খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

কে হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি? আলোচনায় বিএনপির শীর্ষ তিন নেতা

এ প্রশ্ন ঘিরে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা শুরু হয়েছে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৭:১৩ অপরাহ্ণ
কে হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি? আলোচনায় বিএনপির শীর্ষ তিন নেতা

ছবি-সংগৃহীত

বিএনপি সরকার গঠনের প্রেক্ষাপটে দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন—এ প্রশ্ন ঘিরে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এবং প্রবীণ নেতা নজরুল ইসলাম খানের নাম সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে। দলীয় সূত্রের দাবি, এই তিন নেতার মধ্য থেকেই একজনকে রাষ্ট্রপতি হিসেবে মনোনয়ন দেওয়া হতে পারে।

নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর বর্তমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করতে পারেন বলেও আলোচনা রয়েছে। গত বছরের ডিসেম্বরে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দায়িত্ব ছাড়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন। আওয়ামী লীগের মনোনয়নে ২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হন তিনি। বর্তমান সংবিধান অনুযায়ী, সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন।

সংবিধানের ১২৩(১) অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্রপতির মেয়াদ শেষ হওয়ার কারণে পদ শূন্য হলে মেয়াদ শেষ হওয়ার ৯০ থেকে ৬০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের ব্যবস্থা করতে হবে। যদিও সংসদ সদস্যদের ভোটে নির্বাচন অনুষ্ঠিত হয়, বাস্তবে রাষ্ট্রপতি মনোনয়নের সিদ্ধান্ত রাজনৈতিক দলই গ্রহণ করে। বিএনপির ক্ষেত্রে দলীয় চেয়ারম্যান তারেক রহমান যাকে মনোনয়ন দেবেন, তিনিই রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি বলে রাজনৈতিক মহলে ধারণা করা হচ্ছে।

সম্ভাব্য প্রার্থীদের মধ্যে ড. খন্দকার মোশাররফ হোসেনের নাম সবচেয়ে বেশি আলোচিত। বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য হিসেবে তিনি দীর্ঘদিন ধরে দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। কুমিল্লা-১ আসন থেকে এবারও সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি। জিয়াউর রহমানের সময় ছাত্রবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করা এই নেতা অতীতেও একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। নানা রাজনৈতিক সংকট, কারাবরণ এবং দলীয় টানাপোড়েনের সময়েও তিনি বিএনপির সঙ্গেই ছিলেন।

এর আগেও বিএনপি সরকার গঠন করলে খন্দকার মোশাররফ রাষ্ট্রপতি হতে পারেন—এমন আলোচনা হয়েছিল। ২০২৩ সালে বগুড়ায় বিএনপির এক বিভাগীয় সমাবেশে দলটির এক জ্যেষ্ঠ নেতা প্রকাশ্যে এমন সম্ভাবনার কথা উল্লেখ করেছিলেন। দলীয় একটি সূত্র জানিয়েছে, সাম্প্রতিক সময়ে তিনি নিজেকে কিছুটা আড়ালে রেখেছেন, যাতে তাকে ঘিরে অপ্রয়োজনীয় রাজনৈতিক বিতর্ক সৃষ্টি না হয়।

অন্যদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও সম্ভাব্য রাষ্ট্রপতি হিসেবে আলোচনায় রয়েছেন। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনকে নিজের শেষ নির্বাচন বলে উল্লেখ করেছেন তিনি। দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে মহাসচিবের দায়িত্ব পালন করা এই নেতা নানা রাজনৈতিক চাপ, মামলা ও কারাবরণের মধ্যেও দলীয় অবস্থান থেকে সরে যাননি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপিকে ঐক্যবদ্ধ রাখতে তার ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল। পরিচ্ছন্ন ভাবমূর্তি ও গ্রহণযোগ্যতার কারণে তিনি রাষ্ট্রপতি পদের জন্য শক্তিশালী সম্ভাব্য নাম হিসেবে বিবেচিত হচ্ছেন। তবে তিনি নিজে এ দায়িত্ব নিতে আগ্রহী কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য নেই।

রাষ্ট্রপতি পদের আলোচনায় রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খানও। দলের নীতিনির্ধারণী পর্যায়ে দীর্ঘদিনের অভিজ্ঞ এই নেতাকে দক্ষ বক্তা ও গুরুত্বপূর্ণ দলীয় নথি প্রণয়নে পারদর্শী হিসেবে বিবেচনা করা হয়। দলীয় সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি না হলে তাকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অথবা জাতীয় সংসদের স্পিকার হিসেবেও দায়িত্ব দেওয়ার বিষয়ে আলোচনা রয়েছে। সম্প্রতি দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন এবং নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হিসেবে তার ভূমিকা প্রশংসিত হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয় পাওয়ায় সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে। নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ এবং নতুন মন্ত্রিসভা গঠনের প্রক্রিয়ার পাশাপাশি রাষ্ট্রপতি নির্বাচন নিয়েও দলীয় পর্যায়ে আলোচনা চলছে। যদিও এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি, তবে মন্ত্রিসভা গঠনের পরপরই রাষ্ট্রপতি পদে মনোনয়ন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি