন করুণ অবস্থা। সেই পরিবারগুলোকে এই আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে যাতে করে তারা এটিকে মূলধন হিসেবে ব্যবহার করে পরিবারের স্বচ্ছ্বলতা ফেরাতে পারেন।

জেলা প্রশাসক ইসরাত জাহান বলেন, একটি পরিবারের যখন কেউ সড়ক দুর্ঘটনায় নিহত বা আহত হয়, সেই ক্ষতিটি কোনোভাবে পূরণ করা সম্ভব নয়। তবুও সরকারের মানবিক দৃষ্টিকোণ থেকে নেওয়া উদ্যোগের মাধ্যমে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে স্বাবলম্বী গড়ে তুলতে এ অর্থ প্রদান করা হয়েছে। সরকার প্রত্যাশা করে এই আর্থিক সহায়তা দিয়ে প্রতিটি পরিবার বিনিয়োগ বা ব্যাবসায়িক উদ্যোগ গ্রহণের মধ্য দিয়ে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবে।

প্রসঙ্গত, ২০১৮ সালের সড়ক পরিবহন আইন অনুযায়ী গঠিত ট্রাস্টি বোর্ডের মাধ্যমে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়। তবে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বেশিরভাগ পরিবারই বিআরটিএ-এর আর্থিক সহায়তার বা ক্ষতিপূরণের বিধান সম্পর্কে জানে না। প্রচারের অভাব ও সচেতনতার ঘাটতির কারণে অনেক সময় তহবিলে টাকা জমে থাকলেও প্রকৃত ভুক্তভোগীরা সঠিক সময়ে আবেদন করতে পারেন না।

আবেদনের নিয়ম ও শর্ত

সড়ক দুর্ঘটনা ঘটার সাধারণত ৩০ দিনের মধ্যে নির্দিষ্ট ফরম বা প্রক্রিয়ায় আবেদন করতে হয়। বিআরটিএ অফিস, জেলা প্রশাসন বা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের মাধ্যমে যোগাযোগ করা যায়। বিআরটিএ-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে আর্থিক সহায়তার আবেদন ফরম সংগ্রহ করা

আবেদনে যেসব বিষয় অনুসরণ করতে হবে

(১) সড়ক দুর্ঘটনা সংঘটনের অনধিক ৩০ (ত্রিশ) দিনের মধ্যে ফরম-৩২ এর মাধ্যমে দুর্ঘটনা সংশ্লিষ্ট বিআরটিএ, জেলা সার্কেলে চেয়ারম্যান, ট্রাস্টি বোর্ড বরাবর আবেদন করতে হবে।

(২) দুর্ঘটনা সংশ্লিষ্ট বিআরটিএ, জেলা সার্কেল চেয়ারম্যান, ট্রাস্টি বোর্ডের পক্ষে আবেদনসমূহ গ্রহণ করবেন এবং পরবর্তীতে উক্ত আবেদনসমূহ অনুসন্ধানপূর্বক প্রতিবেদন চেয়ারম্যান, ট্রাস্টি বোর্ড বরাবর প্রেরণ করবেন।

(৩) আবেদনপত্রের সঙ্গে ক্ষতিগ্রস্ত ব্যক্তির জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন, মৃত ব্যক্তির ক্ষেত্রে আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র, মৃত্যু সনদ, বৈধ ওয়ারিশ সনদ ইত্যাদিসহ ট্রাস্টি বোর্ড কর্তৃক চাহিত সব কাগজপত্র সংযুক্ত করতে হবে। এ ছাড়া, ট্রাস্টি বোর্ড-সংক্রান্ত বিষয়ে জানতে বিআরটিএ-এর ওয়েবসাইট (www.brta.gov.bd) ট্রাস্টি বোর্ড টুলবার এ ভিজিট করতে পারবেন।

 

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি