খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

লিভার ট্রান্সপ্ল্যান্ট চালু করার দাবিতে সংসদে সরব এমপি মাহবুবা হাকিম

জাতীয় সংসদ প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৭:২০ অপরাহ্ণ
লিভার ট্রান্সপ্ল্যান্ট চালু করার দাবিতে সংসদে সরব এমপি মাহবুবা হাকিম

জাতীয় সংসদ অধিবেশনে দেশের একমাত্র বিশেষায়িত ন্যাশনাল গ্যাস্ট্রো-লিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে দ্রুত নিয়মিত লিভার ট্রান্সপ্ল্যান্ট কার্যক্রম চালু এবং হাসপাতালটিকে ১০০০ শয্যায় উন্নীত করার লক্ষ্যে ‘ভবন-২’ নির্মাণের জোর দাবি জানিয়েছেন সংরক্ষিত মহিলা আসন-৪৭ (বাংলাদেশ খেলাফত মজলিস) থেকে নির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম।

জাতীয় সংসদে দাঁড়িয়ে স্পিকারের মাধ্যমে স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি তার বক্তব্য তুলে ধরেন।

নিচে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিমের প্রদত্ত বক্তব্যের বিস্তারিত পাঠকদের জন্য তুলে ধরা হলো:

“আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম।

মাননীয় স্পিকার, গ্যাস, বিদ্যুৎ ও রাজনৈতিক নানা অস্থিরতার মাঝেও ১৫ আগস্ট ২০২৩ মাননীয় প্রধানমন্ত্রী তার এক বক্তব্যে বলেছিলেন, ‘চিকিৎসার জন্য বিদেশে যেতে হবে না এমন রাষ্ট্র গড়তে চাই।’ তার সেই অঙ্গীকারে অনুপ্রাণিত হয়ে আমি একজন গ্যাস্ট্রো-লিভার বিশেষজ্ঞের সহধর্মিনী হিসেবে বাংলাদেশ গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটির পক্ষ থেকে মহাখালীতে অবস্থিত ন্যাশনাল গ্যাস্ট্রো-লিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালের লিভার ট্রান্সপ্ল্যান্টের কার্যক্রম অতি দ্রুত চালু এবং হাসপাতালটিকে ১,০০০ শয্যায় উন্নীত করার লক্ষ্যে ‘ভবন-২’ নির্মাণের বিষয় উত্থাপন করছি।

মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি, ২০২৫-২৬ অর্থবছরে লিভার ট্রান্সপ্ল্যান্ট রিলেটেড ৫ ধরনের যন্ত্রপাতি এরই মধ্যে ইনস্টিটিউটে চলে এসেছে। বাকি ১০ ধরনের ইনস্ট্রুমেন্ট আগামী মাসে আসবে। ইনস্টলসহ তৈরি করতে সময় লাগবে প্রায় ২ মাস। মাননীয় স্পিকার, এখন প্রয়োজন ইতোমধ্যে প্রায় ৪৫ জন সদস্য নিয়ে গঠিত টিমের প্রয়োজনীয় বিদেশী প্রশিক্ষণের ব্যবস্থা করা।

মাননীয় স্পিকার, বাংলাদেশে সর্বপ্রথম ২০১০ এবং ২০১৯ সালে সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট হলেও পরে তা বন্ধ হয়ে যায়। যার দুঃখজনক উদাহরণ ২০২৩ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন গুরুতর লিভার সিরোসিসে আক্রান্ত, তার মেডিকেল বোর্ড জানিয়েছিলেন প্রয়োজনীয় চিকিৎসা সম্ভব হচ্ছে না বাংলাদেশের মাটিতে। মাননীয় স্পিকার, একজন সাধারণ লিভার রোগীর বেঁচে থাকার শেষ ভরসা ভারত, সিঙ্গাপুর; যেখানে লিভার ট্রান্সপ্ল্যান্টের সর্বনিম্ন খরচ হয় ৪০ থেকে প্রায় ৫০ লক্ষ টাকা।

তাই মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর সদয় দৃষ্টি আকর্ষণ করে সরকারের প্রতি বিনীত অনুরোধ, অতি দ্রুত লিভার ট্রান্সপ্ল্যান্টের প্রাতিষ্ঠানিক নিয়মিত রূপ প্রতিষ্ঠা করা হোক দেশের একমাত্র বিশেষায়িত ন্যাশনাল গ্যাস্ট্রো-লিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে এবং ২০২৪ সালে বরাদ্দকৃত ৩.৫ একর জমি ব্যবহার করে ‘ভবন-২’ নির্মাণ চালু করা হোক।

ধন্যবাদ, মাননীয় স্পিকার।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি