খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

সাভারে গ্রেপ্তার আরিফ, বোমারু মামুনকে ধরতে অভিযান

মতিঝিল-আশুলিয়ায় বোমা উদ্ধার
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ণ
সাভারে গ্রেপ্তার আরিফ, বোমারু মামুনকে ধরতে অভিযান

ছবি-সংগৃহীত

রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচ থেকে বোমা উদ্ধার ও সাভারের আশুলিয়ায় মুদি দোকানে ফেলে যাওয়া ভ্রমণব্যাগ থেকে বিশেষ কায়দায় তৈরি বোমা উদ্ধারের ঘটনায় জড়িত দুজনকে শনাক্ত করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

তাদের মধ্যে অন্যতম হোতা মোহাম্মদ আরিফ নামে একজনকে মঙ্গলবার (১১ আগস্ট) রাতে সাভারের একটি বাসায় অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করেছে সিটিটিসির একটি দল। পৃথক স্থানে বোমা উদ্ধারের ঘটনায় মূল হোতা নাজমুল হাসান ওরফে বোমারু মামুনকে গ্রেপ্তারের চলছে অভিযান।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি’র কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের যুগ্ম কমিশনার মুনশী শাহাবুদ্দীন।

সিটিটিসি সূত্রে জানা যায়, গত ৩১ জুলাই ঢাকার সাভারের আশুলিয়ায় একটি মুদি দোকানে ফেলে যাওয়া ভ্রমণব্যাগ থেকে বিশেষ কায়দায় তৈরি একটি বোমা উদ্ধার করেছে পুলিশ। পরে সিটিটিসি’র বোমা নিষ্ক্রিয়কারী দল সেটি নিরাপদে নিষ্ক্রিয় করে।

এর আগে গত ২৪ জুলাই রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচ থেকে বোমা উদ্ধার করে সিটিটিসি। ওই ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়েছে। একই সঙ্গে বোমার উৎস, কারা এটি সেখানে রেখেছে এবং এর পেছনে কোনো উগ্রপন্থী নেটওয়ার্ক রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছিল। কেরানীগঞ্জে উদ্ধার হওয়া বোমা, যাত্রাবাড়ী, সায়েদাবাদ ও কুমিল্লার সাম্প্রতিক বিস্ফোরণের ঘটনাগুলোর সঙ্গে এ ঘটনার সম্ভাব্য যোগসূত্রও খুঁজছিল তদন্ত সংশ্লিষ্টরা।

সিটিটিসি’র ইউনিটের যুগ্ম কমিশনার মুনশী শাহাবুদ্দীন বলেন, রাজধানীর মতিঝিল আশুলিয়ায় বোমা উদ্ধারের ঘটনায় তদন্তের দুজনকে শনাক্ত করা হয়। এর মধ্যে একজন হচ্ছে আরিফ আর মূলহোতা বোমারু মামুন।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাত ৮ টার দিকে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের শ্যামপুর এলাকার আব্দুল জলিলের মালিকানাধীন বাড়ি ঘিরে রেখে অভিযান শুরু করে পুলিশ। সেখানে বিপুর পরিমাণ কেমিক্যাল ও বিস্ফোরকদ্রব্য জব্দ করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে আরিফকে। অভিযান এখনো চলমান রয়েছে। বোমারু মামুনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বুধবার (১২ আগস্ট) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর বিভিন্ন মামলায় গ্রেপ্তার বা দণ্ডপ্রাপ্ত দেশের আলোচিত জঙ্গি সদস্যদের অনেকেই মুক্তি পায়। জেল থেকে পালিয়ে যায় কেউ কেউ। তাদেরই একটি অংশ আবারও সক্রিয় হয়ে ছোট ছোট সেল গঠন, নতুন সদস্য সংগ্রহ, অর্থায়নের উৎস তৈরি এবং বিস্ফোরক তৈরির সক্ষমতা বাড়ানোর চেষ্টা করছে বলে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্রে জানা যায়।

রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচে সনাতন ধর্মাবলম্বীদের উল্টো রথযাত্রার পথে শক্তিশালী ছাতাবোমাটির তদন্ত করতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সামনে আসে অন্যতম আলোচিত নাম নাজমুল হাসান ওরফে ‘বোমারু মামুন’।

২০১৭ সালের ১৫ আগস্ট রাজধানীর পান্থপথের ‘হোটেল ওলিও ইন্টারন্যাশনাল’-এ আস্তানা গড়েছিল নব্য জেএমবির সদস্যরা।

সিটিটিসি হোটেলটিতে ‘অপারেশন আগস্ট বাইট’ নামে একটি অভিযান পরিচালনা করে। অভিযানের সময় আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটিয়ে সাইফুল ইসলাম নামের এক মূল হামলাকারী নিহত হয়। ২০১৯ সালে ১১ আগস্ট ওই সন্ত্রাসী হামলা মামলার অভিযোগপত্রে পুলিশের তদন্তে ও মামলার চূড়ান্ত প্রতিবেদনে বোমারু মামুনের নাম আসে।

এর আগে ২০১৭ সালের ৩১ ডিসেম্বর রাজধানীর উত্তরার সাত নম্বর সেক্টর থেকে গ্রেপ্তার করা হয়েছিল সেই মামুনকে। সে সময় মামুন নব্য জেএমবি’র শীর্ষস্থানীয় নেতা ও শুরা সদস্য ছিলেন।

তিনি জঙ্গি সংগঠনের জন্য অর্থ সংগ্রহ, বিস্ফোরক তৈরি, প্রশিক্ষণ দেয়া ও নাশকতামূলক হামলার পরিকল্পনা ইত্যাদি দায়িত্বেও নিয়োজিত ছিলেন বলে ডিএমপি তৎকালীন কর্তারা দাবি করেছিল।

২০২৪ সালের ৫ আগস্টের পর মামুন কারাগার থেকে বের হয়ে কেরানীগঞ্জ ও সাভারে বসবাস শুরু করেন। তার সঙ্গে যোগ দেন শেখ আল আমিন, মোহাম্মদ আরিফসহ অন্তত ১৫ জন। তারা দেশের বিভিন্ন স্থানে বড় ধরনের হামলার পরিকল্পনা করে বোমা তৈরির সরঞ্জাম, অর্থ ও জনবল সংগ্রহ করার কাজ পুরোদমে শুরু করেন বলে গোয়েন্দা সূত্রে জানা যায়।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি