খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

কলেজে দেওয়া শিক্ষার্থীদের উপহারের ফ্রিজ বাসায় নিলেন বিভাগীয় প্রধান

কলেজের সম্পদ ব্যক্তিগত কাজে ব্যবহার করা ঠিক হয়নি
জেলা প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ণ
কলেজে দেওয়া শিক্ষার্থীদের উপহারের ফ্রিজ বাসায় নিলেন বিভাগীয় প্রধান

ছবি-সংগৃহীত

জামালপুরে শিক্ষার্থীদের কলেজে উপহার দেওয়া ফ্রিজ কলেজের অফিসে ব্যবহার না করে বিভাগীয় প্রধানের বাড়িতে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজের গণিত বিভাগে ঘটনাটি ঘটেছে। এ নিয়ে কলেজের অন্য শিক্ষকসহ সাধারণ শিক্ষার্থীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তবে কলেজের সম্পদ ব্যক্তিগত কাজে ব্যবহার করা ঠিক হয়নি বলেও স্বীকার করেছেন কলেজটির অধ্যক্ষ।

খোঁজ নিয়ে জানা গেছে, প্রায় বছর খানের আগে সরকারি আশেক মাহমুদ কলেজের গণিত বিভাগের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের মাস্টার্সের শিক্ষার্থীরা একটি মিনি ফ্রিজ কলেজকে উপহার দেয়। যার ধারণ ক্ষমতা প্রায় ৯০ লিটার। সেটি গণিত বিভাগের বিভাগীয় প্রধানের অফিস কক্ষে রাখা হয়েছিল। শিক্ষার্থীরা ফ্রিজটি উপহার দেওয়া পর ওই ফ্রিজটি গণিত বিভাগের অন্যান্য শিক্ষকরাও ব্যবহার করতেন। কিন্তু মাস খানের আগে সরকারি আশেক মাহমুদ কলেজের গণিত বিভাগের বিভাগীয় প্রধান মো. আব্বাছ আলীর বাসার ফ্রিজটি নষ্ট হওয়ায় শিক্ষার্থীদের দেওয়া উপহারের ফ্রিজটি তার বাসায় নিয়ে যায়। পরে বিষয়টি জানাজানি হলে আব্বাছ আলীর এমন কর্মকাণ্ডে কলেজের অন্য শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরা তার প্রতি ক্ষোভ প্রকাশ করেন।

গতকাল সোমবার (২৪ আগস্ট) দুপুরে সরজমিনে  কলেজের গণিত বিভাগে গিয়ে দেখা যায়। বিভাগীয় প্রধানের রুমের যে স্থানে ফ্রিজটি রাখা হয়েছিলো সে স্থানে চেয়ার বসানো হয়েছে। যে বৈদ্যুতিক সুইচ থেকে ফ্রিজটিতে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছিলো সেটিও এখন ফাঁকা পড়ে রয়েছে। একজন বিভাগীয় প্রধানের এমন কর্মকাণ্ডে কলেজের ভাবমূর্তি ক্ষুণ্নসহ শিক্ষক এবং শিক্ষার্থীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক গণিত বিভাগের এক শিক্ষার্থী বলেন, আমরা পড়াশোনা শেষ করে যখন কলেজ থেকে চলে যাই তখন নিজেরা কিছু কিছু টাকা দিয়ে একটা উপহার কিনি। উপহারটা আমাদের স্মৃতি বহন করবে এটার জন্য। আমাদের পরে যারা আসবে তারা যেন আমাদের কথা বলে। কিন্তু আমাদের দেওয়া উপহারটি যদি স্যাররা তাদের বাড়িতে নিয়ে যায়। তবে আমাদের স্মৃতিটা কোথায় থাকবে। এটা এক ধরনের লুটপাট। এ কথাগুলো যদি স্যারদের সরাসরি বলি তবে আমাদের সঙ্গে শত্রুতা করবে। পরীক্ষায় নাম্বার কম দেবে, এমন অনেক ইতিহাস আছে।

সরকারি আশেক মাহমুদ কলেজের এক শিক্ষক বলেন, আমাদের এখানে সব শিক্ষার্থী যেমন এক না। তেমনি সব শিক্ষকও এক না। একেক জনের মানসিকতা একেক রকম। তবে কলেজের সম্পদ বাসায় নেওয়া ঠিক হয়নি। আমাদের সবাইকে এমন কাজ থেকে বিরত থাকা উচিত।

অভিযুক্ত শিক্ষক আব্বাছ আলীর বলেন, ফ্রিজটি বিভাগে তেমন প্রয়োজন পড়ে না। আর আমার বাসায় ফ্রিজটি নষ্ট হয়ে গেছে। আমার পরিবারের সবাই ঢাকা থাকে আমি পশ্চিম নয়াপাড়া একটি বাসা নিয়ে থাকি। আমার মেয়ে ঢাকা থেকে আমার জন্য রান্না করে পাঠায়। বাসায় ফ্রিজ না থাকার কারণে কলেজের ফ্রিজটি বাসায় নিয়ে গিয়েছি। ওই ফ্রিজের প্রতি আমার কোনো লোভ নেই। এখন বললে আমি এখনি ফ্রিজ বাসা থেকে এনে কলেজ কে দিয়ে দেবো। কলেজ থেকে কত মানুষ কত কিছু নিয়ে যাচ্ছে। আপনারা এসব দেখেন না, এই ছোট বিষয়টা নিয়ে পড়েছেন।

এ বিষয়ে কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. শওকত আলম মীর বলেন, এই বিষয়টি আমার সম্পূর্ণ অজানা ছিল। বিভাগ থেকে নিজ বাসায় ফ্রিজ নেওয়াটা একেবারেই ঠিক হয়নি। এ বিষয়ে আমাকে আগে কেউ জানায়নি। এই বিষয়ে কথা বলে আমি পদক্ষেপ নেব।

 

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি